ঢাকা ০৬:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo সামরিক বাহিনীর ইতিহাসে নতুন অধ্যায় রচিত হয়েছে : প্রধানমন্ত্রী Logo শারীরিক সীমাবদ্ধতাকে জয় করে মিষ্টি কুমড়া চাষে সফল আক্কাস Logo লিবিয়ায় রুশ যুদ্ধজাহাজে হামলা, আফ্রিকায় মস্কোর পরিকল্পনায় ধাক্কা? Logo ইসরায়েলি হামলায় হামাসের অভ্যন্তরীণ নিরাপত্তা প্রধান নিহত Logo সাইবার আইনে গুজব এবং মানহানির ধারা আরও সুনির্দিষ্ট করার সুপারিশ Logo ডিআরইউ রিপোর্টিং অ্যাওয়ার্ডে ঢাকা পোস্টের আরাফাত জোবায়েরের হ্যাটট্রিক Logo বিস্ফোরক মামলায় সাবেক এমপি আজিজুল কারাগারে Logo ইউক্রেনের জন্য ড্রোন উৎপাদন করবে জার্মানি Logo রাজধানীর ফরিদাবাদ মাদরাসার ৭০ বছর পূর্তি, ৮ হাজার আলেমকে পাগড়ি প্রদান Logo স্ত্রীসহ সাবেক এমপি মোস্তাফিজুর রহমানের বিরুদ্ধে চার্জশিট দেবে দুদক

সাইবার আইনে গুজব এবং মানহানির ধারা আরও সুনির্দিষ্ট করার সুপারিশ

সাইবার সুরক্ষা (সংশোধন) আইন, ২০২৬-এর খসড়ায় গুজব, অপতথ্য ও মানহানিসংক্রান্ত ধারাগুলো আরও সুনির্দিষ্ট করার সুপারিশ করেছেন উন্নয়ন সহযোগীরা। মানহানির ক্ষেত্রে ফৌজদারি ব্যবস্থার পরিবর্তে অ-ফৌজদারি প্রতিকারের ব্যবস্থা রাখারও প্রস্তাব দিয়েছেন তারা। পাশাপাশি কনটেন্ট অপসারণ বা বন্ধ করার ক্ষেত্রে ট্রাইব্যুনালের অনুমোদন এবং সাংবাদিকদের আইনি সুরক্ষা নিশ্চিত করার ওপর গুরুত্ব দিয়েছেন।

সাইবার সুরক্ষা আইন সংশোধনের খসড়া চূড়ান্ত করতে মঙ্গলবার (২৪ নভেম্বর) কূটনৈতিক মিশনের প্রধান ও উন্নয়ন সহযোগীদের প্রতিনিধিদের সঙ্গে পরামর্শ সভা করেছে সরকার। পররাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম।

তিনি বলেন, নাগরিক ও গুরুত্বপূর্ণ অবকাঠামোর সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি মৌলিক অধিকার, মতপ্রকাশের স্বাধীনতা ও আন্তর্জাতিক মানদণ্ড বজায় রেখে দেশের সাইবার নিরাপত্তা আইনের কাঠামো শক্তিশালী করতে চায় সরকার।

সভায় আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেন, সরকার কোনো জটিল বা অস্বচ্ছ প্রক্রিয়া চায় না। যেসব বিষয় সহজ ও স্বচ্ছভাবে সমাধান করা সম্ভব, সেগুলো সেভাবেই করা হচ্ছে। বাণিজ্যিক স্বার্থ বা অন্য কোনো প্রভাব যাতে আইন সংশোধনের প্রক্রিয়াকে প্রভাবিত করতে না পারে, সেদিকেও নজর রাখা হচ্ছে। প্রযুক্তির অপব্যবহার রোধে এ সংশোধন জরুরি।

আইন প্রয়োগের অপব্যবহার রোধে সুপ্রিম কোর্টের বিচারিক পর্যালোচনাসহ পর্যাপ্ত প্রতিকারের ব্যবস্থা রয়েছে বলেও উল্লেখ করেন আইনমন্ত্রী। তিনি বলেন, মানবাধিকার কমিশনকে সংশ্লিষ্ট কমিটির বাইরে রাখা হয়েছে, যাতে এর স্বাধীন তদারকির ভূমিকা অক্ষুণ্ন থাকে।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেন, সাইবার নিরাপত্তা শুধু বাংলাদেশের জাতীয় বিষয় নয়, এটি বৈশ্বিক চ্যালেঞ্জ। আন্তর্জাতিক সহযোগিতার মাধ্যমে নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি মানবাধিকার ও মতপ্রকাশের স্বাধীনতার প্রতি সম্মান দেখাতে চায় সরকার।

প্রধানমন্ত্রীর উপদেষ্টা রেহান আসিফ আসাদ বলেন, মতপ্রকাশের স্বাধীনতা ও ভিন্নমতের প্রতি শ্রদ্ধা নিশ্চিত করা সরকারের অঙ্গীকার। কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর সাইবার অপরাধ বর্তমান বিশ্বের অন্যতম বড় চ্যালেঞ্জ। এ চ্যালেঞ্জ মোকাবিলায় সাইবার নিরাপত্তা, ব্যক্তিগত ও আর্থিক তথ্যের সুরক্ষা এবং ডিজিটাল অবকাঠামোকে সমন্বিতভাবে শক্তিশালী করতে হবে। আন্তর্জাতিক উত্তম চর্চা অনুসরণ করে বেসরকারি খাত, নাগরিক সমাজ ও উন্নয়ন সহযোগীদের মতামত নিয়ে সরকার কাজ করছে।

সভায় উন্নয়ন সহযোগীরা সাংবাদিকদের গ্রেপ্তারের আগে আদালতের অনুমতি নেওয়ার বিধানসহ খসড়ায় আনা ইতিবাচক পরিবর্তনগুলোর প্রশংসা করেন। একই সঙ্গে স্বাধীন বিচারিক পর্যালোচনা, সব ধরনের সাংবাদিকের সুরক্ষা, সংবাদসূত্রের গোপনীয়তা এবং সৎ বিশ্বাসে সাংবাদিকতা করার ক্ষেত্রে আইনি সুরক্ষা নিশ্চিত করার সুপারিশ করেন তারা।

যুক্তরাজ্য, ইউরোপীয় ইউনিয়ন, অস্ট্রেলিয়া, সুইজারল্যান্ড ও জাতিসংঘের বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা সভায় তাদের মতামত ও সুপারিশ তুলে ধরেন। তারা সরকারের উন্মুক্ত পরামর্শ প্রক্রিয়াকে স্বাগত জানান।

সভায় সাইবার সুরক্ষা (সংশোধন) আইন, ২০২৬-এর খসড়া উপস্থাপন করেন জাতীয় সাইবার সুরক্ষা এজেন্সির মহাপরিচালক ড. মো. তৈয়বুর রহমান। এ সময় তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিভাগের সচিব মো. মামুনুর রশীদ ভুঁইয়া, বিভিন্ন কূটনৈতিক মিশনের প্রধান, উন্নয়ন সহযোগী সংস্থার প্রতিনিধি এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

সামরিক বাহিনীর ইতিহাসে নতুন অধ্যায় রচিত হয়েছে : প্রধানমন্ত্রী

সাইবার আইনে গুজব এবং মানহানির ধারা আরও সুনির্দিষ্ট করার সুপারিশ

আপডেট সময় ০৬:৪১:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬