ফরিদপুর-৩ আসনের বিএনপির সাবেক সংসদ সদস্য ও মন্ত্রী মরহুম চৌধুরী কামাল ইবনে ইউসুফের মেজ ভাই চৌধুরী খালেদ ইবনে ইউসুফ মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
শুক্রবার (৬ নভেম্বর) ভোর ৪টা ১৫ মিনিটে ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৫ বছর।
তিনি ফরিদপুর-৩ আসনের বিএনপির সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ আহমেদের মেজ চাচা। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
আজ শুক্রবার বাদ জোহর রাজধানীর বনানীর পুরাতন ডিওএইচএস (ওল্ড ডিওএইচএস) মসজিদে তার জানাজা অনুষ্ঠিত হয়েছে।
মরহুমের রুহের মাগফিরাত কামনায় পরিবারের পক্ষ থেকে সবার কাছে দোয়া চাওয়া হয়েছে।
বাংলা৭১নিউজ/আরএইচ
























