ঢাকা ১১:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ছাত্রলীগ নৈরাজ্য করছে, অথচ সমন্বয়ক শ্রীমঙ্গলে ঘুরছেন: রাকিব Logo নতুন ১৩টি ডিজাইনের কমফোর্টার বাজারে আনলো ‘কমফি’ Logo স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে আমরা অকার্যকর দেখতে পাচ্ছি: জামায়াত আমির Logo বাবার মৃত্যুর খবরে শোকাহত সতীর্থ, রনিকে নিজের বিমান দিলেন নেইমার Logo আমির হামজার নামে প্রচারিত অডিওতে ‘এআই ব্যবহারের প্রমাণ নেই’ Logo বিক্রি কমায় সাইবারট্রাকের উৎপাদন বন্ধের পরিকল্পনা টেসলার Logo দেশের ভেতরে-বাইরে সম্মিলিতভাবে ষড়যন্ত্র চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী Logo এডিবির সহায়তায় প্রকল্প বাস্তবায়নে সব ধরনের সহযোগিতা করবে সরকার: মীর শাহে আলম Logo ৭১, ৯০ ও ২৪-এর পরাজিতরা মিলে তারেক রহমানের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে Logo বিমানের দুটি উড়োজাহাজ কার্গো পরিবহনের উপযোগী করার পরিকল্পনা রয়েছে : পর্যটনমন্ত্রী

বিক্রি কমায় সাইবারট্রাকের উৎপাদন বন্ধের পরিকল্পনা টেসলার

বাজারে প্রত্যাশিত সাড়া না পাওয়ায় বৈদ্যুতিক পিকআপ ট্রাক সাইবারট্রাকের উৎপাদন বন্ধের পরিকল্পনা করছে টেসলা। আগামী বছরের জুন বা জুলাইয়ের দিকে যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের অস্টিন কারখানায় গাড়িটির সংযোজন লাইন বন্ধ করা হতে পারে।

এর পরিবর্তে সেখানে সাইবারক্যাব রোবোট্যাক্সি উৎপাদন বাড়ানোর পরিকল্পনা রয়েছে প্রতিষ্ঠানটির।

রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, গত শনিবার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে টেসলার প্রধান নির্বাহী কর্মকর্তা ইলন মাস্ক এ পরিকল্পনার কথা জানান। তিনি বলেন, সাইবারট্রাকের জমে থাকা অর্ডার সরবরাহ করতে আগে উৎপাদন বাড়ানো হবে। এরপর গাড়িটির সংযোজন লাইন বন্ধ করে দেওয়া হবে।

একসময় বড় আকারের বৈদ্যুতিক পিকআপের বাজার নিয়ে গাড়ি নির্মাতাদের মধ্যে ব্যাপক প্রত্যাশা ছিল। কিন্তু সেই প্রত্যাশা পূরণ করতে পারেনি সাইবারট্রাকসহ এ ধরনের বেশ কয়েকটি গাড়ি।

গবেষণা প্রতিষ্ঠান মোটর ইন্টেলিজেন্সের হিসাব অনুযায়ী, চলতি বছরের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত সাইবারট্রাকের বিক্রি গত বছরের একই সময়ের তুলনায় ২৮ শতাংশ কমে প্রায় ১১ হাজার ৬০০ ইউনিটে দাঁড়িয়েছে। অথচ একসময় বছরে আড়াই লাখ সাইবারট্রাক বিক্রির লক্ষ্যমাত্রার কথা বলেছিলেন মাস্ক।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, গত বছর মাস্কের আরেক প্রতিষ্ঠান স্পেসএক্স টেসলার কাছ থেকে তালিকামূল্যে ১৩ কোটি ১০ লাখ ডলারের সাইবারট্রাক কিনেছিল। এ তথ্য উঠে এসেছে যুক্তরাষ্ট্রের একটি নিয়ন্ত্রক সংস্থায় জমা দেওয়া নথিতে।

বৈদ্যুতিক পিকআপের বাজারে চ্যালেঞ্জ

শুধু টেসলা নয়, বৈদ্যুতিক পিকআপের বাজারে প্রতিদ্বন্দ্বী গাড়ি নির্মাতারাও চ্যালেঞ্জের মুখে পড়েছে। জেনারেল মোটরস ও ফোর্ডের বৈদ্যুতিক পিকআপের বিক্রিও প্রত্যাশা অনুযায়ী বাড়েনি। অথচ একসময় এসব গাড়িকে প্রতিষ্ঠানগুলোর বড় ব্যবসায়িক সম্ভাবনা হিসেবে দেখা হয়েছিল।

গাড়ি গবেষণাবিষয়ক ওয়েবসাইট আইসিসকারস ডটকমের নির্বাহী বিশ্লেষক কার্ল ব্রাউয়ারের মতে, বৈদ্যুতিক পিকআপের দাম বেশি হওয়া এর চাহিদা কমার অন্যতম কারণ। বড় আকারের ব্যাটারির কারণে এসব গাড়ির উৎপাদন খরচও বেশি। উদাহরণ হিসেবে জেনারেল মোটরসের শেভ্রোলেট সিলভেরাডো ইভির প্রারম্ভিক দাম প্রায় ৬২ হাজার ডলার।

এ ছাড়া প্রচলিত জ্বালানিচালিত পিকআপের মতো ভারী মালামাল বহন বা ঘোড়ার ট্রেলার টানার কাজে অনেক বৈদ্যুতিক পিকআপ প্রত্যাশিত সক্ষমতা দেখাতে পারছে না। ফলে ক্রেতাদের বেশি দাম দিয়েও তুলনামূলক কম ব্যবহারিক সুবিধা নিতে হচ্ছে।

বৈদ্যুতিক পিকআপের বদলে ছোট গাড়িতে নজর

বাজারের পরিস্থিতি বিবেচনায় বৈদ্যুতিক পিকআপের পরিকল্পনায় পরিবর্তন আনছে গাড়ি নির্মাতারা। ফোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা জিম ফার্লি গত বছর জানান, বৈদ্যুতিক এফ-১৫০ লাইটনিংয়ের উৎপাদন বন্ধের সিদ্ধান্ত নিয়েছে প্রতিষ্ঠানটি। বড় গাড়ির জন্য বড় ব্যাটারি প্রয়োজন হয়, এতে উৎপাদন ব্যয় বাড়ে। কিন্তু ক্রেতারা সে অনুযায়ী বাড়তি দাম দিতে আগ্রহী নন বলে তিনি উল্লেখ করেন।

এখন তুলনামূলক ছোট বৈদ্যুতিক পিকআপ তৈরিতে মনোযোগ দিচ্ছে ফোর্ড। প্রতিষ্ঠানটির পরিকল্পনা অনুযায়ী, আগামী বছরের শেষ দিকে ফ্যাথম নামের নতুন বৈদ্যুতিক পিকআপ বাজারে আসতে পারে। এর প্রারম্ভিক দাম ধরা হয়েছে প্রায় ২৮ হাজার ডলার।

অন্যদিকে, স্টেলান্টিস আগামী বছর বর্ধিত পাল্লার বৈদ্যুতিক পিকআপ বাজারে আনার পরিকল্পনা করছে। এতে চলার পথে ব্যাটারি চার্জ দিতে গ্যাসচালিত জেনারেটর ব্যবহার করা হবে।

বড় আকারের বৈদ্যুতিক পিকআপের উচ্চমূল্য ও ব্যবহারিক সক্ষমতার সীমাবদ্ধতা এ বাজারের প্রবৃদ্ধিতে বাধা হয়ে দাঁড়িয়েছে। সাইবারট্রাকের উৎপাদন বন্ধের পরিকল্পনাও সেই বাস্তবতারই একটি বড় উদাহরণ।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

ছাত্রলীগ নৈরাজ্য করছে, অথচ সমন্বয়ক শ্রীমঙ্গলে ঘুরছেন: রাকিব

বিক্রি কমায় সাইবারট্রাকের উৎপাদন বন্ধের পরিকল্পনা টেসলার

আপডেট সময় ০৭:৪১:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬