২০৩০ সালের মধ্যে সরকার বিদ্যুৎ চাহিদার ২০ শতাংশ নবায়নযোগ্য জ্বালানি থেকে মেটাতে চায় বলে জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।
সোমবার রাজধানীর বিদ্যুৎ ভবনে সোনাগাজী ২২০ মেগাওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্পের স্টার্ট-আপ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা জানান।
বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী বলেন, ২০৩০ সালের মধ্যে ১০ হাজার মেগাওয়াট বিদ্যুৎ নবায়নযোগ্য উৎস থেকে উৎপাদন করাই আমাদের লক্ষ্য। এ ক্ষেত্রে সরকার সহায়ক নীতি প্রণয়ন করেছে।
তিনি বলেন, আমাদের লক্ষ্য অর্জনে সোনাগাজী ২২০ মেগাওয়াট সোলার প্রকল্প ভূমিকা রাখবে। সফলভাবে শেষ করতে পারলে অন্যরা এখানকার শিক্ষা কাজে লাগাতে পারবে। কাজের মানের ক্ষেত্রে যেন কোনো আপস না করি এবং যথাসময়ে যেন প্রকল্প বাস্তবায়ন করতে পারি।
বাংলা৭১নিউজ/আরএইচ



























