ঢাকা ১১:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ছাত্রলীগ নৈরাজ্য করছে, অথচ সমন্বয়ক শ্রীমঙ্গলে ঘুরছেন: রাকিব Logo নতুন ১৩টি ডিজাইনের কমফোর্টার বাজারে আনলো ‘কমফি’ Logo স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে আমরা অকার্যকর দেখতে পাচ্ছি: জামায়াত আমির Logo বাবার মৃত্যুর খবরে শোকাহত সতীর্থ, রনিকে নিজের বিমান দিলেন নেইমার Logo আমির হামজার নামে প্রচারিত অডিওতে ‘এআই ব্যবহারের প্রমাণ নেই’ Logo বিক্রি কমায় সাইবারট্রাকের উৎপাদন বন্ধের পরিকল্পনা টেসলার Logo দেশের ভেতরে-বাইরে সম্মিলিতভাবে ষড়যন্ত্র চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী Logo এডিবির সহায়তায় প্রকল্প বাস্তবায়নে সব ধরনের সহযোগিতা করবে সরকার: মীর শাহে আলম Logo ৭১, ৯০ ও ২৪-এর পরাজিতরা মিলে তারেক রহমানের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে Logo বিমানের দুটি উড়োজাহাজ কার্গো পরিবহনের উপযোগী করার পরিকল্পনা রয়েছে : পর্যটনমন্ত্রী

বিনা মূল্যের সীমা শেষ হলে এআই ব্যবহারে ৫০ ডলার নেবে অ্যাপল

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহারের জন্য এবার বাড়তি অর্থ নিতে শুরু করেছে প্রযুক্তি জায়ান্ট অ্যাপল। প্রতিষ্ঠানটির ক্রিয়েটর স্টুডিওর বিভিন্ন অ্যাপে বিনা মূল্যে এআই ব্যবহারের নির্ধারিত সীমা শেষ হয়ে গেলে অতিরিক্ত সুবিধা পেতে ৫০ ডলারের নতুন প্যাক কিনতে পারবেন ব্যবহারকারীরা।

ইন্ডিয়া টুডের এক প্রতিবেদন এ তথ্য জানায়।

নতুন এই প্যাকের নাম ‘ইন্টেলিজেন্স ইউসেজ প্যাক’। এর দাম ৪৯ দশমিক ৯৯ ডলার। এককালীন অর্থের বিনিময়ে এটি কেনা যাবে।

ফলে মাসিক বিনা মূল্যের এআই ব্যবহারের সীমা শেষ হলেও পরবর্তী মাসের জন্য অপেক্ষা না করে কাজ চালিয়ে যেতে পারবেন ব্যবহারকারীরা।

যেভাবে কাজ করবে নতুন প্যাক

অ্যাপলের ক্রিয়েটর স্টুডিওর অ্যাপগুলোতে ছবি তৈরি, প্রেজেন্টেশন তৈরি ও অন্যান্য এআইভিত্তিক কাজের জন্য প্রতি মাসে নির্দিষ্ট পরিমাণ বিনা মূল্যের ব্যবহারসীমা দেওয়া হয়। এই সীমা শেষ হয়ে গেলে পরবর্তী মাস শুরু না হওয়া পর্যন্ত সংশ্লিষ্ট এআই সুবিধাগুলো ব্যবহার করা যায় না।

নতুন প্যাক কিনলে বিনা মূল্যের সীমা শেষ হওয়ার পর অতিরিক্ত এআই সুবিধা পাওয়া যাবে।

অ্যাপলের সহায়তা পৃষ্ঠার তথ্য অনুযায়ী, কেনা প্যাকের অব্যবহৃত সুবিধা পরবর্তী মাসেও ব্যবহার করা যাবে। কেনার তারিখ থেকে পুরো ১২ মাস পর্যন্ত এর মেয়াদ থাকবে।

তবে কয়েকটি শর্ত রয়েছে। প্রথমত, বিনা মূল্যের মাসিক ব্যবহারের সীমা শেষ হওয়ার পরই কেবল কেনা প্যাকের সুবিধা কাজে লাগবে। দ্বিতীয়ত, প্যাকটি যে অ্যাপল অ্যাকাউন্ট দিয়ে কেনা হবে, সেটির সঙ্গেই যুক্ত থাকবে।

ফলে ফ্যামিলি শেয়ারিংয়ের মাধ্যমে পরিবারের অন্য সদস্যদের সঙ্গে এটি ভাগ করা যাবে না। এ ছাড়া প্যাক কিনতে হলে ক্রিয়েটর স্টুডিওর সক্রিয় সাবস্ক্রিপশন থাকতে হবে।

কোন কোন অ্যাপে পাওয়া যাবে?

বর্তমানে শুধু লজিক প্রো অ্যাপে নতুন প্যাক কেনার সুবিধা চালু হয়েছে। অ্যাপটির মেনুবার থেকে ‘ইন্টেলিজেন্স ফিচারস’ অপশনে গিয়ে ‘শো ইউসেজ’ নির্বাচন করলে ব্যবহারের তথ্য দেখা যাবে।

চলতি মাসের শেষ দিকে নতুন সফটওয়্যার আপডেটের মাধ্যমে ফাইনাল কাট প্রো, পিক্সেলমেটর প্রো এবং আইওয়ার্ক স্যুটের অ্যাপগুলোতেও এই সুবিধা চালু হওয়ার কথা রয়েছে।

ভবিষ্যতে সিরি এআই, ইমেজ প্লেগ্রাউন্ড ও ছবি সম্পাদনার মতো সার্ভারনির্ভর এআই সুবিধার ক্ষেত্রেও একই ধরনের অর্থ পরিশোধের ব্যবস্থা চালু হতে পারে বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

ভারতসহ আট দেশে চালু

অ্যাপলের নতুন এআই ব্যবহারের প্যাক ভারতসহ আটটি দেশে চালু হয়েছে। অন্য দেশগুলো হলো যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, ব্রাজিল, ফ্রান্স, জার্মানি ও মেক্সিকো।

তবে ব্যবহারকারীদের জন্য এখনো একটি বিষয় অস্পষ্ট। ৪৯ দশমিক ৯৯ ডলারের বিনিময়ে ঠিক কতটুকু অতিরিক্ত এআই সুবিধা পাওয়া যাবে, তা অ্যাপল জানায়নি। এআই ব্যবহারের পরিমাণ নির্ভর করে কাজের ধরন ও জটিলতার ওপর। ফলে প্যাক কেনার আগে ব্যবহারকারীরা ঠিক কতটি ছবি তৈরি করতে পারবেন বা কতগুলো কাজ সম্পন্ন করতে পারবেন, তা নিশ্চিতভাবে বোঝার সুযোগ নেই।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

ছাত্রলীগ নৈরাজ্য করছে, অথচ সমন্বয়ক শ্রীমঙ্গলে ঘুরছেন: রাকিব

বিনা মূল্যের সীমা শেষ হলে এআই ব্যবহারে ৫০ ডলার নেবে অ্যাপল

আপডেট সময় ০১:১৪:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬