ঢাকা ০৮:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo রাজধানীর ছয় শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষা সচিবের আকস্মিক পরিদর্শন Logo ‘সাংবাদিকদের বেঁধে পেটাব, জেলে ঢুকিয়ে দেব’—ময়মনসিংহে ভূমি কর্মকর্তার হুমকি Logo তুরস্ক থেকে দেশের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান Logo খুলনায় এনসিপির বিক্ষোভ মিছিলে দুই পক্ষের হাতাহাতি Logo দুদকে নতুন মহাপরিচালক মোরশেদ আলম Logo আইবিএকে উড়িয়ে শিরোপা জিতলো গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ Logo ঘুষের এক লাখ টাকাসহ গ্রেপ্তার সার্ভেয়ার রিমান্ড শেষে কারাগারে Logo ঢাকা-দিল্লির পঞ্চম কনস্যুলার সংলাপ স্থগিত: কূটনৈতিক টানাপোড়েনের মাঝেই বড় সিদ্ধান্ত Logo প্রশ্নোত্তর দিয়ে আমি কী করব, যদি কথা বলতে দেন থাকব: স্পিকারকে নাহিদ Logo বেসরকারির পর সরকারি স্কুলেও প্রথম শ্রেণিতে ভর্তির বয়স ৬ বছর

এনভিডিয়ার নেতৃত্বে পরিবর্তনের আশঙ্কায় চাপে এআই খাতের শেয়ার

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) খাতে বিনিয়োগের গতি ধরে রাখতে এনভিডিয়ার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জেনসেন হুয়াংয়ের ভূমিকা কতটা গুরুত্বপূর্ণ, তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে বিনিয়োগকারীদের মধ্যে। প্রতিষ্ঠানটির নেতৃত্বে পরিবর্তন এলে এআই খাতের বিনিয়োগ ও ডেটা সেন্টার সম্প্রসারণের গতি কমে যেতে পারে—এমন আশঙ্কায় চাপে পড়েছে প্রযুক্তি খাতের বিভিন্ন প্রতিষ্ঠানের শেয়ার।

বুধবার (১১ নভেম্বর) হুয়াংয়ের নেতৃত্ব নিয়ে অনিশ্চয়তার খবর ছড়িয়ে পড়ার পর এনভিডিয়ার শেয়ারের দাম লেনদেন-পরবর্তী সময়ে ৮ শতাংশ কমে যায়। একই সময়ে এআই অবকাঠামো খাতের প্রতিষ্ঠান কোরউইভের (CoreWeave) শেয়ার ৬ শতাংশের বেশি কমেছে। দক্ষিণ কোরিয়ার প্রযুক্তি প্রতিষ্ঠান নাভারের (Naver) শেয়ারও প্রায় ৬ শতাংশ কমে যায়। অন্যদিকে এনভিডিয়ার প্রতিদ্বন্দ্বী চিপ নির্মাতা ব্রডকম ও এএমডির শেয়ারের দাম বেড়েছে।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) রয়টার্সের এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, এনভিডিয়ার পরিচালনা পর্ষদ প্রতিষ্ঠানটির দীর্ঘদিনের প্রধান নির্বাহী হুয়াংয়ের নেতৃত্ব নিয়ে আলোচনা করেছে। তাঁর বিরুদ্ধে দুজন নারীর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কের অভিযোগ ওঠার পর বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে পরিচালনা পর্ষদ। এর মধ্যে একজন ব্যবসায়ীর সঙ্গে তাঁর সম্পর্কের বিষয়ে চীনা গুপ্তচরবৃত্তির সংশ্লিষ্টতার অভিযোগও প্রতিবেদনে উঠে এসেছে।

এসব অভিযোগের বিষয়ে স্বাধীনভাবে নিশ্চিত কোনো তথ্য প্রতিবেদনে দেওয়া হয়নি।

বিনিয়োগকারীদের মূল উদ্বেগ শুধু এনভিডিয়ার নেতৃত্ব পরিবর্তন নয়, বরং এআই খাতে প্রতিষ্ঠানটির অর্থায়ন কৌশল নিয়েও। এনভিডিয়া চিপ বিক্রির পাশাপাশি নিজেদের গ্রাহক প্রতিষ্ঠানগুলোর ডেটা সেন্টার সম্প্রসারণে বিপুল অর্থ বিনিয়োগ করছে। প্রতিষ্ঠানটি শেয়ার কেনার পাশাপাশি বিভিন্ন আর্থিক প্রতিশ্রুতির মাধ্যমেও এ খাতে অর্থ জোগাচ্ছে।

এনভিডিয়ার সাম্প্রতিক আর্থিক প্রতিবেদনে প্রায় ১৬ হাজার ৪৫০ কোটি ডলারের আর্থিক প্রতিশ্রুতির কথা উল্লেখ করা হয়েছে।

এর মধ্যে যুক্তরাষ্ট্রের ওহাইওতে ওপেনএআইয়ের ডেটা সেন্টার প্রকল্পে সর্বোচ্চ ১০ হাজার ৫০০ কোটি ডলারের দায় এবং লিজ ও অন্যান্য সক্ষমতা নিশ্চয়তায় ৫ হাজার কোটি ডলারের বেশি প্রতিশ্রুতি রয়েছে।

সিডনিভিত্তিক বিনিয়োগ ব্যবস্থাপনা প্রতিষ্ঠান টেন ক্যাপের পোর্টফোলিও ব্যবস্থাপক জুন বেই লিউ বলেন, এনভিডিয়ার মুখ হিসেবে হুয়াংয়ের উপস্থিতি এবং এআই অবকাঠামো গড়ে তোলায় প্রতিষ্ঠানটির গুরুত্বপূর্ণ ভূমিকার কারণে তাঁর নেতৃত্ব নিয়ে অনিশ্চয়তা পুরো খাতেই প্রভাব ফেলতে পারে। এনভিডিয়া যেসব প্রতিষ্ঠানের সঙ্গে যৌথভাবে বিনিয়োগ করছে বা অর্থায়ন করছে, তারাও এই পরিস্থিতির প্রভাবের মুখে পড়তে পারে।

অন্যদিকে ফিউটুরাম ইকুইটিজের প্রধান বাজার কৌশলবিদ শে বোলুরের মতে, হুয়াং চলে গেলেও আগামী ১২ থেকে ১৮ মাসে এনভিডিয়ার আয় হঠাৎ কমে যাওয়ার আশঙ্কা নেই। তবে দীর্ঘ মেয়াদে কম্পিউটিং প্রযুক্তির ভবিষ্যৎ সম্পর্কে হুয়াংয়ের কৌশলগত দৃষ্টিভঙ্গির বিকল্প খুঁজে পাওয়া বড় চ্যালেঞ্জ হতে পারে।

এনভিডিয়া গত চার বছরে এআই বিপ্লবের অন্যতম প্রধান প্রতিষ্ঠান হয়ে উঠেছে। ২০২২ সালের শেষ দিকে চ্যাটজিপিটি চালুর পর থেকে এআই প্রযুক্তির প্রসারের সঙ্গে প্রতিষ্ঠানটির উন্নত গ্রাফিকস প্রসেসিং ইউনিটের (জিপিইউ) চাহিদাও বেড়েছে। এ সময়ে প্রতিষ্ঠানটির শেয়ারের দাম প্রায় ৯০০ শতাংশ বেড়েছে।

তবে বিশ্লেষকদের মতে, হুয়াংয়ের নেতৃত্বে পরিবর্তন এলেও এনভিডিয়ার উন্নত চিপের চাহিদা দ্রুত কমে যাওয়ার আশঙ্কা নেই। প্রতিষ্ঠানটির জিপিইউর এখনো বাজারে উল্লেখযোগ্য বিকল্প নেই। আগামী সপ্তাহে এনভিডিয়ার আর্থিক ফল প্রকাশের সময় বিনিয়োগকারীদের নজর থাকবে নেতৃত্ব, ভবিষ্যৎ ব্যবসায়িক কৌশল এবং হুয়াংয়ের অধীনে তৈরি হওয়া আয়ের পূর্বাভাস নতুন নেতৃত্বের সময়ও কতটা কার্যকর থাকে, সেদিকে।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

রাজধানীর ছয় শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষা সচিবের আকস্মিক পরিদর্শন

এনভিডিয়ার নেতৃত্বে পরিবর্তনের আশঙ্কায় চাপে এআই খাতের শেয়ার

আপডেট সময় ০১:৩৪:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬