ঢাকা ০৭:০৪ অপরাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কর্মজীবনে সফল হতে শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়নে পরিকল্পনার ওপর গুরুত্বারোপ Logo ফ্যাসিবাদকে ফেরাতে শ্রমিক আন্দোলনের নামে নৈরাজ্যের চেষ্টা চলছে : নুর Logo তাহসিফ হত্যা : রিমান্ড শেষে কারাগারে দিশা Logo মাদকের সঙ্গে জড়িত ব্যক্তির রাজনীতি করার অধিকার নেই: ইশরাক Logo রংপুর কারাগারে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামির মৃত্যু Logo পোশাকশিল্পে অস্থিরতার পেছনে ফ্যাসিবাদী শক্তির হাত রয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী Logo ৭ নভেম্বরের চেতনায় ঐক্যবদ্ধ হয়ে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির Logo ‘ঘরের মাঠে ৫ উইকেট পাওয়া সবসময় স্পেশাল’ Logo হাসানের ৬ উইকেট, দিন শেষ ২৬৮ রানে পিছিয়ে বাংলাদেশ Logo বার্সেলোনার সঙ্গে নতুন চুক্তি রাফিনিয়ার

পোশাকশিল্পে অস্থিরতার পেছনে ফ্যাসিবাদী শক্তির হাত রয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, যারা গার্মেন্টসে অস্থিরতা সৃষ্টি করার চেষ্টা করছে, তাদের পেছনে সেই ফ্যাসিবাদী শক্তির হাত রয়েছে।

শুক্রবার (৬ নভেম্বর) দুপুরে চট্টগ্রামের ফটিকছড়ির বাবুনগর মাদরাসার ১০৪তম বার্ষিক মাহফিলের সমাপনী দিনে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ফ্যাসিবাদী আওয়ামী লীগ দেশের মানুষ ও দেশের ওপর যে নির্মম অত্যাচার চালিয়েছে, সেই জালেম, স্বৈরাচারী ও খুনি আওয়ামী লীগকে এ দেশে আর রাজনীতি করার সুযোগ দেবে না দেশের জনগণ।

তিনি বলেন, ফ্যাসিবাদ-পরবর্তী এই অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্বাচনের আগে এবং আন্দোলনের সময় হেফাজতে ইসলাম বাংলাদেশ অরাজনৈতিক সংগঠন হওয়া সত্ত্বেও দ্বিনের পক্ষে, দেশের পক্ষে এবং ফ্যাসিবাদী-ইসলামবিদ্বেষী অবৈধ সরকারের বিরুদ্ধে প্রতিবাদ জারি রেখেছিল। এর নেতৃত্ব দিয়েছিলেন আমাদের শ্রদ্ধেয় মুরব্বি হেফাজত আমির আল্লামা শাহ মহিবুল্লাহ বাবুনগরী এবং তার পূর্বে আমাদের মুরব্বি হযরত আল্লামা জুনায়েদ বাবুনগরী।

তিনি আরো বলেন, বাংলাদেশের স্বাধীনতা অর্জনে ২৩ বছর লেগেছে, আর ফ্যাসিবাদী ও ইসলামবিদ্বেষী সরকারের হাত থেকে জনগণকে উদ্ধার করতে ১৬-১৭ বছর লেগেছে।

আলেম-ওলামা ও ছাত্রসমাজ অকাতরে রক্ত দিয়েছেন। জাতিসংঘের হিসাবমতে, কেবল জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থানে ১ হাজার ৪০০ মানুষ শহীদ হয়েছেন। বিগত ১৬-১৭ বছরে প্রায় ৩ হাজার মানুষ গুমের শিকার হয়েছেন এবং প্রায় ৭ হাজার মানুষ হত্যার শিকার হয়েছেন। লাখ লাখ মানুষ মামলা-হামলায় নিপীড়িত হয়েছেন।

এত রক্তের সিঁড়ি বেয়ে আমরা মুক্ত হয়েছি, তাই ফ্যাসিবাদীদের কোনো পুনরাগমন এ দেশের মানুষ হতে দেবে না।

এ ছাড়া ধর্মের নাম বিক্রি করে রাজনীতি করা কতিপয় গোষ্ঠীর সমালোচনা করে তিনি বলেন, ‘তারা মুখে এক কথা বলে, কিন্তু তাদের দলীয় ম্যানিফেস্টোতে শরিয়াভিত্তিক শাসনের কোনো প্রতিফলন নেই; বরং তারা শরিয়া শাসনের বিপক্ষে। আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জাতীয়তাবাদী ইসলামী মূল্যবোধের রাজনীতি প্রতিষ্ঠা করেছি, যেখানে বিসমিল্লাহ সংযোজন করা হয়েছে এবং সব ধর্ম-বর্ণের মানুষকে নিয়ে ঐক্যবদ্ধ বাংলাদেশের জাতীয় পরিচয় গঠিত হয়েছে।’

হেফাজতে ইসলামের আমির ও বাবুনগর মাদরাসার পরিচালক আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সভাপতিত্বে অনুষ্ঠিত দুই দিনব্যাপী এই মাহফিলের সমাপনী দিনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ধর্ম প্রতিমন্ত্রী শামীম কায়সার লিংকন, সংসদ সদস্য সরোয়ার আলমগীর, গিয়াস উদ্দিন কাদের চৌধুরী, হুম্মাম কাদের চৌধুরী, চট্টগ্রাম জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞা এবং চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মো. মাসুদ আলমসহ দেশের শীর্ষস্থানীয় আলেম-ওলামাগণ।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

কর্মজীবনে সফল হতে শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়নে পরিকল্পনার ওপর গুরুত্বারোপ

পোশাকশিল্পে অস্থিরতার পেছনে ফ্যাসিবাদী শক্তির হাত রয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী

আপডেট সময় ০৬:০১:৩১ অপরাহ্ন, শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬