ঢাকা ০৮:১৯ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo সর্বনিম্ন মজুরি: বিদ্যমান অর্থনৈতিক পরিস্থিতির সঙ্গে সামঞ্জস্য থাকতে হবে Logo ইরাকে সেনাবাহিনী-মিলিশিয়াদের মধ্যে ভয়াবহ সংঘাতের আশঙ্কা Logo নিরাপত্তার চাদরে লালমনিরহাট, মহাসড়কে গ্রামীণ ঐতিহ্যের নান্দনিকতা Logo ৩ উইকেট হারিয়ে চা বিরতিতে বাংলাদেশ, ইনিংস হার এড়াতে দরকার ৯৯ রান Logo দিল্লি থেকে নির্দেশ দিয়ে বাংলাদেশের মানুষকে হত্যা করছেন হাসিনা: রিজভী Logo পররাষ্ট্রসচিবের সঙ্গে চীনের চার্জ দ্য অ্যাফেয়ার্সের সাক্ষাৎ Logo বাংলাদেশের প্রতিনিধিদের সঙ্গে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ Logo বাসে অগ্নিসংযোগের প্রতিবাদে রূপগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল Logo বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন আটক Logo সংসদে লুকোচুরি চলবে না, মাতারবাড়ি চুক্তি প্রকাশের দাবি শফিকুর রহমানের

বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন আটক

বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সাবেক খতিব মাওলানা মুফতি রুহুল আমিনকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকরী বাহিনীর সদস্যরা।

বুধবার (১৮ নভেম্বর) তাকে বারিধারার একটি বাসা থেকে আটক করা হয় বলে জানা গেছে। তবে কোন মামলায় বা কী অভিযোগে তাকে আটক করা হয়েছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানা যায়নি।

এ বিষয়ে জানতে চাইলে ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি মাজহারুল ইসলাম বলেন, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার তথ্যের ভিত্তিতে বারিধারার একটি বাসা থেকে তাকে আটক করা হয়। বর্তমানে তিনি ভাটারা থানা পুলিশের হেফাজতে রয়েছেন। তাকে কোন মামলায় গ্রেপ্তার দেখানো হবে সে বিষয়টি প্রাথমিকভাবে কিছু জানাননি তিনি।

মাওলানা মুফতি রুহুল আমিনের স্থায়ী ঠিকানা গোপালগঞ্জের টুঙ্গিপাড়া। তিনি ২০২২ সালের ৩১ মার্চ থেকে ২০২৪ সালের ২২ সেপ্টেম্বর পর্যন্ত বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিবের দায়িত্ব পালন করেন।

২০১৮ সালে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘কওমি জননী’ উপাধি দিয়ে ব্যাপক সমালোচনার মুখে পড়েন রুহুল আমিন। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নড়াইল-১ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী ছিলেন বলেও জানা যায়। এ ছাড়া তিনি ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশের সাবেক গভর্নর হিসেবে দায়িত্ব পালন করেছেন।

২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর আত্মগোপনে চলে যান তিনি। প্রায় ছয় সপ্তাহ পর ২০ সেপ্টেম্বর অনুসারীদের নিয়ে বায়তুল মোকাররম জাতীয় মসজিদে গেলে জুমার নামাজের আগে সংঘর্ষের ঘটনা ঘটে। সে সময় মসজিদের তৎকালীন খতিবের বয়ান চলছিল। রুহুল আমিনের পক্ষের লোকজন মাইক্রোফোনের নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করলে দুই পক্ষের অনুসারীদের মধ্যে হাতাহাতি ও সংঘর্ষ বাধে। এতে বেশ কয়েকজন আহত হন এবং মসজিদের দরজা-জানালার ক্ষতি হয়।

ওই ঘটনার দুই দিন পর ২২ সেপ্টেম্বর ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে তাকে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিবের পদ থেকে অপসারণের কথা জানানো হয়। মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল, যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে তাকে দায়িত্ব থেকে অপসারণ করা হয়েছে।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

সর্বনিম্ন মজুরি: বিদ্যমান অর্থনৈতিক পরিস্থিতির সঙ্গে সামঞ্জস্য থাকতে হবে

বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন আটক

আপডেট সময় ০৭:২৮:০০ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬