পররাষ্ট্রসচিব সালাহউদ্দিন নোমান চৌধুরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত চীনের চার্জ দ্য অ্যাফেয়ার্স ড. লিউ ইউইন।
বুধবার (১৮ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্রসচিবের দপ্তরে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। ঢাকার চীনা দূতাবাস এ তথ্য জানিয়েছে।
দূতাবাস জানায়, সাক্ষাৎকালে তারা উভয় পক্ষ চীন-বাংলাদেশ সম্পর্ক এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট অন্যান্য বিষয়ে বিস্তারিত মতবিনিময় করেন।
উল্লেখ্য, সালাহউদ্দিন নোমান পররাষ্ট্রসচিব হিসেবে দায়িত্ব নেওয়ার পর এটি চীনা দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্সের প্রথম সাক্ষাৎ।
বাংলা৭১নিউজ/আরএইচ























