ঢাকা ০৮:৩১ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo সর্বনিম্ন মজুরি: বিদ্যমান অর্থনৈতিক পরিস্থিতির সঙ্গে সামঞ্জস্য থাকতে হবে Logo ইরাকে সেনাবাহিনী-মিলিশিয়াদের মধ্যে ভয়াবহ সংঘাতের আশঙ্কা Logo নিরাপত্তার চাদরে লালমনিরহাট, মহাসড়কে গ্রামীণ ঐতিহ্যের নান্দনিকতা Logo ৩ উইকেট হারিয়ে চা বিরতিতে বাংলাদেশ, ইনিংস হার এড়াতে দরকার ৯৯ রান Logo দিল্লি থেকে নির্দেশ দিয়ে বাংলাদেশের মানুষকে হত্যা করছেন হাসিনা: রিজভী Logo পররাষ্ট্রসচিবের সঙ্গে চীনের চার্জ দ্য অ্যাফেয়ার্সের সাক্ষাৎ Logo বাংলাদেশের প্রতিনিধিদের সঙ্গে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ Logo বাসে অগ্নিসংযোগের প্রতিবাদে রূপগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল Logo বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন আটক Logo সংসদে লুকোচুরি চলবে না, মাতারবাড়ি চুক্তি প্রকাশের দাবি শফিকুর রহমানের

সর্বনিম্ন মজুরি: বিদ্যমান অর্থনৈতিক পরিস্থিতির সঙ্গে সামঞ্জস্য থাকতে হবে

ইউরোপীয় ক্রেতাদের আস্থা ধরে রাখতে এবং জার্মান বিনিয়োগ আরও আকৃষ্ট করতে বাংলাদেশকে তার পোশাক শিল্পে শ্রম মানদণ্ড জোরদার করতে হবে এবং টেকসই উৎপাদন ব্যবস্থা নিশ্চিত করতে হবে।

বুধবার (১৮ নভেম্বর) ঢাকায় বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ (বিআইআইএসএস) আয়োজিত ‘বাংলাদেশ-জার্মানি সম্পর্ক জোরদারকরণ: অগ্রাধিকার ও ভবিষ্যৎ দিকনির্দেশনা’ শীর্ষক সেমিনারে এক প্রশ্নের জবাবে এ কথা বলেন বাংলাদেশে নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত ড. রুডিগার লটজ।

রাষ্ট্রদূত বলেন, কর্মপরিবেশ খারাপ হলে তা আন্তর্জাতিক ব্র্যান্ডগুলোর জন্য বড় ধরনের অর্থনৈতিক ঝুঁকি তৈরি করতে পারে। মনে রাখতে হবে ইউরোপীয় ভোক্তারা এখন কেবল পণ্যের গুণমান নিয়েই নয়, বরং পণ্যটি কী ধরনের পরিবেশে তৈরি করা হয়েছে, তা নিয়েও আগের চেয়ে অনেক বেশি সচেতন।

তিনি বলেন, আমাদের দেশের ক্রেতারা এখন কেবল পণ্যের গুণমানই নয়, বরং উৎপাদন প্রক্রিয়ার মানকেও নিবিড়ভাবে যাচাই করেন। শ্রম, অর্থনীতি বা সামাজিক দিক থেকে টেকসই নয়—এমন পরিবেশে পণ্য উৎপাদন করা বড় ব্র্যান্ডগুলোর জন্য বিশাল অর্থনৈতিক ঝুঁকি ডেকে আনে।

সর্বনিম্ন মজুরির বিষয়ে রুডিগার লটজ বলেন, সর্বনিম্ন মজুরি বাড়ানোর ক্ষেত্রে অবশ্যই বিদ্যমান অর্থনৈতিক পরিস্থিতির সঙ্গে সামঞ্জস্য বজায় রাখতে হবে। তবে শুনেছি কিছু কোম্পানি বর্তমানে নির্ধারিত সর্বনিম্ন মজুরিও পরিশোধ করছে না। এ ক্ষেত্রে কঠোর আইন প্রয়োগ এবং নিয়ন্ত্রক ব্যবস্থার যথাযথ বাস্তবায়ন দরকার।

অনুষ্ঠানে শুরুতে স্বাগত বক্তব্য রাখেন বিআইআইএসএস-এর গবেষণা পরিচালক ড. মাহফুজ কবীর। অধিবেশনটিতে সভাপতিত্ব করেন বাংলাদেশ এন্টারপ্রাইজ ইনস্টিটিউটের প্রেসিডেন্ট রাষ্ট্রদূত এম হুমায়ুন কবীর, যিনি সমাপনী বক্তব্যও রাখেন।

বাংলাদেশ-জার্মানি সম্পর্কের অর্থনৈতিক ভিত্তির ওপর আলোকপাত করেন রাষ্ট্রদূত লটজ। তিনি জানান, দুই দেশের বার্ষিক দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ ১০ বিলিয়ন ইউরো ছাড়িয়ে গেছে এবং জার্মানি বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম একক রপ্তানি বাজার। জার্মানিতে বাংলাদেশের মোট রপ্তানির ৯০ শতাংশেরও বেশি আসে তৈরি পোশাক খাত থেকে।

তিনি বলেন, আন্তর্জাতিক টেক্সটাইল ব্র্যান্ডগুলো বাংলাদেশ থেকে পণ্য সংগ্রহ করে, যার একটি কারণ হলো এখানে উৎপাদন ও শ্রম ব্যয় তুলনামূলকভাবে কম। তবে তিনি জোর দিয়ে বলেন, দ্বিপাক্ষিক অর্থনৈতিক সহযোগিতা কেবল পোশাক শিল্পের মধ্যেই সীমাবদ্ধ থাকা উচিত নয়, বরং তা আরও প্রসারিত হওয়া প্রয়োজন।

তিনি বলেন, আমাদের অন্যান্য খাতকেও যুক্ত করতে হবে। এ ক্ষেত্রে তিনি ওষুধ শিল্প, কৃষি-শিল্প, তথ্যপ্রযুক্তি, লজিস্টিকস, হালকা উৎপাদন শিল্প এবং উন্নত টেক্সটাইল খাতকে সহযোগিতার সম্ভাব্য ক্ষেত্র হিসেবে তিনি চিহ্নিত করেন।

রাষ্ট্রদূত আরও বলেন, ভূ-রাজনৈতিক পরিস্থিতির পরিবর্তনের প্রেক্ষাপটে জার্মানি তাদের প্রতিরক্ষা ব্যয় বাড়িয়েছে। এখানে আরও অনেক কিছু করার বিশাল সুযোগ রয়েছে।

তিনি বাংলাদেশকে জার্মান ব্যবসায়ীদের কাছে তাদের বিনিয়োগের সুযোগগুলো আরও কার্যকরভাবে তুলে ধরার আহ্বান জানান।

ইউরোপীয় ইউনিয়ন ও বাংলাদেশের মধ্যে প্রস্তাবিত মুক্ত বাণিজ্য চুক্তির বিষয়ে লটজ বলেন, এই উদ্যোগটি ইউরোপীয় কোম্পানিগুলোর জন্য যেমন সহায়ক হবে। যারা বাংলাদেশে পণ্য বিক্রি করতে চায়—তেমনি সেই সব ব্যবসার জন্যও লাভজনক হবে, যারা ইউরোপীয় বাজারের জন্য বাংলাদেশে পণ্য উৎপাদন করে।

তিনি উল্লেখ করেন, জার্মানির টেক্সটাইল শিল্প বাংলাদেশের সঙ্গে মুক্ত বাণিজ্য আলোচনা শুরুর অন্যতম জোরালো সমর্থক।

বিশ্বের রাজনৈতিক ও অর্থনৈতিক পরিস্থিতির অনিশ্চয়তার মধ্যে আন্তর্জাতিক বিনিয়োগ আকর্ষণের জন্য তিনি রাজনৈতিক স্থিতিশীলতা এবং সুস্পষ্ট নীতি-নির্দেশনার ওপরও গুরুত্বারোপ করেন।

রাষ্ট্রদূত জানান, জার্মানির জন্য দক্ষ কর্মীর একটি গুরুত্বপূর্ণ উৎস হয়ে ওঠার যথেষ্ট সম্ভাবনা বাংলাদেশের রয়েছে। জার্মানির জনসংখ্যা বয়স্ক হয়ে যাওয়ায় সেখানে শ্রমশক্তির ঘাটতি দেখা দিয়েছে এবং এই ঘাটতি মেটাতে তাদের প্রতি বছর প্রায় ৪ লাখ দক্ষ অভিবাসী কর্মীর প্রয়োজন।

কারিগরি প্রশিক্ষণের বিষয়ে তিনি বলেন, ভারতসহ আরও চার-পাঁচটি দেশের সঙ্গে জার্মানির চুক্তি রয়েছে। এই চুক্তির আওতায় সংশ্লিষ্ট দেশগুলোতে কর্মীদের এমনভাবে কারিগরি প্রশিক্ষণ দেওয়া হয়, যাতে তারা জার্মান শ্রমবাজারের সুনির্দিষ্ট চাহিদা পূরণের জন্য প্রস্তুত হতে পারে। তিনি বলেন, এই পদ্ধতিটি অর্থনৈতিকভাবে যৌক্তিক, কারণ কর্মীরা বিদেশে কর্মসংস্থানের উদ্দেশ্যে যাওয়ার আগেই প্রয়োজনীয় দক্ষতা অর্জন করতে পারেন।

বাংলাদেশের সঙ্গে জার্মানির সহযোগিতার মাধ্যমে ইতোমধ্যে তিন-চারটি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র গড়ে তোলা সম্ভব হয়েছে, তবে দেশের বৃহত্তর চাহিদা মেটানোর জন্য সেগুলোর সক্ষমতা এখনো অপর্যাপ্ত।

রাষ্ট্রদূত আরও জানান, শিক্ষা হলো বাংলাদেশ-জার্মানি সম্পর্কের আরেকটি গুরুত্বপূর্ণ দিক। বর্তমানে ৮ হাজারেরও বেশি বাংলাদেশি শিক্ষার্থী জার্মানির বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছেন।

শিক্ষার্থীদের ভিসা পাওয়ার দীর্ঘ অপেক্ষার বিষয়টি নিয়ে উদ্বেগের পরিপ্রেক্ষিতে লটজ জানান, জার্মান দূতাবাস ২০২৭ সালের ১ জানুয়ারি থেকে শিক্ষার্থীদের জন্য অনলাইনে ভিসা আবেদনের ব্যবস্থা চালু করার পরিকল্পনা করছে। এই প্রস্তাবিত ব্যবস্থায় শিক্ষার্থীরা একটি অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে তাদের প্রয়োজনীয় নথিপত্র আপলোড করতে পারবেন, যার ফলে দূতাবাস প্রকৃত শিক্ষার্থীদের আরও কার্যকরভাবে শনাক্ত করতে পারবে।

তিনি আশা প্রকাশ করেন, এই উদ্যোগের ফলে ভিসা পাওয়ার অপেক্ষার সময় কয়েক বছর থেকে কমে সর্বোচ্চ কয়েক সপ্তাহে নেমে আসবে।

তিনি বলেন, তরুণরা সেখানেই যায় যেখানে সুযোগ রয়েছে। জার্মানি এমন শিক্ষার্থীদের স্বাগত জানায় যারা সেখানে পড়াশোনার সুযোগ খুঁজছেন।

লটজ বলেন, স্নায়ুযুদ্ধের সময়কার দ্বিমেরু কেন্দ্রিক বিশ্বব্যবস্থা পরিবর্তিত হয়ে এখন একটি বহু-কেন্দ্রিক ব্যবস্থায় রূপ নিয়েছে, যেখানে উদীয়মান অর্থনীতিগুলো এবং মাঝারি শক্তির দেশগুলো ক্রমশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। আমরা এখন অনেক বেশি বহু-কেন্দ্রিক বিশ্বব্যবস্থায় বাস করছি। বৈশ্বিক অর্থনৈতিক প্রবৃদ্ধির প্রায় দুই-তৃতীয়াংশই আসে এশিয়া থেকে।

তিনি বাংলাদেশের অর্থনৈতিক সম্ভাবনা নিয়ে আশাবাদ ব্যক্ত করে বলেন, আগামী দুই-তিন দশক ধরে ধারাবাহিক প্রবৃদ্ধি বজায় থাকলে বাংলাদেশ বিশ্বের বৃহত্তম ২০টি অর্থনীতির একটিতে পরিণত হতে পারে।

দক্ষিণ কোরিয়া ও ভিয়েতনামের উন্নয়নের ধারার সঙ্গে তুলনা করে তিনি বলেন, বিশ্ব অর্থনীতিতে নিজেদের অবস্থান শক্তিশালী করার মতো যথেষ্ট সম্ভাবনা বাংলাদেশের রয়েছে।

কূটনীতির ক্ষেত্রে বাস্তবসম্মত দৃষ্টিভঙ্গির ওপর জোর দেন লটজ। তিনি বলেন, দ্বিপাক্ষিক সম্পর্ক হওয়া উচিত সুনির্দিষ্ট স্বার্থ এবং পারস্পরিকভাবে লাভজনক ফলাফলের ওপর ভিত্তি করে। রাষ্ট্রগুলো তাদের নিজস্ব স্বার্থের ভিত্তিতেই পররাষ্ট্রনীতি নির্ধারণ করে।

তিনি ইউরোপীয় ইউনিয়নকে বিশ্বের অন্যতম সফল ‘শান্তি প্রকল্প’ হিসেবে অভিহিত করেন এবং ইউরোপীয় সহযোগিতা ও ফ্রান্স-জার্মানি অংশীদারিত্বের গুরুত্ব তুলে ধরেন।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

সর্বনিম্ন মজুরি: বিদ্যমান অর্থনৈতিক পরিস্থিতির সঙ্গে সামঞ্জস্য থাকতে হবে

সর্বনিম্ন মজুরি: বিদ্যমান অর্থনৈতিক পরিস্থিতির সঙ্গে সামঞ্জস্য থাকতে হবে

আপডেট সময় ০৮:১০:০১ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬