ঢাকা ১১:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ছাত্রলীগ নৈরাজ্য করছে, অথচ সমন্বয়ক শ্রীমঙ্গলে ঘুরছেন: রাকিব Logo নতুন ১৩টি ডিজাইনের কমফোর্টার বাজারে আনলো ‘কমফি’ Logo স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে আমরা অকার্যকর দেখতে পাচ্ছি: জামায়াত আমির Logo বাবার মৃত্যুর খবরে শোকাহত সতীর্থ, রনিকে নিজের বিমান দিলেন নেইমার Logo আমির হামজার নামে প্রচারিত অডিওতে ‘এআই ব্যবহারের প্রমাণ নেই’ Logo বিক্রি কমায় সাইবারট্রাকের উৎপাদন বন্ধের পরিকল্পনা টেসলার Logo দেশের ভেতরে-বাইরে সম্মিলিতভাবে ষড়যন্ত্র চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী Logo এডিবির সহায়তায় প্রকল্প বাস্তবায়নে সব ধরনের সহযোগিতা করবে সরকার: মীর শাহে আলম Logo ৭১, ৯০ ও ২৪-এর পরাজিতরা মিলে তারেক রহমানের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে Logo বিমানের দুটি উড়োজাহাজ কার্গো পরিবহনের উপযোগী করার পরিকল্পনা রয়েছে : পর্যটনমন্ত্রী

ভুয়া জন্মতারিখ দিয়েও রেহাই নেই, কিশোরদের ধরবে ইনস্টাগ্রামের এআই

কিশোর ব্যবহারকারীদের নিরাপত্তা নিশ্চিত করতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির ব্যবহার বাড়াচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রাম। এবার ভুয়া জন্মতারিখ দিয়ে প্রাপ্তবয়স্ক পরিচয়ে অ্যাকাউন্ট খোলা কিশোরদেরও শনাক্ত করতে বিশ্বজুড়ে এআইভিত্তিক বয়স নির্ধারণ প্রযুক্তি চালু করছে প্ল্যাটফর্মটির মূল প্রতিষ্ঠান মেটা।

ইন্ডিয়া টুডের এক প্রতিবেদন এ তথ্য জানায়।

গত সোমবার মেটা জানিয়েছে, নতুন এই প্রযুক্তির মাধ্যমে ব্যবহারকারীর দেওয়া জন্মতারিখের পাশাপাশি তার প্রোফাইল, পোস্ট, মন্তব্য, জীবনী ও ক্যাপশন বিশ্লেষণ করা হবে। এসব তথ্য থেকে কারো বয়স ১৮ বছরের কম বলে সন্দেহ হলে তাঁর অ্যাকাউন্টকে স্বয়ংক্রিয়ভাবে ‘টিন অ্যাকাউন্ট’ বা কিশোরদের জন্য নির্ধারিত অ্যাকাউন্টে স্থানান্তর করা হবে।

যেভাবে বয়স শনাক্ত করবে এআই

ইনস্টাগ্রামের নতুন এআই প্রযুক্তি ব্যবহারকারীর বিভিন্ন কার্যক্রম ও প্রোফাইলের তথ্য বিশ্লেষণ করে বয়স সম্পর্কে ধারণা নেবে।

কোনো পোস্ট বা মন্তব্যে স্কুলের শ্রেণি, জন্মদিন উদ্‌যাপন কিংবা বয়সসংক্রান্ত তথ্য থাকলে সেগুলো বিবেচনায় নেওয়া হবে।

এ ছাড়া ছবি ও ভিডিওতে দৃশ্যমান কিছু শারীরিক বৈশিষ্ট্য, যেমন উচ্চতা ও হাড়ের গঠন বিশ্লেষণ করেও বয়স অনুমান করার চেষ্টা করবে প্রযুক্তিটি। ফলে জন্মতারিখে প্রাপ্তবয়স্ক বয়স উল্লেখ করলেও কিশোরদের শনাক্ত করার সুযোগ তৈরি হবে বলে জানিয়েছে মেটা।

টিন অ্যাকাউন্টে যেসব সুবিধা ও বিধিনিষেধ

কোনো ব্যবহারকারী কিশোর বলে শনাক্ত হলে তার অ্যাকাউন্ট স্বয়ংক্রিয়ভাবে আরও কঠোর নিরাপত্তাব্যবস্থার আওতায় আসবে।

এসব অ্যাকাউন্ট শুরু থেকেই ব্যক্তিগত বা প্রাইভেট রাখা হবে। ক্ষতিকর মন্তব্য স্বয়ংক্রিয়ভাবে আড়াল করা হবে। পাশাপাশি ব্যবহারকারীরা শুধু তাদের অনুসরণ করা বা আগে থেকে পরিচিত ব্যক্তিদের কাছ থেকে সরাসরি বার্তা পাবেন।

কিশোরদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের সময় নিয়ন্ত্রণেও থাকছে কিছু ব্যবস্থা। প্রতিদিন ৬০ মিনিট ব্যবহারের পর অ্যাপ বন্ধ করার জন্য মনে করিয়ে দেবে ইনস্টাগ্রাম।

রাত ১০টা থেকে সকাল ৭টা পর্যন্ত বন্ধ থাকবে নোটিফিকেশন।

১৬ বছরের কম বয়সীরা অভিভাবকের অনুমতি ছাড়া এসব নিরাপত্তা সেটিংস বন্ধ করতে পারবে না।

কেন এই উদ্যোগ মেটার?

কিশোরদের নিরাপত্তা নিয়ে বিভিন্ন দেশে আইনি চাপের মুখে রয়েছে মেটা। গত আগস্টে যুক্তরাষ্ট্রের ৫২ জন অঙ্গরাজ্য ও অঞ্চলভিত্তিক অ্যাটর্নি জেনারেলের দায়ের করা মামলাগুলোর নিষ্পত্তিতে প্রতিষ্ঠানটি সর্বোচ্চ ১ হাজার ৮০০ কোটি ডলারের সমঝোতায় পৌঁছায় বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এসব মামলায় অভিযোগ ছিল, মেটার সামাজিক যোগাযোগমাধ্যমগুলো কিশোরদের ক্ষতির কারণ হচ্ছে।

মেটা জানিয়েছে, ১৩ বছরের কম বয়সী শিশুদের অ্যাকাউন্ট শনাক্ত করা এবং কিশোরদের বয়স উপযোগী নিরাপদ পরিবেশে রাখার প্রযুক্তি আরও শক্তিশালী করতে কাজ করছে তারা। এ উদ্যোগের অংশ হিসেবে যুক্তরাষ্ট্রে ইনস্টাগ্রাম অ্যাপের ভেতর অভিভাবকদের জন্য নতুন নিরাপত্তাবিষয়ক ভিডিও দেখানো হবে।

ফেসবুক ও থ্রেডসেও আসছে প্রযুক্তি

শুধু ইনস্টাগ্রামেই সীমাবদ্ধ থাকছে না এই উদ্যোগ। মেটা জানিয়েছে, ফেসবুকেও একই ধরনের এআইভিত্তিক বয়স শনাক্তকরণ প্রযুক্তি চালুর কার্যক্রম চলছে। এ ছাড়া চলতি বছরের শেষ দিকে থ্রেডসেও একই ধরনের প্রযুক্তি বিশ্বজুড়ে চালুর পরিকল্পনা রয়েছে প্রতিষ্ঠানটির।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

ছাত্রলীগ নৈরাজ্য করছে, অথচ সমন্বয়ক শ্রীমঙ্গলে ঘুরছেন: রাকিব

ভুয়া জন্মতারিখ দিয়েও রেহাই নেই, কিশোরদের ধরবে ইনস্টাগ্রামের এআই

আপডেট সময় ০১:০৫:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬