ঢাকা ১১:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo রাজস্ব বাড়াতে পুনর্গঠন হচ্ছে চিংড়ি মহাল কমিটি Logo শ্রমিকদের আন্দোলনে কলকাঠি নাড়ছে কারা Logo এলপিজির দাম বাড়ায় জনজীবনে নতুন সংকট তৈরি হবে : সাইফুল হক Logo ওমান উপকূলে জাহাজে হামলায় ভারতীয় নিহত Logo আওয়ামী লীগকে আশ্রয়-প্রশ্রয় দিয়ে নিরাপদে রাখছে বিএনপি নেতাকর্মীরা: নাহিদ ইসলাম Logo ধানমন্ডিতে ১৪ তলা ভবনে আগুন, ২ ইউনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে Logo নারায়ণগঞ্জে শ্রমিকদের সঙ্গে পুলিশের পাল্টাপাল্টি ধাওয়া, ইটপাটকেল-কাঁদানে গ্যাস নিক্ষেপ Logo নাসীরুদ্দীন পাটওয়ারীকে আইনি নোটিশ Logo ধর্মের অপব্যবহারের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান রাষ্ট্রপতির Logo ওয়াই আকৃতির দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণের নির্দেশনা প্রধানমন্ত্রীর

বিকাশ অ্যাপ ও এজেন্ট পয়েন্টে এখন সহজেই পরিশোধ করা যাচ্ছে ট্রাফিক ফাইন

দেশের যেকোনো প্রান্ত থেকে এখন মাত্র কয়েক ট্যাপেই বাড়তি কোনো ঝামেলা ছাড়াই বিকাশ অ্যাপ থেকেই তাৎক্ষণিক ট্রাফিক ফাইন পরিশোধ করা যাচ্ছে। এছাড়া দেশজুড়ে ছড়িয়ে থাকা সাড়ে তিন লাখের বেশি এজেন্ট পয়েন্ট থেকেও এই ফাইন পরিশোধ করা যাচ্ছে।

কমিউনিটি ব্যাংক ও বিকাশ এর উদ্যোগে নতুন চালু হওয়া এই সেবার মাধ্যমে বাংলাদেশ পুলিশের সব ধরনের ট্রাফিক মামলার ফাইন পরিশোধ করতে পারছেন গ্রাহকরা।

প্রতিষ্ঠান দুটির পক্ষ থেকে জানানো হয়, রাস্তায় চলাচলের সময় ট্রাফিক আইন অমান্য করার কারণে মামলা হলে তা তাৎক্ষণিকভাবে নিষ্পত্তির সুযোগ দিতে এই সুবিধা চালু করা হয়েছে। ট্রাফিক ফাইন স্লিপ পাওয়ার পর গ্রাহকেরা যেকোনো সময় যেকোনো স্থান থেকেই বিকাশ অ্যাপের মাধ্যমে এই ফি পরিশোধ করতে পারছেন। এরপর সাথে সাথেই পেমেন্টের ডিজিটাল রিসিট দেখিয়ে সংশ্লিষ্ট কর্মকর্তার কাছ থেকে জব্দকৃত নথিপত্র দ্রুত ছাড়িয়ে নেয়া সম্ভব হচ্ছে।

বিকাশ অ্যাপে যেভাবে ট্রাফিক ফাইন পরিশোধ করা যাবে

বিকাশ অ্যাপের হোমস্ক্রিন থেকে ‘পে বিল’ আইকনে গিয়ে ‘সরকারি ফি’ অপশনে অথবা ‘সার্চ’ বারে ‘ট্রাফিক ফাইন’ লিখে সার্চ করে সেবাটি নির্বাচন করতে হবে। এরপর ট্রাফিক মামলার স্লিপে থাকা নির্দিষ্ট কেস নম্বর ইনপুট দিলেই স্বয়ংক্রিয়ভাবে স্ক্রিনে ফাইনের টাকা দেখা যাবে। সব তথ্য মিলিয়ে নেয়ার পর গ্রাহক তার পিন নম্বর দিয়ে নিশ্চিত করলেই তাৎক্ষণিকভাবে ফাইন পরিশোধ হয়ে যাবে।

পেমেন্ট সম্পন্ন হলে গ্রাহকের মোবাইলে এসএমএস ও অ্যাপে নোটিফিকেশন পৌঁছে যাবে। এক্ষেত্রে নির্ধারিত ফি প্রযোজ্য হবে। পেমেন্ট শেষে ডিজিটাল রিসিট ডাউনলোড করে জব্দকৃত নথিপত্র দ্রুত ছাড়িয়ে নেয়া সম্ভব হবে। ট্রাফিক ফাইন পরিশোধের এই ফিচারটি সম্বন্ধে বিস্তারিত জানা যাবে এই লিংকে- https://tinyurl.com/4udymf5p।

এজেন্ট পয়েন্টে গিয়ে ট্রাফিক ফাইন পরিশোধের সেবা নিতে এজেন্টকে কেস আইডি এবং মোবাইল নম্বর শেয়ার করতে হবে। ফাইন পরিশোধ হয়ে গেলে এজেন্টের কাছ থেকেই ডিজিটাল রিসিট পেয়ে যাবেন গ্রাহক।

বাংলা৭১নিউজ/সারোয়ার

Tag :
জনপ্রিয় সংবাদ

রাজস্ব বাড়াতে পুনর্গঠন হচ্ছে চিংড়ি মহাল কমিটি

বিকাশ অ্যাপ ও এজেন্ট পয়েন্টে এখন সহজেই পরিশোধ করা যাচ্ছে ট্রাফিক ফাইন

আপডেট সময় ০৮:৩৩:৪২ অপরাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২৬