ঢাকা ০৫:৪১ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo মিরপুরে পোশাক শ্রমিকদের সঙ্গে পুলিশ-বিজিবির সংঘর্ষ Logo পুলিশের গুলিতে পা হারানো সাবেক ছাত্রদল নেতার ক্ষতিপূরণ চেয়ে রিট Logo রংপুরে এবার টার্মিনালের পাশে দাঁড়িয়ে থাকা বাসে আগুন Logo চার্জশিটে আসামি শামীম ওসমান ও তার স্ত্রী-ছেলেসহ ৬ জন Logo রাজধানীজুড়ে চালু হচ্ছে এআই ট্রাফিক সিগন্যাল, আনা হচ্ছে মনোরেলও Logo ককটেল বিস্ফোরণ মামলায় সেই আইনজীবী সোহাগ কারাগারে Logo সিন্ডিকেটের কারণে কয়েকটি দেশে কর্মী পাঠানো প্রায় বন্ধ হয়েছিল Logo দুদকের ৫ম তলায় আগুন, নিজস্ব ব্যবস্থাপনায় নিয়ন্ত্রণে Logo পর্যায়ক্রমে সব মাদরাসায় মিড-ডে মিল চালু হবে : প্রধানমন্ত্রী Logo বিমা খাতে ৭৩ শতাংশ দাবি অপরিশোধিত, জবাবদিহি নিশ্চিতের আহ্বান তিতুমীরের

পুলিশের গুলিতে পা হারানো সাবেক ছাত্রদল নেতার ক্ষতিপূরণ চেয়ে রিট

চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক মো. সাইফুল ইসলামকে তুলে নিয়ে গুলি করে পঙ্গু করে দেওয়ার অভিযোগে পাঁচ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে হাইকোর্টে রিট করা হয়েছে।

একই সঙ্গে ঘটনার প্রকৃত রহস্য উদ্ঘাটন ও দায়ীদের শনাক্ত করতে স্বাধীন তদন্তের আবেদন জানানো হয়েছে। রিটের পরিপ্রেক্ষিতে ছয় মাসের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

মঙ্গলবার (১৭ নভেম্বর) বিচারপতি শিকদার মাহমুদুর রাজী ও বিচারপতি ফাতেমা আনোয়ারের সমন্বয়ে গঠিত হাইকোর্টের একটি ডিভিশন বেঞ্চ এ আদেশ দেন।

বুধবার (১৮ নভেম্বর) সুপ্রিম কোর্টের আইনজীবী আমীনূর রহমান শেখ এসব তথ্য জানান। তিনি সাইফুল ইসলামের পক্ষে রিটটি দায়ের করেন।

রিটের বিবরণ অনুযায়ী, ২০২১ সালের ১৬ জুন রাত আনুমানিক ১০টা ৫ মিনিটে বায়েজিদ বোস্তামী থানার জামান হোটেল থেকে সাদা পোশাকে কয়েকজন পুলিশ সদস্য সাইফুল ইসলামকে একটি সাদা প্রাইভেটকারে তুলে নিয়ে যান। পরদিন রাত আনুমানিক ১টার দিকে অজ্ঞাত স্থানে নিয়ে তার কাছে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করা হয়। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তাকে মারধর করে বাম হাঁটুতে পরপর দুটি গুলি করা হয় বলে অভিযোগ করা হয়েছে।

পরে বায়েজিদ বোস্তামী থানায় অস্ত্র আইনে করা একটি মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়। চিকিৎসাধীন অবস্থায় তার বাম পা হাঁটুর ওপর থেকে কেটে ফেলতে হয়। এতে তিনি স্থায়ী শারীরিক প্রতিবন্ধকতার শিকার হন। স্বাভাবিক জীবনযাপন ও কর্মক্ষমতাও হারান।

রিটে উল্লেখ করা হয়, অস্ত্র আইনের ওই মামলায় গত ৯ এপ্রিল বিশেষ ট্রাইব্যুনাল তাকে খালাস দেন। মামলার বিচারিক কার্যক্রমে সাক্ষীদের বক্তব্য, জব্দতালিকা ও তদন্তের বিভিন্ন অসংগতি উঠে আসে।

আইনজীবী আমীনূর রহমান জানান, সংবিধানের ৩১, ৩২, ৪৪ ও ১০২ অনুচ্ছেদের অধীনে মৌলিক অধিকার লঙ্ঘনের প্রতিকার চেয়ে রিটটি করা হয়েছে। এতে সাইফুল ইসলামের স্থায়ী শারীরিক ক্ষতির জন্য পাঁচ কোটি টাকা জনআইনগত ক্ষতিপূরণ দাবি করা হয়েছে। পাশাপাশি ঘটনার স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের আবেদন জানানো হয়েছে।

হাইকোর্টের জারি করা রুলে অতিরিক্ত ও অবৈধ বল প্রয়োগের মাধ্যমে সাইফুল ইসলামকে গুলি করে স্থায়ীভাবে পঙ্গু করার অভিযোগে কেন তাকে উপযুক্ত ক্ষতিপূরণ দেওয়া হবে না, তা জানতে চাওয়া হয়েছে। একই সঙ্গে ঘটনার প্রকৃত সত্য উদ্ঘাটন, গুলি করার কারণ অনুসন্ধান এবং দায়ী ব্যক্তিদের শনাক্ত করতে স্বাধীন তদন্ত কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়েছে। কমিটিকে ছয় মাসের মধ্যে হাইকোর্টে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

মিরপুরে পোশাক শ্রমিকদের সঙ্গে পুলিশ-বিজিবির সংঘর্ষ

পুলিশের গুলিতে পা হারানো সাবেক ছাত্রদল নেতার ক্ষতিপূরণ চেয়ে রিট

আপডেট সময় ০৫:৩৩:৫৪ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬