ঢাকা ০৬:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ইউক্রেনের জন্য ড্রোন উৎপাদন করবে জার্মানি Logo রাজধানীর ফরিদাবাদ মাদরাসার ৭০ বছর পূর্তি, ৮ হাজার আলেমকে পাগড়ি প্রদান Logo স্ত্রীসহ সাবেক এমপি মোস্তাফিজুর রহমানের বিরুদ্ধে চার্জশিট দেবে দুদক Logo বিস্ফোরক আইনের মামলায় সাবেক এমপি আজিজুল কারাগারে Logo শেখ হাসিনার ফেরা প্রসঙ্গে বাণিজ্যমন্ত্রী: এতো দেরি করবেন কেন, আগে আসলে সমস্যা কী? Logo ১৩ কোটির সম্পদ ও হাজার কোটির লেনদেনে সাবেক এমপি রিমনের বিরুদ্ধে চার্জশিট Logo ন্যূনতম মজুরি নিয়ে সমঝোতা হয়নি, ২২ হাজার টাকায় অনড় শ্রমিকপক্ষ Logo শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে দেশে ফিরিয়ে আনা যেতে পারে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী Logo চট্টগ্রামে পাঁচ ব্র্যান্ডের নকল মোটরযন্ত্রাংশ তৈরি, জরিমানা লাখ টাকা Logo ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১১৪৫

রাজধানীর ফরিদাবাদ মাদরাসার ৭০ বছর পূর্তি, ৮ হাজার আলেমকে পাগড়ি প্রদান

রাজধানীর ঐতিহ্যবাহী ইসলামী শিক্ষাপ্রতিষ্ঠান জামিয়া আরাবিয়া ইমদাদুল উলুম ফরিদাবাদের ৭০ বছর পূর্তি উপলক্ষে তিন দিনব্যাপী দস্তারবন্দি মহাসম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। মহাসম্মেলনের দ্বিতীয় দিন মঙ্গলবার (২৪ নভেম্বর) ৫ হাজার শিক্ষার্থীর মাথায় পাগড়ি প্রদান করা হয়েছে। এর আগে গতকাল সম্মেলনের প্রথম দিন ৩ হাজার ফারেগকে পাগড়ি প্রদান করা হয়। এ নিয়ে দুই দিনে মোট ৮ হাজার আলেমকে পাগড়ী প্রধান করা হয়।

রাজধানীর গেন্ডারিয়ার ধুপখোলা মাঠে আয়োজিত এ সম্মেলনে দিনভর দেশি-বিদেশি বিশিষ্ট আলেমদের বয়ান ও দস্তারবন্দি কার্যক্রমে অংশ নেন হাজারো মানুষ। তিন দিনের এ মহাসম্মেলনের শেষ দিন আগামীকাল বুধবার (২৫ নভেম্বর) বাদ মাগরিব বয়ান করবেন ভারতের ঐতিহ্যবাহী দীনি শিক্ষাপ্রতিষ্ঠান দারুল উলুম দেওবন্দের মুহতামিম মুফতি আবুল কাসেম নোমানী।

মঙ্গলবার সকাল ১০টায় পবিত্র কোরআন তিলাওয়াতের মাধ্যমে দ্বিতীয় দিনের কার্যক্রম শুরু হয়। নির্ধারিত সূচি অনুযায়ী দিনব্যাপী বিভিন্ন পর্বে আলেম-উলামাদের আলোচনা এবং প্রাক্তন শিক্ষার্থীদের সম্মাননা পাগড়ি পরানো হয়।

দ্বিতীয় দিনের আলোচনায় ইলম অর্জনের লক্ষ্য ও করণীয়, কর্মজীবনে ইসলাহি মুরুব্বির সঙ্গে সম্পৃক্ততার গুরুত্ব, আত্মসংশোধন, নিয়মানুবর্তিতা, আখলাক, নবীজীবনের আদর্শ এবং দেশ ও মানুষের কল্যাণের মতো গুরুত্বপূর্ণ বিষয় উঠে আসে। এতে আলোচনা করেন জামিয়ার মুফতি ও সিনিয়র মুহাদ্দিস মুফতি আবু সাঈদ, মুফতি আব্দুস সালাম, মাওলানা আব্দুল হামীদ পীর সাহেব মধুপুর, মাওলানা মাহফুজুল হক ও মাওলানা মুতিউর রহমান।

বিদেশি অতিথিদের মধ্যে বক্তব্য দেন পাকিস্তানের মাওলানা শাহ হাকীম মাজহার, ভারতের মাওলানা আজহার মাদানী ও মাওলানা সায়্যিদ রমজান মেওয়াতি, মাওলানা উবাইদুল্লাহ খালিদ এবং মাওলানা হানিফ জালান্ধরীসহ বিশিষ্ট আলেমরা।

এদিন ২০১৩ থেকে ২০১৭ শিক্ষাবর্ষের প্রায় পাঁচ হাজার প্রাক্তন শিক্ষার্থীকে সম্মাননা পাগড়ি পরানো হয়। এ সময় সম্মেলনস্থল কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে। দীর্ঘদিনের স্মৃতি ও প্রিয় শিক্ষাপ্রতিষ্ঠানের সাত দশক পূর্তির আয়োজনে অংশ নিতে পেরে শিক্ষার্থীদের মধ্যে ছিল আনন্দ-উচ্ছ্বাস।

গতকাল সোমবার (২৩ নভেম্বর) শুরু হয়েছে এই সম্মেলন। বিখ্যাত ইসলামি স্কলার, পাকিস্তান বেফাকের সভাপতি মুফতি মুহাম্মদ তাকি উসমানী এদিন বাদ মাগরিব ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য দেন। প্রথম দিন তিন হাজার ফারেগকে পাগড়ি প্রদান করা হয়।

এদিকে জামিয়ার ৭০ বছর পূর্তি উপলক্ষে প্রকাশিত স্মারকগ্রন্থ ঘিরেও ছিল বিশেষ আগ্রহ। গ্রন্থটির নির্ধারিত মূল্য ৪৫০ টাকা হলেও সম্মেলনের প্রথম দিন এর প্রথম কপি নিলামে বিক্রি হয় আড়াই লাখ টাকায়। নিলামে দুই লাখ, দুই লাখ ২০ হাজার ও ৩০ হাজার টাকা পর্যন্ত দর হাঁকিয়েও অনেকে কপিটি সংগ্রহ করতে পারেননি।

বুধবার মহাসম্মেলনের শেষ দিনে দেশি-বিদেশি আরও অনেক বিশিষ্ট আলেম-উলামার আগমন ঘটবে। দিনের বিভিন্ন পর্বে আলোচনা ও দস্তারবন্দী কার্যক্রমের পাশাপাশি বাদ মাগরিব বিশেষ বয়ান করবেন দারুল উলুম দেওবন্দের মুহতামিম মুফতি আবুল কাসেম নোমানী।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

ইউক্রেনের জন্য ড্রোন উৎপাদন করবে জার্মানি

রাজধানীর ফরিদাবাদ মাদরাসার ৭০ বছর পূর্তি, ৮ হাজার আলেমকে পাগড়ি প্রদান

আপডেট সময় ০৬:১৫:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬