ঢাকা ০৬:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo সামরিক বাহিনীর ইতিহাসে নতুন অধ্যায় রচিত হয়েছে : প্রধানমন্ত্রী Logo শারীরিক সীমাবদ্ধতাকে জয় করে মিষ্টি কুমড়া চাষে সফল আক্কাস Logo লিবিয়ায় রুশ যুদ্ধজাহাজে হামলা, আফ্রিকায় মস্কোর পরিকল্পনায় ধাক্কা? Logo ইসরায়েলি হামলায় হামাসের অভ্যন্তরীণ নিরাপত্তা প্রধান নিহত Logo সাইবার আইনে গুজব এবং মানহানির ধারা আরও সুনির্দিষ্ট করার সুপারিশ Logo ডিআরইউ রিপোর্টিং অ্যাওয়ার্ডে ঢাকা পোস্টের আরাফাত জোবায়েরের হ্যাটট্রিক Logo বিস্ফোরক মামলায় সাবেক এমপি আজিজুল কারাগারে Logo ইউক্রেনের জন্য ড্রোন উৎপাদন করবে জার্মানি Logo রাজধানীর ফরিদাবাদ মাদরাসার ৭০ বছর পূর্তি, ৮ হাজার আলেমকে পাগড়ি প্রদান Logo স্ত্রীসহ সাবেক এমপি মোস্তাফিজুর রহমানের বিরুদ্ধে চার্জশিট দেবে দুদক

লিবিয়ায় রুশ যুদ্ধজাহাজে হামলা, আফ্রিকায় মস্কোর পরিকল্পনায় ধাক্কা?

লিবিয়ার উপকূলে রাশিয়ার একটি যুদ্ধজাহাজে ইউক্রেনের ড্রোন হামলার ঘটনায় নতুন করে উত্তেজনা ছড়িয়েছে।

হামলার পর লিবিয়ার আন্তর্জাতিকভাবে স্বীকৃত ত্রিপোলিভিত্তিক সরকার এর নিন্দা জানিয়ে বলেছে, রাশিয়া-ইউক্রেন যুদ্ধে দেশটিকে জড়ানোর সুযোগ কাউকে দেওয়া হবে না।

অন্যদিকে মস্কো বলছে, এ ধরনের হামলা অত্যন্ত বিপজ্জনক প্রবণতা তৈরি করছে।

রবিবার লিবিয়ার পূর্বাঞ্চলীয় শহর বেনগাজির বন্দরে রুশ যুদ্ধজাহাজ ‘মারকুরি’ লক্ষ্য করে সাতটি ড্রোন দিয়ে হামলা চালায় ইউক্রেনের নিরাপত্তা সংস্থা এসবিইউ।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি হামলার দায় স্বীকার করে জানান, এতে জাহাজটি ডুবে গেছে। পাশাপাশি রাশিয়ার একটি কেএ-২৭ সামরিক হেলিকপ্টার এবং অস্ত্র পরিবহনে ব্যবহৃত ‘আঙ্গারা’ নামের একটি পণ্যবাহী জাহাজেও আঘাত হানা হয়েছে।

তবে লিবিয়ার কর্মকর্তারা জানিয়েছেন, মারকুরি পুরোপুরি ডুবে যায়নি, ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। স্থানীয় কর্তৃপক্ষের দাবি, হামলায় অন্তত ১০ জন লিবীয় ও রুশ নাবিক নিহত হয়েছেন। জাহাজটি জ্বালানি ও রসদ সংগ্রহের জন্য বেনগাজি বন্দরে অবস্থান করছিল।

লিবিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, রাশিয়া ও ইউক্রেনের চলমান যুদ্ধের কারণে কোনও পক্ষই লিবিয়ার ভূখণ্ড বা জলসীমায় সামরিক অভিযান চালানোর অধিকার রাখে না। দেশটির সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতা নিয়ে কোনও আপস করা হবে না।

২০১১ সালে ন্যাটো-সমর্থিত অভ্যুত্থানে মুয়াম্মার গাদ্দাফির পতনের পর থেকে লিবিয়া কার্যত বিভক্ত। পশ্চিমাঞ্চলের ত্রিপোলিভিত্তিক সরকারকে জাতিসংঘ স্বীকৃতি দিলেও পূর্বাঞ্চলের বেনগাজিভিত্তিক প্রশাসনের সঙ্গে রাশিয়ার ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। ওই অঞ্চলের সামরিক নেতা খলিফা হাফতারের সঙ্গে মস্কোর সম্পর্ক দীর্ঘদিনের।

সিরিয়ায় বাশার আল-আসাদ সরকারের পতনের পর আফ্রিকায় সামরিক কার্যক্রম পরিচালনার বিকল্প ঘাঁটি হিসেবে লিবিয়ার গুরুত্ব রাশিয়ার কাছে বেড়েছে। বর্তমানে দেশটিতে রাশিয়ার প্রায় ১ হাজার ৮০০ সেনা অবস্থান করছে বলে ধারণা করা হয়।

বিশ্লেষকদের মতে, লিবিয়ায় রুশ সামরিক স্থাপনা ও সরবরাহব্যবস্থাকে লক্ষ্যবস্তু করার মাধ্যমে যুদ্ধক্ষেত্র থেকে বহু দূরে মস্কোর সামরিক সক্ষমতায় আঘাত হানতে চাইছে কিয়েভ। এ হামলা আফ্রিকায় রাশিয়ার সামরিক তৎপরতার ওপর নতুন চাপ তৈরি করতে পারে।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

সামরিক বাহিনীর ইতিহাসে নতুন অধ্যায় রচিত হয়েছে : প্রধানমন্ত্রী

লিবিয়ায় রুশ যুদ্ধজাহাজে হামলা, আফ্রিকায় মস্কোর পরিকল্পনায় ধাক্কা?

আপডেট সময় ০৬:৪৪:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬