ঢাকা ০৬:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo বিস্ফোরক আইনের মামলায় সাবেক এমপি আজিজুল কারাগারে Logo শেখ হাসিনার ফেরা প্রসঙ্গে বাণিজ্যমন্ত্রী: এতো দেরি করবেন কেন, আগে আসলে সমস্যা কী? Logo ১৩ কোটির সম্পদ ও হাজার কোটির লেনদেনে সাবেক এমপি রিমনের বিরুদ্ধে চার্জশিট Logo ন্যূনতম মজুরি নিয়ে সমঝোতা হয়নি, ২২ হাজার টাকায় অনড় শ্রমিকপক্ষ Logo শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে দেশে ফিরিয়ে আনা যেতে পারে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী Logo চট্টগ্রামে পাঁচ ব্র্যান্ডের নকল মোটরযন্ত্রাংশ তৈরি, জরিমানা লাখ টাকা Logo ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১১৪৫ Logo বিএনপি বাজারে চাঁদা নিয়ে বিরোধ, প্রতিমন্ত্রীর সামনেই মুখোমুখি দুই পক্ষ Logo কার্পেটিংয়ের ৭ দিনেই ধসে পড়ল সাড়ে ৬ কোটি টাকার সড়ক Logo বগুড়ায় সিঁধ কেটে ঘরে ঢুকে প্রতিবন্ধী নারীকে হত্যা, গয়না লুট

বিস্ফোরক আইনের মামলায় সাবেক এমপি আজিজুল কারাগারে

রাজধানীর মোহাম্মদপুর থানার বিস্ফোরক দ্রব্য উপাদানাবলি আইনে করা মামলায় গ্রেপ্তার যশোর-৬ আসনের সাবেক সংসদ সদস্য (স্বতন্ত্র) মোহাম্মদ আজিজুল ইসলামকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

মঙ্গলবার (২৪ নভেম্বর) তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসিবুজ্জামানের আদালত এই আদেশ দেন। প্রসিকিউশন বিভাগের উপপরিদর্শক মো. মিজানুর রহমান এই তথ্য নিশ্চিত করেন।

এর আগে আসামিকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. খায়ের উদ্দিন ভুঁইয়া। ওই আবেদনে বলা হয়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি নিজের নাম-ঠিকানা প্রকাশ করেছেন। মামলার ঘটনায় তার জড়িত থাকার বিষয়ে প্রাথমিকভাবে যথেষ্ট সাক্ষ্য-প্রমাণ পাওয়া গেছে। মামলার তদন্ত অব্যাহত রয়েছে। তদন্তের স্বার্থে আসামিকে কারাগারে আটক রাখা একান্ত প্রয়োজন। পরে হাজতি পরোয়ানামূলে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত ১৮ নভেম্বর রাত ৭টা ৫৫ মিনিটের দিকে মোহাম্মদপুর থানার বেড়িবাঁধ তিন রাস্তা এলাকায় নাশকতা সৃষ্টির উদ্দেশ্যে আসামিরা একত্রিত হন। গোপন সংবাদের ভিত্তিতে ডিবির তেজগাঁও বিভাগ সেদিন রাত ৮টা ৫০ মিনিটে ঘটনাস্থলে অভিযান চালিয়ে কয়েকজন আসামিকে আটক করে; তবে অজ্ঞাতপরিচয় অন্যরা পালিয়ে যায়।

এ সময় আটক এক আসামির কাছ থেকে নীল পলিথিনের প্যাকেটে আনুমানিক ১৪০ গ্রাম হলুদ রঙের গন্ধকসদৃশ বস্তু জব্দ করা হয়, যা ককটেল তৈরির সরঞ্জাম হিসেবে ব্যবহৃত হওয়ার কথা প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়।

এ ঘটনায় মোহাম্মদপুর থানায় বিস্ফোরক দ্রব্য উপাদানাবলি আইনে মামলা দায়ের করে পুলিশ। এরই ধারাবাহিকতায় ডিবির তেজগাঁও জোনের একটি দল গত ২৩ নভেম্বর বিকেল ৪টা ২০ মিনিটে মোহাম্মদপুরের লালমাটিয়া এলাকায় অভিযান চালিয়ে সন্দেহভাজন হিসেবে মোহাম্মদ আজিজুল ইসলামকে গ্রেপ্তার করে।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

বিস্ফোরক আইনের মামলায় সাবেক এমপি আজিজুল কারাগারে

বিস্ফোরক আইনের মামলায় সাবেক এমপি আজিজুল কারাগারে

আপডেট সময় ০৫:৫৮:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬