ঢাকা ০৭:০৪ অপরাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কর্মজীবনে সফল হতে শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়নে পরিকল্পনার ওপর গুরুত্বারোপ Logo ফ্যাসিবাদকে ফেরাতে শ্রমিক আন্দোলনের নামে নৈরাজ্যের চেষ্টা চলছে : নুর Logo তাহসিফ হত্যা : রিমান্ড শেষে কারাগারে দিশা Logo মাদকের সঙ্গে জড়িত ব্যক্তির রাজনীতি করার অধিকার নেই: ইশরাক Logo রংপুর কারাগারে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামির মৃত্যু Logo পোশাকশিল্পে অস্থিরতার পেছনে ফ্যাসিবাদী শক্তির হাত রয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী Logo ৭ নভেম্বরের চেতনায় ঐক্যবদ্ধ হয়ে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির Logo ‘ঘরের মাঠে ৫ উইকেট পাওয়া সবসময় স্পেশাল’ Logo হাসানের ৬ উইকেট, দিন শেষ ২৬৮ রানে পিছিয়ে বাংলাদেশ Logo বার্সেলোনার সঙ্গে নতুন চুক্তি রাফিনিয়ার

বার্সেলোনার সঙ্গে নতুন চুক্তি রাফিনিয়ার

দুর্দান্ত ছন্দে থাকার পুরস্কারই যেন পেলেন রাফিনিয়া। তা না হলে বার্সেলোনা কেন নতুন চুক্তি করবে তার সঙ্গে।

আগের চুক্তির মেয়াদই যখন দেড় বছরের বেশি সময় বাকি রয়েছে। আগের মেয়াদ ছিল ২০২৮ সালের জুন পর্যন্ত।

‘লম্বা রেসের ঘোড়া’ রাফিনিয়ার সঙ্গে তাই নতুন চুক্তি করেছে বার্সেলোনা। ২০৩০ সালের জুন পর্যন্ত কাতালান ক্লাবের হয়ে মাঠ মাতাবেন ব্রাজিলিয়ান তারকা।

চুক্তির বিষয়টি আজ দুই পক্ষই নিশ্চিত করেছে।

নতুন চুক্তিতে দারুণ খুশি রাফিনিয়া। ক্লাবের ওয়েবসাইটে প্রকাশিত বক্তব্যে ২৯ বছর বয়সী উইঙ্গার বলেছেন, ‘ক্লাবের হয়ে ব্যক্তিগত ও দলীয় যা কিছু অর্জন করেছি, তার কারণেই এখানে থাকতে চাই। আশা করি, আরো অনেক বছর এই ক্লাবে থাকতে পারব।

শরীর যত দিন সায় দেবে তত দিন পারফর্ম করে যাব। ক্লাবের জন্য সব সময় নিজের সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করি।’

বার্সেলোনার হয়ে এখনো চ্যাম্পিয়ন্স ট্রফি জিততে পারেননি রাফিনিয়া। নতুন মেয়াদের মধ্যে সেই আক্ষেপ পূরণ করতে চান বার্সেলোনার অধিনায়ক, ‘ক্লাবের হয়ে এখনো একটা ট্রফি জেতা হয়নি। আমি চাই যতটা সম্ভব ২০৩০ সালের মধ্যে ট্রফিটা জিততে।

চলতি মৌসুমে দুর্দান্ত ছন্দে আছেন রাফিনিয়া। সব প্রতিযোগিতা মিলিয়ে মাত্র ১৩ ম্যাচে করেছেন ১৯ গোল। সবমিলিয়ে ১৯৪ ম্যাচে বার্সেলোনার হয়ে করেছেন ৯৪ গোল। নামের পাশে রয়েছে ৩ টি করে লা লিগা ও স্প্যানিশ সুপার কাপ। একটি কোপা দেল রে। ২০২২ সালে লিডস ইউনাইটেড থেকে বার্সেলোনায় যোগ দেন রাফিনিয়া।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

কর্মজীবনে সফল হতে শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়নে পরিকল্পনার ওপর গুরুত্বারোপ

বার্সেলোনার সঙ্গে নতুন চুক্তি রাফিনিয়ার

আপডেট সময় ০৫:৫১:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬