ঢাকা ০৭:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কর্মজীবনে সফল হতে শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়নে পরিকল্পনার ওপর গুরুত্বারোপ Logo ফ্যাসিবাদকে ফেরাতে শ্রমিক আন্দোলনের নামে নৈরাজ্যের চেষ্টা চলছে : নুর Logo তাহসিফ হত্যা : রিমান্ড শেষে কারাগারে দিশা Logo মাদকের সঙ্গে জড়িত ব্যক্তির রাজনীতি করার অধিকার নেই: ইশরাক Logo রংপুর কারাগারে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামির মৃত্যু Logo পোশাকশিল্পে অস্থিরতার পেছনে ফ্যাসিবাদী শক্তির হাত রয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী Logo ৭ নভেম্বরের চেতনায় ঐক্যবদ্ধ হয়ে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির Logo ‘ঘরের মাঠে ৫ উইকেট পাওয়া সবসময় স্পেশাল’ Logo হাসানের ৬ উইকেট, দিন শেষ ২৬৮ রানে পিছিয়ে বাংলাদেশ Logo বার্সেলোনার সঙ্গে নতুন চুক্তি রাফিনিয়ার

তাহসিফ হত্যা : রিমান্ড শেষে কারাগারে দিশা

বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফ সাউরির হত্যা মামলায় তার বান্ধবী জেরিকা তাসনিম দিশাকে রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে।

দুইদফা রিমান্ড শেষে শুক্রবার দিশাকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা।

আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম জুনাইদ তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

প্রসিকিউশন বিভাগের এসআই সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘আসামির পক্ষে জামিন আবেদন ছিল না।’

কারাগারে আটক রাখার আবেদনে বলা হয়, মামলার ঘটনার মূল রহস্য উদঘাটনের জন্য দিশাকে ব্যাপকভাবে বিভিন্ন কৌশল অবলম্বন করে জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদে দিশা জানান, তাহসিফ সাউরির সঙ্গে ঘটনার আগে ২৭ অক্টোবর রাতের বেলা উত্তরা ‘নেস্ট বার অ্যান্ড রেস্টুরেন্টে’ যান।

এর আগে সন্ধ্যায় একাধিকবার ‘সিপি ফাইভ স্টার স্ন্যাকস’ খায়। মোটরসাইকেল গ্যারেজে তাহসিফ সাউরি ও দিশা একসঙ্গে যায়। দিশা ‘নেস্ট বার অ্যান্ড রেস্টুরেন্টে’ একসঙ্গে ছিলেন এবং বিভিন্ন জায়গায় তাহসিফের সঙ্গে বাইকে ঘোরাঘুরি করেছেন বলে জানান।

গত ২৮ অক্টোবর তাহসিফ সাউরির ভাসমান লাশ তুরাগের রাজাবাড়ী ঘাট এলাকা থেকে উদ্ধার করে নৌ পুলিশ।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

কর্মজীবনে সফল হতে শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়নে পরিকল্পনার ওপর গুরুত্বারোপ

তাহসিফ হত্যা : রিমান্ড শেষে কারাগারে দিশা

আপডেট সময় ০৬:৩৪:০০ অপরাহ্ন, শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬