ঢাকা ০১:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম

সরকারি খাল-জলাশয় দখলমুক্ত করতে হাইকোর্টে রিট

সারাদেশের সরকারি খাল ও জলাভূমি অবৈধ দখলমুক্ত করা, প্রাকৃতিক পানিপ্রবাহ নিশ্চিত করা এবং পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষার দাবিতে বাংলাদেশ হাইকোর্টে একটি রিট পিটিশন দায়ের করা হয়েছে।

মঙ্গলবার (২৩ নভেম্বর) মানবাধিকার ও সমাজ উন্নয়ন সংস্থা (ম ও সুস)-এর পক্ষে সংস্থার চেয়ারম্যান এবং বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ড. মো. গোলাম রহমান ভূঁইয়া রিট পিটিশন দায়ের করেন।

সংবিধানের ১০২ অনুচ্ছেদের অধীনে দায়ের করাত এই রিটে সারাদেশের সরকারি খাল, জলাশয়, নদী, প্রাকৃতিক জলপথ ও পানি নিষ্কাশন ব্যবস্থা সংরক্ষণ, পুনরুদ্ধার এবং অবাধ পানিপ্রবাহ নিশ্চিত করার বিষয়টি গুরুত্বের সঙ্গে তুলে ধরা হয়েছে।

রিটে বলা হয়েছে, দেশের বিভিন্ন স্থানে সরকারি খাল ও প্রাকৃতিক জলপথ অবৈধভাবে দখল, বাঁধ ও স্থাপনা নির্মাণ এবং অনুমোদনহীন মাছ চাষের কারণে স্বাভাবিক পানিপ্রবাহ বাধাগ্রস্ত হচ্ছে। এর ফলে জলাবদ্ধতা, পরিবেশদূষণ, জীববৈচিত্র্যের ক্ষতি, কৃষি উৎপাদনে প্রতিবন্ধকতা এবং সাধারণ মানুষের জীবন-জীবিকার ওপর বিরূপ প্রভাব পড়ছে।

রিট পিটিশনে হাইকোর্টের কাছে যেসব প্রতিকার চাওয়া হয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য হলো- ১. সারাদেশের সরকারি খাল, জলাভূমি ও প্রাকৃতিক জলপথের জাতীয় পর্যায়ে জরিপ পরিচালনা, ২. জেলা ও উপজেলাভিত্তিক অবৈধভাবে দখল করা খালের তালিকা এবং দখলদারদের পরিচয় শনাক্তকরণ, ৩. সরকারি খাল ও প্রাকৃতিক জলপথের অবৈধ দখল, স্থাপনা, বাঁধ ও প্রতিবন্ধকতা আইনানুগভাবে অপসারণ, ৪. পানিপ্রবাহ বাধাগ্রস্তকারী অনুমোদনহীন মাছ চাষ বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ, ৫. ক্ষতিগ্রস্ত খাল ও জলপথের প্রাকৃতিক পানিপ্রবাহ পুনরুদ্ধার এবং পানি প্রবাহ ও পানি নিষ্কাশন ব্যবস্থা পুনঃস্থাপন, অনুমোদনহীন মাছ চাষ বন্ধ, দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং পরিবেশ, জলাভূমি ও জীববৈচিত্র রক্ষায় কার্যকর পদক্ষেপ গ্রহনের নির্দেশনা চাওয়া হয়েছে।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

৪ মাসে ৮ হাজার ৬৪৯ টন প্রাণিজ পণ্য রপ্তানি, আয় ৩০৯ কোটি টাকা

সরকারি খাল-জলাশয় দখলমুক্ত করতে হাইকোর্টে রিট

আপডেট সময় ০১:৩৮:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬