টাঙ্গাইলের নাগরপুরে ‘সোনার মানুষ সম্মেলন ২০২৬’-এ ‘সোনার মানুষ’ সম্মাননা প্রাপ্ত বিশিষ্ট ব্যক্তিত্ব মাসুদুর রহমানকে ঘিরে এক বিশেষ সংবর্ধনা সভা ও আলোচনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
স্থানীয় খোরশেদ মার্কেটে আয়োজিত এই অনুষ্ঠানে এলাকার বিভিন্ন পর্যায়ের বিশিষ্ট ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে প্রধান ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য ও শুভেচ্ছা জানান বর্তমান চেয়ারম্যান তোফায়েল মোল্লা আহমেদ এবং সাবেক চেয়ারম্যান মুক্তার আহমেদ।

সংবর্ধনা সভায় বক্তারা মাসুদুর রহমানের সমাজসেবামূলক কর্মকাণ্ডের প্রশংসা করেন এবং ‘সোনার মানুষ’ সম্মাননা অর্জনে তাঁকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
অনুষ্ঠানে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ সর্বস্তরের সাধারণ মানুষ মাসুদুর রহমানের উজ্জ্বল ভবিষ্যৎ ও দীর্ঘায়ু কামনা করেন।
উল্লেখ্য, গত ১৪ অক্টোবর ২০২৬ আয়োজিত ‘সোনার মানুষ সম্মেলন ২০২৬’-এ রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পক্ষ থেকে ড. তাসনিম সিদ্দিকী স্বাক্ষরিত ২৫ হাজার টাকার একটি চেক ও সম্মাননা সনদ মাসুদুর রহমানের হাতে আনুষ্ঠানিকভাবে তুলে দেওয়া হয়।
বাংলা৭১নিউজ/এআর



















