ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ আন্তঃবিভাগ বাস্কেটবল প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ (এমসিজে)। বৃহস্পতিবার (১২ নভেম্বর) ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউটকে (আইবিএ) ৫২-২ পয়েন্টে হারিয়ে শিরোপা জেতে সংবাদিকতা বিভাগ।
শুরু থেকেই ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে রাখে সাংবাদিকতা বিভাগ। একের পর এক পয়েন্ট তুলে আইবিএ বিভাগে ওপর চাপ বজায় রাখে তারা।
সময় যতই এগিয়েছে ততই ম্যাচ থেকে ছিটকে গেছে আইবিএ। শেষ পর্যন্ত বড় জয় নিয়ে মাঠ ছাড়ে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ।
ফাইনালের ম্যাচসেরার পুরস্কার জিতেছেন অনিরুদ্ধ তালুকদার বর্ণ। আর পুরো আসরে দুর্দান্ত খেলে ম্যান অফ দ্য টুর্নামেন্ট হয়েছেন অমিত হাসান এলিম। আর বেস্ট স্কোরারের পুরস্কার উঠেছে মানিক হাসান মীরের হাতে।
বাংলা৭১নিউজ/আরএইচ



























