ঢাকা ০৮:১৯ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo সর্বনিম্ন মজুরি: বিদ্যমান অর্থনৈতিক পরিস্থিতির সঙ্গে সামঞ্জস্য থাকতে হবে Logo ইরাকে সেনাবাহিনী-মিলিশিয়াদের মধ্যে ভয়াবহ সংঘাতের আশঙ্কা Logo নিরাপত্তার চাদরে লালমনিরহাট, মহাসড়কে গ্রামীণ ঐতিহ্যের নান্দনিকতা Logo ৩ উইকেট হারিয়ে চা বিরতিতে বাংলাদেশ, ইনিংস হার এড়াতে দরকার ৯৯ রান Logo দিল্লি থেকে নির্দেশ দিয়ে বাংলাদেশের মানুষকে হত্যা করছেন হাসিনা: রিজভী Logo পররাষ্ট্রসচিবের সঙ্গে চীনের চার্জ দ্য অ্যাফেয়ার্সের সাক্ষাৎ Logo বাংলাদেশের প্রতিনিধিদের সঙ্গে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ Logo বাসে অগ্নিসংযোগের প্রতিবাদে রূপগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল Logo বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন আটক Logo সংসদে লুকোচুরি চলবে না, মাতারবাড়ি চুক্তি প্রকাশের দাবি শফিকুর রহমানের

নিরাপত্তার চাদরে লালমনিরহাট, মহাসড়কে গ্রামীণ ঐতিহ্যের নান্দনিকতা

প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবার লালমনিরহাট সফরে যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। পূর্ব নির্ধারিত সফরসূচি অনুযায়ী বৃহস্পতিবার (১৯ নভেম্বর) লালমনিরহাটে দলীয় কর্মসূচিতে অংশ নেওয়ার কথা রয়েছে তার।

প্রধানমন্ত্রীকে বরণ করতে মহাসড়কসহ গোটা শহরকে সাজানো হয়েছে গ্রামীণ ঐতিহ্যের নান্দনিকতায়। এ ছাড়া তার এই সফর ঘিরে পুরো জেলাকে নিরাপত্তার চাদরে ঢেকে দেওয়া হয়েছে।

সফরসূচি থেকে জানা গেছে, কয়েকটি অনুষ্ঠানে যোগ দিতে বৃহস্পতিবার লালমনিরহাট যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দলীয় কর্মসূচিতে অংশ নিতে ইতিপূর্বে এলেও সরকার প্রধান হিসেবে তিস্তা-ধরলা আর সানিয়াজান নদীবেষ্টিত এবং সীমান্তঘেষা জেলা লালমনিরহাটে এটি তার প্রথম সফর।

প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে উজ্জীবিত হয়ে উঠেছে দলীয় নেতাকর্মীসহ সর্বস্তরের মানুষ। প্রধানমন্ত্রীকে বরণ করতে নেওয়া হয়েছে নানা কর্মসূচি। তার যাতায়তের সড়ক-মহাসড়ক ধুয়েমুছে পরিষ্কার করা হয়েছে। তুলির আচরে রঙিন করা হয়েছে সড়কের দু ধারের গাছপালা আর অফিস ভবন। আলোকীত করা হয়েছে গোটা সড়ক-মহাসড়ক ও সমাবেশস্থল। ব্যানার-ফেস্টুনে ছেয়ে গেছে গোটা শহর।

মহাসড়কের দুই পাশে গ্রামীন ঐতিহ্যের নান্দনিকতা আবয়ব তুলে ধরা হয়েছে। চিরাচরিত গ্রামীন দৃশ্য ফুটে উঠেছে লালমনিরহাট-রংপুর মহাসড়কে। দৃষ্টিনন্দন করা হয়েছে প্রধানমন্ত্রীর সমাবেশস্থল ও পথ।

মহাসড়কের পাশে বিভিন্ন স্থানে থাকবে গ্রামীণ ঐতিহ্য তুলে ধরা গান এবং ডিসপ্লে প্রদর্শন করবে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।

প্রধানমন্ত্রী বিমান বাহিনীর অনুষ্ঠান শেষ করে সদর উপজেলার মহেন্দ্রনগর মন্ডলেরহাট মডেল খালখনন, কালেক্ট্রেরেট মাঠে আলোকীত লালমনিরহাট এবং দুপুরের খাবার ও বিশ্রামের জন্য সার্কিট হাউসে যাবেন। প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানাতে সড়কের বিভিন্ন ডিসপ্লেতে থাকবে রংপুর অঞ্চলের আঞ্চলিক গান ও নৃত্য। যাতে তুলে ধরা হবে লালমনিরহাট তথা রংপুর অঞ্চলের ঐতিহ্য।

লালমনিরহাট সার্কিট হাউসে দুপুরের খাবার খাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। খাবার ম্যানুতেও থাকবে লালমনিরহাটের ঐতিহ্যবাহী খাবার। এর মধ্যে থাকবে তিস্তা নদীর বৈরালী মাছসহ বিভিন্ন প্রকারের ভর্তা। প্রধানমন্ত্রীর জন্য তিনটি সমাবেশস্থলের পৃথক তিনটি মঞ্চ প্রস্তুত করা হয়েছে।

প্রধানমন্ত্রীর সফর ঘিরে নিরাপত্তার চাদরে ঢাকা হয়েছে গোটা শহর। ডগ স্কোয়াড দিয়ে নীরিক্ষণ করা হয়েছে সমাবেশস্থলসহ প্রধানমন্ত্রীর যাতায়তের পথ। পুরো পথে পোশাকধারীসহ সাদা পোশাকে থাকবেন বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য। সব মিলে প্রধানমন্ত্রীকে বরণ করতে প্রস্তুত লালমনিরহাটের মানুষ।

লালমনিরহাট জেলা প্রশাসক রাশেদুল হক প্রধান বলেন, প্রধানমন্ত্রীর আগমনে উজ্জীবিত হয়ে উঠেছে জেলাবাসী। প্রধানমন্ত্রীকে বরণ করতে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। জেলার নিরাপত্তা জোরদার করা হয়েছে। প্রধানমন্ত্রীর নিরাপত্তার স্বার্থে কিছু সড়কে যান চলাচলে নিষেধাজ্ঞা থাকবে। তবে এসব পথের যাত্রীদের জন্য বিকল্প পথ থাকবে।

দুর্যোগ ব্যবস্থপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেন, সরকার প্রধান হিসেবে প্রধানমন্ত্রী তারেক রহমানের এটি লালমনিরহাটের প্রথম সফর। তার এ সফরকে স্মরণীয় করতে নানান পদক্ষেপ নেওয়া হয়েছে। আমরা বরাবরেই গ্রামীন ঐতিহ্য তুলে ধরে থাকি। এবারও তার কমতি করা হয়নি। আশা করি প্রধানমন্ত্রীর সমাবেশস্থল জনসমুদ্রে পরিণত হবে।

প্রধানমন্ত্রীর সফর সূচি অনুযায়ী বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এয়ারক্রাপ্টের একটি বিমানে লালমনিরহাট বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে। এরপর অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয় লালমনিরহাট ক্যাম্পাস পরিদর্শন করবেন এবং সেখানে প্রথম জাতীয় অ্যারো জিনিয়াস প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। পরে লালমনিরহাট সদর উপজেলার মহেন্দ্রনগর মন্ডলেরহাটে মডেল খাল পুনর্খননের উদ্বোধন করে জনসভায় বক্তব্য দেবেন। শেষে লালমনিরহাট কালেক্ট্রেরেট মাঠে সামাজিক আন্দোলন আলোকীত লালমনিরহাটের ১৫ হাজার স্বেচ্ছাসেবীর সঙ্গে মতবিনিময় করে লালমনিরহাট বিমানবন্দরে একই বিমানে বিকেল ৪টায় ঢাকার উদ্দেশে লালমনিরহাট ত্যাগ করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

সর্বনিম্ন মজুরি: বিদ্যমান অর্থনৈতিক পরিস্থিতির সঙ্গে সামঞ্জস্য থাকতে হবে

নিরাপত্তার চাদরে লালমনিরহাট, মহাসড়কে গ্রামীণ ঐতিহ্যের নান্দনিকতা

আপডেট সময় ০৭:৫৫:৩৯ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬