ঢাকা ০৭:০৫ অপরাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কর্মজীবনে সফল হতে শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়নে পরিকল্পনার ওপর গুরুত্বারোপ Logo ফ্যাসিবাদকে ফেরাতে শ্রমিক আন্দোলনের নামে নৈরাজ্যের চেষ্টা চলছে : নুর Logo তাহসিফ হত্যা : রিমান্ড শেষে কারাগারে দিশা Logo মাদকের সঙ্গে জড়িত ব্যক্তির রাজনীতি করার অধিকার নেই: ইশরাক Logo রংপুর কারাগারে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামির মৃত্যু Logo পোশাকশিল্পে অস্থিরতার পেছনে ফ্যাসিবাদী শক্তির হাত রয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী Logo ৭ নভেম্বরের চেতনায় ঐক্যবদ্ধ হয়ে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির Logo ‘ঘরের মাঠে ৫ উইকেট পাওয়া সবসময় স্পেশাল’ Logo হাসানের ৬ উইকেট, দিন শেষ ২৬৮ রানে পিছিয়ে বাংলাদেশ Logo বার্সেলোনার সঙ্গে নতুন চুক্তি রাফিনিয়ার

‘ঘরের মাঠে ৫ উইকেট পাওয়া সবসময় স্পেশাল’

ইনিংসে ৫ উইকেট পাওয়া বোলারদের কাছে বিশেষ কিছু। সেই বিশেষ কিছু যদি ঘরের মাঠে হয় তাহলে কথাই নেই।

তেমনি এক অনুভূতি পেয়েছেন হাসান মাহমুদ। প্রথমবার ঘরের মাঠে ৫ উইকেট নেওয়ার কীর্তি গড়েছেন তিনি।

অবশ্য ৫ নয়, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ইনিংসে ৬ উইকেট নিয়েছেন হাসান। এমন কীর্তি তার কাছে তাই বিশেষ।

সিলেট টেস্টের দ্বিতীয় দিন শেষে সংবাদ সম্মেলনে তিনি বলেছেন, ‘আলহামদুলিল্লাহ, ঘরের মাঠে পাঁচ উইকেট পাওয়াটা সবসময়ই আমার জন্য খুবই স্পেশাল। নিজেদের মাঠে ভালো একটা সুযোগ ছিল, তাই অনুভূতিটা অনেক আনন্দের।’

বাংলাদেশে প্রথম হলেও ৫ উইকেট নেওয়ার কীর্তি আজকের আগে আরো ৪ বার গড়েছেন হাসান। তবে সে সব বিদেশের মাটিতে।

নিজের বোলিং নিয়ে ২৭ বছর বয়সী পেসার বলেছেন, ‘টেস্ট ক্রিকেটে পাঁচ উইকেট সবসময়ই স্পেশাল। আমি জিনিসগুলো খুব সহজ রাখার চেষ্টা করি। কন্ডিশন যেমনই হোক, দলের চাওয়া অনুযায়ী বোলিং করা এবং ডিসিপ্লিন ধরে রাখাই আমার কাছে গুরুত্বপূর্ণ।’

সিলেটের উইকেট পেসারদের জন্য সহায়ক হলেও এই টেস্টে এক দুই ঘণ্টা পরেই পিচ তার চরিত্র বদলেছে বলে জানান হাসান। উইকেট নিয়ে হাসান বলেছেন, ‘সিলেটের উইকেটে আমরা যখন খেলেছি, মুভমেন্ট থাকে, আকাশ মেঘলা থাকে।

বেশিরভাগ সময় ফাস্ট বোলারদের পক্ষেই থাকে কন্ডিশন। কিন্তু এই উইকেটটা সম্ভবত প্রথম এক-দুই ঘণ্টা পর খুবই ফ্ল্যাট হয়ে গিয়েছিল, পুরোপুরি ব্যাটিং ফ্রেন্ডলি। তবে আমি আর তাসকিন ভাই চেষ্টা করেছি লাইন মেইনটেইন করে বল করার এবং কনসিস্টেন্সি বজায় রাখার।’

হাসানের ৬ উইকেট নেওয়ার দিনটা হতাশার হয়েছে বাংলাদেশের। ওয়েস্ট ইন্ডিজের ৩৫৬ রানের বিপরীতে বাংলাদেশ দ্বিতীয় দিন শেষে প্রথম ইনিংস শেষ করেছে ৩ উইকেটে ৮৮ রানে। অতিথিদের থেকে এখনো ২৬৮ রানে পিছিয়ে বাংলাদেশ।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

কর্মজীবনে সফল হতে শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়নে পরিকল্পনার ওপর গুরুত্বারোপ

‘ঘরের মাঠে ৫ উইকেট পাওয়া সবসময় স্পেশাল’

আপডেট সময় ০৫:৫৪:০৮ অপরাহ্ন, শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬