ঢাকা ০৬:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ইউক্রেনের জন্য ড্রোন উৎপাদন করবে জার্মানি Logo রাজধানীর ফরিদাবাদ মাদরাসার ৭০ বছর পূর্তি, ৮ হাজার আলেমকে পাগড়ি প্রদান Logo স্ত্রীসহ সাবেক এমপি মোস্তাফিজুর রহমানের বিরুদ্ধে চার্জশিট দেবে দুদক Logo বিস্ফোরক আইনের মামলায় সাবেক এমপি আজিজুল কারাগারে Logo শেখ হাসিনার ফেরা প্রসঙ্গে বাণিজ্যমন্ত্রী: এতো দেরি করবেন কেন, আগে আসলে সমস্যা কী? Logo ১৩ কোটির সম্পদ ও হাজার কোটির লেনদেনে সাবেক এমপি রিমনের বিরুদ্ধে চার্জশিট Logo ন্যূনতম মজুরি নিয়ে সমঝোতা হয়নি, ২২ হাজার টাকায় অনড় শ্রমিকপক্ষ Logo শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে দেশে ফিরিয়ে আনা যেতে পারে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী Logo চট্টগ্রামে পাঁচ ব্র্যান্ডের নকল মোটরযন্ত্রাংশ তৈরি, জরিমানা লাখ টাকা Logo ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১১৪৫

স্ত্রীসহ সাবেক এমপি মোস্তাফিজুর রহমানের বিরুদ্ধে চার্জশিট দেবে দুদক

চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) আসনের সাবেক সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান চৌধুরী ও তার স্ত্রী শাহীন আক্তার চৌধুরীর নামে আড়াই কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে চার্জশিট দাখিলের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

মঙ্গলবার (২৪ নভেম্বর) দুদকের প্রধান কার্যালয় থেকে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সংস্থাটির সচিব মো. সাইদুর রহমান খান জানিয়েছেন। ২০২৫ সালের ১ জানুয়ারি মামলাটি দায়ের করে দুদক।

দুদক জানায়, তদন্তকালে শাহীন আক্তার চৌধুরী তার স্বামী মোস্তাফিজুর রহমান চৌধুরীর সহায়তায় পারস্পরিক যোগসাজশে ২ কোটি ৩৮ লাখ ৫১ হাজার ৬৭৬ টাকার জ্ঞাত আয়ের সঙ্গে অসংগতিপূর্ণ সম্পদ অর্জন করে ভোগদখলে রেখেছেন বলে প্রমাণ পাওয়া গেছে। এর আগে মামলা রুজুর সময় অসংগতিপূর্ণ সম্পদের পরিমাণ ২ কোটি ৬ লাখ ৩০ হাজার ১০ টাকা উল্লেখ করা হয়েছিল। এ ছাড়া অভিযোগ-সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে ছয়টি ব্যাংক হিসাবের মাধ্যমে ৩ কোটি ১৬ লাখ ১২ হাজার ৮৮ দশমিক ৯৩ টাকার সন্দেহজনক লেনদেন এবং পরবর্তীকালে ওই অর্থ স্থানান্তর, রূপান্তর ও হস্তান্তরের অভিযোগ আনা হয়েছে।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

ইউক্রেনের জন্য ড্রোন উৎপাদন করবে জার্মানি

স্ত্রীসহ সাবেক এমপি মোস্তাফিজুর রহমানের বিরুদ্ধে চার্জশিট দেবে দুদক

আপডেট সময় ০৬:১৩:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬