ঢাকা ০৮:৫৭ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo নির্বাহীর পর এবার উপসহকারী প্রকৌশলীর ঘুস লেনদেনের ভিডিও ভাইরাল Logo মিছিল থেকে ফেরার পথে যুবদলকর্মীকে কুপিয়ে জখম Logo কক্সবাজারে প্রকাশ্যে গু’লি, দোকান বন্ধ করে পালালেন ব্যবসায়ী-পথচারীরা Logo গাজীপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত তিনজনের পরিচয় মিলেছে Logo সুন্দরবনে জব্দ হওয়া ২৩০ টন কয়লাবোঝাই কার্গোতে আগুন Logo রাবিতে পেছাল ভর্তি পরীক্ষার তারিখ, জগন্নাথও নিচ্ছে ভিন্ন ব্যবস্থা Logo আইপিএল নিলামে আবারও মোস্তাফিজ, নাম লিখিয়েছেন বাংলাদেশের যেসব ক্রিকেটার Logo আইন মেনেই দেশে ফিরতে হবে মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনাকে : অ্যাটর্নি জেনারেল Logo রাজস্ব আয়ে ঘাটতি থাকলেও অর্থনীতি সঠিক পথেই আছে : অর্থমন্ত্রী Logo সমৃদ্ধকৃত ইউরেনিয়ামের একটি কণাও ইরানের বাইরে যাবে না: নিরাপত্তা প্রধান

চীনের সিঙ্গলস ডে উৎসবে এআইয়ের বিক্রির সক্ষমতার পরীক্ষা

চীনের সবচেয়ে বড় অনলাইন কেনাকাটার উৎসব সিঙ্গলস ডে ঘিরে এবার কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) সক্ষমতা যাচাইয়ের সুযোগ তৈরি হয়েছে। পণ্য খোঁজা, কেনাকাটার পরামর্শ দেওয়া থেকে শুরু করে সরাসরি অর্ডার সম্পন্ন করা—সব ক্ষেত্রেই বাড়ছে এআইয়ের ব্যবহার।

পাশাপাশি এআইনির্ভর খেলনা, রোবট ও বিভিন্ন ডিজিটাল সেবার প্রচারও জোরদার হয়েছে।

চীনের ই-কমার্স প্রতিষ্ঠান আলিবাবা, জেডি ডটকম ও পিডিডি হোল্ডিংস প্রতিযোগিতামূলক বাজারে ক্রেতাদের আকৃষ্ট করতে এআই প্রযুক্তিকে নতুন হাতিয়ার হিসেবে ব্যবহার করছে। বিশেষ করে সতর্কভাবে খরচ করা ক্রেতাদের কেনাকাটায় আগ্রহী রাখতে এ প্রযুক্তি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, আলিবাবার তাওবাও ও টিমল প্ল্যাটফর্মে এআইনির্ভর পণ্য অনুসন্ধান, পোশাকের ভার্চুয়াল ট্রায়াল এবং ছাড় খুঁজে বের করার সুবিধা চালু রয়েছে।

অন্যদিকে, স্বল্পদৈর্ঘ্যের ভিডিও ও সামাজিক বাণিজ্য প্ল্যাটফর্ম দৌইনে অক্টোবরে চ্যাটবটের মাধ্যমে আসা লিংক ব্যবহার করে প্রায় ৫ শতাংশ কেনাকাটা হয়েছে। খাদ্য-পরিপূরকের মতো পণ্য কেনার ক্ষেত্রে এ হার ২০ শতাংশের বেশি।

গবেষণা প্রতিষ্ঠান ডব্লিউপিআইসি মার্কেটিং অ্যান্ড টেকনোলজিসের প্রধান নির্বাহী জ্যাকব কুক বলেন, এআই এখনো কেনাকাটার নতুন একটি মাধ্যম। তবে সরাসরি পণ্য কেনার ক্ষেত্রে এর ব্যবহার বাড়বে বলে তিনি আশা করছেন।

একসময় লাইভস্ট্রিমিং ও সামাজিক যোগাযোগমাধ্যমভিত্তিক বাণিজ্যের মতোই গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে এআই।

তবে এআইয়ের ব্যবহার বাড়লেও সামগ্রিক কেনাকাটা ও বিক্রিতে এর প্রভাব কতটা পড়ছে, তা এখনো স্পষ্ট নয়। চায়না মার্কেট রিসার্চ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক বেন ক্যাভেন্ডারের মতে, প্ল্যাটফর্মের এআই ব্যবস্থা কীভাবে সাজানো হয়েছে এবং পণ্যের দাম কেমন—তার ওপর নির্ভর করে কোনো ব্র্যান্ড বেশি সুবিধা পেতে পারে। আবার ক্রেতারা এআই সহকারীর ওপর নির্ভর করায় কোনো ব্র্যান্ড পণ্যের অনুসন্ধান তালিকায় পিছিয়েও পড়তে পারে।

তৃতীয় পক্ষের তথ্য বিশ্লেষণকারী প্রতিষ্ঠান সিনটুনের হিসাব অনুযায়ী, ৭ থেকে ৩১ অক্টোবর পর্যন্ত সিঙ্গলস ডে উৎসবে বিক্রি বেড়েছে ২ দশমিক ৪ শতাংশ।

বৃহস্পতিবার পুরো আয়োজনের হালনাগাদ হিসাব প্রকাশের কথা রয়েছে। এর আগে সেপ্টেম্বরের শেষ পর্যন্ত এক বছরে চীনের খুচরা বিক্রি বেড়েছিল ১ দশমিক ১ শতাংশ।

কেনাকাটায় আরো গভীরভাবে যুক্ত হচ্ছে এআই

পশ্চিমা বাজারের তুলনায় চীনের অনলাইন কেনাকাটায় এআইয়ের ব্যবহার বেশি বিস্তৃত হয়ে উঠেছে। দেশটির সুপার অ্যাপগুলোর জনপ্রিয়তার কারণে একই প্ল্যাটফর্মে পণ্য অনুসন্ধান, কেনাকাটা, কুপন প্রয়োগ এবং পণ্য সরবরাহের সময় নির্ধারণের মতো কাজ করতে পারছেন ক্রেতারা।

বেইজিংভিত্তিক প্রযুক্তি বিশ্লেষক লিউ শিংলিয়াং বলেন, ক্রেতারা এখন নির্দিষ্ট চাহিদা জানিয়ে এআই চ্যাটবটের কাছে পণ্য খুঁজে দিতে বলতে পারেন। যেমন, নির্দিষ্ট বাজেটের মধ্যে ছোট বারান্দায় রাখা যাবে এবং রাতে কম শব্দ করবে—এমন ওয়াশিং মেশিন খুঁজে দিতে পারে এআই।

জেডি ডটকম জানিয়েছে, এবারের সিঙ্গলস ডে উপলক্ষে তাদের এআই শপিং সহকারী ডংডংয়ের কাছে প্রায় ৮ কোটি ব্যবহারকারী পরামর্শ চেয়েছেন। গত বছরের তুলনায় এ সংখ্যা তিন গুণেরও বেশি।

শুধু অনলাইন কেনাকাটায় পরামর্শ নয়, এআইনির্ভর ডিভাইসের বাজারও বাড়ছে। আলিবাবা জানিয়েছে, তাদের প্ল্যাটফর্মে নতুন পণ্যশ্রেণি হিসেবে চালুর এক বছরের মধ্যেই এআই খেলনার বিক্রি ১০ কোটি ইউয়ান ছাড়িয়েছে। এর মধ্যে রয়েছে ড. লুকের এআই লার্নিং ক্যামেরা। শিশুরা কোনো পাতা বা পোকামাকড়ের ছবি তুললে ক্যামেরাটি সেটি শনাক্ত করে এবং বৈশিষ্ট্য সম্পর্কে ব্যাখ্যা দিতে পারে।

এ ছাড়া অক্টোবরের দ্বিতীয়ার্ধে এআইনির্ভর সঙ্গী রোবটের বিক্রি গত বছরের একই সময়ের তুলনায় প্রায় পাঁচ গুণ বেড়েছে বলে জানিয়েছে আলিবাবা। তবে কতটি রোবট বিক্রি হয়েছে, সে তথ্য প্রকাশ করেনি প্রতিষ্ঠানটি।

আলিবাবার টিমল জানিয়েছে, ১৫ অক্টোবর থেকে ৫ নভেম্বর পর্যন্ত তাদের প্ল্যাটফর্মে এআই টোকেনের বিক্রি আগের মাসের নির্ধারিত সময়ের তুলনায় ৭০০ শতাংশের বেশি বেড়েছে। এআই মডেল ব্যবহারের জন্য প্রয়োজনীয় কম্পিউটিং সক্ষমতার একক হিসেবে এসব টোকেন কেনেন ব্যবহারকারীরা।

চীনের জনপ্রিয় লাইভস্ট্রিম বিক্রেতা অস্টিন লিও প্রথমবারের মতো তাঁর আয়োজনে এআই পণ্য তুলে ধরেন। মাত্র ৩০ মিনিটে আলিবাবার কিউওয়েনওয়ার্কের এক লাখ মাসিক সাবস্ক্রিপশন বিক্রি হয়।

বেইজিংয়ের ৪০ বছর বয়সী অফিসকর্মী আমান্ডা গাও জানান, পোশাক কেনার সময় তিনি নিয়মিত তাওবাওয়ের এআই ভার্চুয়াল ট্রায়াল সুবিধা ব্যবহার করেন। তাঁর মতে, ফিচারটি বেশ কার্যকর ও মজার।

সিঙ্গলস ডে একসময় এক দিনের কেনাকাটার আয়োজন থাকলেও এখন তা মাসব্যাপী উৎসবে পরিণত হয়েছে। এ উৎসব ঘিরে এআইয়ের ব্যবহার কতটা ক্রেতাদের কেনাকাটায় উৎসাহিত করতে পারে, সেটিই এখন চীনের ই-কমার্স প্রতিষ্ঠানগুলোর সামনে বড় পরীক্ষা।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

নির্বাহীর পর এবার উপসহকারী প্রকৌশলীর ঘুস লেনদেনের ভিডিও ভাইরাল

চীনের সিঙ্গলস ডে উৎসবে এআইয়ের বিক্রির সক্ষমতার পরীক্ষা

আপডেট সময় ১২:৪৩:৫৯ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬