ঢাকা ০৭:০৬ অপরাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কর্মজীবনে সফল হতে শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়নে পরিকল্পনার ওপর গুরুত্বারোপ Logo ফ্যাসিবাদকে ফেরাতে শ্রমিক আন্দোলনের নামে নৈরাজ্যের চেষ্টা চলছে : নুর Logo তাহসিফ হত্যা : রিমান্ড শেষে কারাগারে দিশা Logo মাদকের সঙ্গে জড়িত ব্যক্তির রাজনীতি করার অধিকার নেই: ইশরাক Logo রংপুর কারাগারে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামির মৃত্যু Logo পোশাকশিল্পে অস্থিরতার পেছনে ফ্যাসিবাদী শক্তির হাত রয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী Logo ৭ নভেম্বরের চেতনায় ঐক্যবদ্ধ হয়ে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির Logo ‘ঘরের মাঠে ৫ উইকেট পাওয়া সবসময় স্পেশাল’ Logo হাসানের ৬ উইকেট, দিন শেষ ২৬৮ রানে পিছিয়ে বাংলাদেশ Logo বার্সেলোনার সঙ্গে নতুন চুক্তি রাফিনিয়ার

মিরসরাইয়ে অগ্নিকাণ্ডে ৭ দোকান ভস্মীভূত

চট্টগ্রামের মিরসরাইয়ে অগ্নিকাণ্ডে সাতটি দোকান পুড়ে যাওয়ার খবর পাওয়া গেছে। বৃহস্পতিবার (৬ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের সোনাপাহাড় এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে মঈনউদ্দিন ফিলিং স্টেশনের পাশের একটি মার্কেটে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

পুড়ে যাওয়া সাতটি দোকানের মধ্যে রয়েছে—খাবার হোটেল, মুদি দোকান, সেলুন ও চায়ের দোকান। আগুনে দোকানগুলোর কোনো মালামালই রক্ষা করা সম্ভব হয়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার রাতে একটি খাবার হোটেলে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন পাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে।

আগুনের তীব্রতা বাড়তে থাকলে স্থানীয় লোকজন তা নিয়ন্ত্রণের চেষ্টা করেন। খবর পেয়ে বারইয়ারহাট ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

প্রত্যক্ষদর্শী আরিফুল ইসলাম ইমন বলেন, ‘এদিন রাতে হঠাৎ একটি হোটেল থেকে আগুনের শিখা দেখতে পান তারা। আগুনের তীব্রতা বেশি থাকায় দ্রুত আশপাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে।

পরে স্থানীয় লোকজন ফায়ার সার্ভিসের কর্মীদের সঙ্গে আগুন নিয়ন্ত্রণে কাজ করেন। তবে আগুনের ভয়াবহতায় কোনো দোকানের মালামালই রক্ষা করা সম্ভব হয়নি।’

বারইয়ারহাট ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ জয়নাল আবেদীন তিতাস বলেন, ‘বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে মহাসড়কের পাশে একটি মার্কেটে অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়। প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

কর্মজীবনে সফল হতে শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়নে পরিকল্পনার ওপর গুরুত্বারোপ

মিরসরাইয়ে অগ্নিকাণ্ডে ৭ দোকান ভস্মীভূত

আপডেট সময় ০৫:২৩:২০ অপরাহ্ন, শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬