ঢাকা ০৮:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo রাজধানীর ছয় শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষা সচিবের আকস্মিক পরিদর্শন Logo ‘সাংবাদিকদের বেঁধে পেটাব, জেলে ঢুকিয়ে দেব’—ময়মনসিংহে ভূমি কর্মকর্তার হুমকি Logo তুরস্ক থেকে দেশের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান Logo খুলনায় এনসিপির বিক্ষোভ মিছিলে দুই পক্ষের হাতাহাতি Logo দুদকে নতুন মহাপরিচালক মোরশেদ আলম Logo আইবিএকে উড়িয়ে শিরোপা জিতলো গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ Logo ঘুষের এক লাখ টাকাসহ গ্রেপ্তার সার্ভেয়ার রিমান্ড শেষে কারাগারে Logo ঢাকা-দিল্লির পঞ্চম কনস্যুলার সংলাপ স্থগিত: কূটনৈতিক টানাপোড়েনের মাঝেই বড় সিদ্ধান্ত Logo প্রশ্নোত্তর দিয়ে আমি কী করব, যদি কথা বলতে দেন থাকব: স্পিকারকে নাহিদ Logo বেসরকারির পর সরকারি স্কুলেও প্রথম শ্রেণিতে ভর্তির বয়স ৬ বছর

বেসরকারির পর সরকারি স্কুলেও প্রথম শ্রেণিতে ভর্তির বয়স ৬ বছর

বেসরকারি স্কুলের পর এবার সরকারি স্কুলে প্রথম শ্রেণিতে শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে ন্যূনতম বয়স পাঁচ বছর থেকে বাড়িয়ে ছয় বছর নির্ধারণ করেছে সরকার। বৃহস্পতিবার (১২ নভেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সংশোধিত ‘সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার্থী ভর্তি নীতিমালা–২০২৭’ থেকে এ তথ্য জানা যায়।

এর আগে, গত ১৩ অক্টোবর শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে সরকারি স্কুলে ভর্তি নীতিমালা-২০২৭ প্রকাশ করা হয়। এতে প্রথম শ্রেণিতে শিক্ষার্থী ভর্তির ন্যূনতম বয়স ৫ বছর নির্ধারণ করা হয়েছিল।

সংশোধিত নীতিমালায় বলা হয়, জাতীয় শিক্ষানীতি-২০১০ অনুযায়ী প্রথম শ্রেণিতে শিক্ষার্থীর বয়স সংশ্লিষ্ট শিক্ষাবর্ষের ১লা জানুয়ারি তারিখে ৬ বছর বা তার বেশী তবে অবশ্যই ৭ বছরের কম হতে হবে [জন্ম তারিখ ০১-০১-২০২০ হতে ৩১-১২-২০২০ পর্যন্ত]। শিক্ষার্থীর বয়স নির্ধারণের জন্য ভর্তির আবেদন ফরমের সঙ্গে অনলাইন জন্ম নিবন্ধন সনদের সত্যায়িত কপি জমা দিতে হবে। বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের বয়স নির্ধারণে সর্বোচ্চ পাঁচ বছরের অতিরিক্ত সুবিধা দেওয়া যাবে।

এতে উল্লেখ করা হয়, সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে প্রথম থেকে নবম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থী ভর্তি করা যাবে। তবে দ্বিতীয় থেকে নবম শ্রেণিতে ভর্তির ক্ষেত্রে সংশ্লিষ্ট শ্রেণিতে আসন খালি থাকতে হবে। প্রথম শ্রেণিতে ডিজিটাল লটারির মাধ্যমে শিক্ষার্থী নির্বাচন করা হবে। অন্য শ্রেণিগুলোতে লিখিত পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে মেধাক্রম তৈরি করে শিক্ষার্থী ভর্তি করা হবে।

নীতিমালায় বলা হয়, ভর্তি কার্যক্রম কেন্দ্রীয়ভাবে পরিচালনা করবে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর। ডিজিটাল লটারির সময় ভর্তি কমিটির সদস্যদের উপস্থিতি নিশ্চিত করতে হবে। লটারিতে নির্বাচিত শিক্ষার্থীদের পাশাপাশি অপেক্ষমাণ তালিকাও তৈরি করা হবে। নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচিত শিক্ষার্থীদের ভর্তি সম্পন্ন না হলে অপেক্ষমাণ তালিকা থেকে পর্যায়ক্রমে শিক্ষার্থী ভর্তির সুযোগ দেওয়া হবে।

এর আগে, মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে ‘বেসরকারি স্কুল, স্কুল অ্যান্ড কলেজে শিক্ষার্থী ভর্তি নীতিমালা-২০২৭’ জারি করা হয়। এছাড়াও নীতিমালায় প্রথম শ্রেণিতে ভর্তির ক্ষেত্রে শিক্ষার্থীদের ন্যূনতম বয়স ৬ বছর নির্ধারণ করা হয়।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

রাজধানীর ছয় শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষা সচিবের আকস্মিক পরিদর্শন

বেসরকারির পর সরকারি স্কুলেও প্রথম শ্রেণিতে ভর্তির বয়স ৬ বছর

আপডেট সময় ০৭:৩৩:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬