ঢাকা ০৭:০৩ অপরাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কর্মজীবনে সফল হতে শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়নে পরিকল্পনার ওপর গুরুত্বারোপ Logo ফ্যাসিবাদকে ফেরাতে শ্রমিক আন্দোলনের নামে নৈরাজ্যের চেষ্টা চলছে : নুর Logo তাহসিফ হত্যা : রিমান্ড শেষে কারাগারে দিশা Logo মাদকের সঙ্গে জড়িত ব্যক্তির রাজনীতি করার অধিকার নেই: ইশরাক Logo রংপুর কারাগারে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামির মৃত্যু Logo পোশাকশিল্পে অস্থিরতার পেছনে ফ্যাসিবাদী শক্তির হাত রয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী Logo ৭ নভেম্বরের চেতনায় ঐক্যবদ্ধ হয়ে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির Logo ‘ঘরের মাঠে ৫ উইকেট পাওয়া সবসময় স্পেশাল’ Logo হাসানের ৬ উইকেট, দিন শেষ ২৬৮ রানে পিছিয়ে বাংলাদেশ Logo বার্সেলোনার সঙ্গে নতুন চুক্তি রাফিনিয়ার

স্ট্রেচারে মাঠছাড়া সাদমানকে নেওয়া হলো হাসপাতালে

সিলেট টেস্টের দ্বিতীয় দিনে বড় এক ধাক্কার মুখোমুখি হলো স্বাগতিক বাংলাদেশ দল। ম্যাচের শুরুতে বাউন্ডারি সীমানায় ফিল্ডিং করার সময় বাঁ পায়ে মারাত্মক চোট পেয়েছেন ওপেনার সাদমান ইসলাম।

তীব্র ব্যথা ও ফুলে যাওয়ার কারণে নিজের পায়ে দাঁড়াতে না পেরে তাকে শেষ পর্যন্ত হুইলচেয়ারে বসিয়ে ও পরে স্ট্রেচারে করে মাঠ ছাড়তে হয়। উন্নত চিকিৎসার জন্য তাকে দ্রুত হাসপাতালে পাঠানো হয়েছে।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে দলের ফিজিও বায়েজীদুল ইসলাম সাদমানের ইনজুরি নিয়ে জানান, ‘সাদমানের বাঁ পায়ের অ্যাঙ্কেল মচকে গেছে। এখন পর্যবেক্ষণে আছে।

আমরা তাকে এমআরআই স্ক্যানিং করতে পাঠাব।’

ঘটনাটি ঘটে সিলেট টেস্টের দ্বিতীয় দিনের খেলার শুরুতেই। মেহেদী হাসান মিরাজের করা ইনিংসের ৭৮তম ওভারের প্রথম বলটি লেগ সাইডে ফ্লিক করেছিলেন ক্যারিবিয়ান ব্যাটার আমির জাঙ্গু। বলটি সীমানার দিকে দ্রুত চলে যাওয়ার সময় তা আটকাতে পেছন দিক থেকে ছুটে যান সাদমান।

বাউন্ডারি দড়ির কাছাকাছি পৌঁছে নিচু হয়ে বল থামানোর চেষ্টা করতেই তার বাঁ পায়ের গোড়ালি মাটির নরম অংশে আটকে যায়। মুহূর্তের মধ্যে যন্ত্রণায় মাঠে লুটিয়ে পড়েন এবং তীব্র ব্যথায় ছটপট করতে থাকেন এই বাঁহাতি ওপেনার।

এরপর দ্রুত মাঠে ছুটে যান দলের ফিজিও। প্রাথমিক শুশ্রূষা ও ব্যান্ডেজ দিয়ে পরিস্থিতি সামলানোর চেষ্টা করা হলেও ব্যথা না কমায় সাদমানকে হাত দিয়ে মুখ ঢেকে যন্ত্রণায় কাতরাতে দেখা যায়। পরে তাকে স্ট্রেচারে করে মাঠের বাইরে নিয়ে যাওয়া হয়।

ড্রেসিংরুমে কিছুক্ষণ পর্যবেক্ষণে রাখার পর পায়ের অবস্থার অবনতি হওয়ায় এবং ফুলে যাওয়ায় হুইলচেয়ারে করে তাকে হাসপাতালে স্থানান্তর করা হয়।

এই অনাকাঙ্ক্ষিত চোটের কারণে চলমান এই টেস্ট ম্যাচে সাদমানের পরবর্তী ব্যাটিং করা নিয়ে প্রবল শঙ্কা তৈরি হয়েছে। শুধু তাই নয়, স্ক্যানের রিপোর্ট আসার পর চোট গুরুতর প্রমাণিত হলে আসন্ন দক্ষিণ আফ্রিকা সিরিজ থেকেও ছিটকে যাওয়ার আশঙ্কা রয়েছে এই নির্ভরযোগ্য ওপেনারের।

সাদমানের পরিবর্তে তানজিদ তামিমের সঙ্গে ওপেন করতে নামেন নাঈম হাসান। প্রথম শ্রেণির ক্রিকেটেও এর আগে কখনো ব্যাট করেননি তিনি। আগের টেস্টে ক্যারিয়ারের প্রথম ফিফটি পেলেও আজ ওপেন করতে নেমে সিলসের বলে স্লিপে ব্র্যান্ডন কিংকে ক্যাচ দিয়ে মাত্র ৫ রান করে ফেরেন তিনি।

প্রতিবেদন লেখা পর্যন্ত ৬ ওভারে ১৩ রান তুলতে ১ উইকেট হারিয়েছে বাংলাদেশ। এর আগে নিজেদের প্রথম ইনিংসে ৩৫৬ রানে অলআউট হয় ওয়েস্ট ইন্ডিজ।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

কর্মজীবনে সফল হতে শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়নে পরিকল্পনার ওপর গুরুত্বারোপ

স্ট্রেচারে মাঠছাড়া সাদমানকে নেওয়া হলো হাসপাতালে

আপডেট সময় ০৫:৪৬:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬