ঢাকা ০৬:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo সামরিক বাহিনীর ইতিহাসে নতুন অধ্যায় রচিত হয়েছে : প্রধানমন্ত্রী Logo শারীরিক সীমাবদ্ধতাকে জয় করে মিষ্টি কুমড়া চাষে সফল আক্কাস Logo লিবিয়ায় রুশ যুদ্ধজাহাজে হামলা, আফ্রিকায় মস্কোর পরিকল্পনায় ধাক্কা? Logo ইসরায়েলি হামলায় হামাসের অভ্যন্তরীণ নিরাপত্তা প্রধান নিহত Logo সাইবার আইনে গুজব এবং মানহানির ধারা আরও সুনির্দিষ্ট করার সুপারিশ Logo ডিআরইউ রিপোর্টিং অ্যাওয়ার্ডে ঢাকা পোস্টের আরাফাত জোবায়েরের হ্যাটট্রিক Logo বিস্ফোরক মামলায় সাবেক এমপি আজিজুল কারাগারে Logo ইউক্রেনের জন্য ড্রোন উৎপাদন করবে জার্মানি Logo রাজধানীর ফরিদাবাদ মাদরাসার ৭০ বছর পূর্তি, ৮ হাজার আলেমকে পাগড়ি প্রদান Logo স্ত্রীসহ সাবেক এমপি মোস্তাফিজুর রহমানের বিরুদ্ধে চার্জশিট দেবে দুদক

বিস্ফোরক মামলায় সাবেক এমপি আজিজুল কারাগারে

রাজধানীর মোহাম্মদপুর থানার বিস্ফোরক দ্রব্য উপাদানাবলী আইনে করা মামলায় গ্রেপ্তার যশোর-৬ আসনের সাবেক সংসদ সদস্য (স্বতন্ত্র) ও কেশবপুর উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আজিজুল ইসলামকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার (২৪ নভেম্বর) তদন্ত কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসিবুজ্জামানের আদালত এই আদেশ দেন।

প্রসিকিউশন বিভাগের উপপরিদর্শক মো. মিজানুর রহমান এই তথ্য নিশ্চিত করেন।

এর আগে, আসামিকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. খায়ের উদ্দিন ভূঁইয়া।

ওই আবেদনে বলা হয়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামির নিজের নাম-ঠিকানা প্রকাশ করেছেন। মামলার ঘটনায় তার জড়িত থাকার বিষয়ে প্রাথমিকভাবে যথেষ্ট সাক্ষ্য-প্রমাণ পাওয়া গেছে।

মামলার তদন্ত অব্যাহত রয়েছে। মামলার তদন্তের স্বার্থে আসামিকে কারাগারে আটক রাখা একান্ত প্রয়োজন। আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

মামলার অভিযোগ সূত্রে জানা গেছে, গত ১৮ নভেম্বর রাত ৭টা ৫৫ মিনিটের দিকে মোহাম্মদপুর থানার বেড়িবাঁধ তিনরাস্তা এলাকায় নাশকতা তৈরির উদ্দেশ্যে এজাহারনামীয় ও অজ্ঞাতনামা আসামিরা একত্রিত হন।

গোপন সংবাদের ভিত্তিতে ডিবির তেজগাঁও বিভাগ সেদিন রাত ৮টা ৫০ মিনিটে ঘটনাস্থলে অভিযান চালিয়ে এজাহারনামীয় কয়েকজন আসামিকে আটক করে, তবে অজ্ঞাতনামা অন্যরা পালিয়ে যায়। এসময় আটক এক আসামির কাছ থেকে নীল পলিথিনের প্যাকেটে আনুমানিক ১৪০ গ্রাম হলুদ রঙের গন্ধকসদৃশ বস্তু জব্দ করা হয়, যা ককটেল তৈরির সরঞ্জাম হিসেবে ব্যবহৃত হওয়ার কথা প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়। এ ঘটনায় মোহাম্মদপুর থানায় বিস্ফোরক দ্রব্য উপাদানাবলী আইনে মামলা দায়ের করে পুলিশ।

পরবর্তী সময়ে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে ডিবির তেজগাঁও জোনের একটি দল গত ২৩ নভেম্বর বিকেল ৪টা ২০ মিনিটে মোহাম্মদপুরের লালমাটিয়া এলাকায় অভিযান চালিয়ে সন্দেহভাজন হিসেবে মোহাম্মদ আজিজুল ইসলামকে গ্রেপ্তার করে।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

সামরিক বাহিনীর ইতিহাসে নতুন অধ্যায় রচিত হয়েছে : প্রধানমন্ত্রী

বিস্ফোরক মামলায় সাবেক এমপি আজিজুল কারাগারে

আপডেট সময় ০৬:৩৭:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬