ঢাকা ০৬:০৮ অপরাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম

নামাজ শেষে শিশুদের সঙ্গে প্রধানমন্ত্রীর কুশল বিনিময়

রাজধানীর বনানীতে জুমার নামাজ আদায় শেষে একদল শিশু-কিশোরের সঙ্গে কুশল বিনিময় ও খেলাধুলা নিয়ে গল্প করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় শিশুদের খেলাধুলার সামগ্রী কিনে দেওয়ার জন্য বলেন তিনি।

শুক্রবার (৬ নভেম্বর) বনানীতে নৌবাহিনীর সদর দপ্তরের কেন্দ্রীয় জামে মসজিদে জুমার নামাজ আদায় করেন প্রধানমন্ত্রী। নামাজ শেষে মসজিদ থেকে বের হয়ে সেখানে উপস্থিত শিশু-কিশোরদের সঙ্গে কথা বলেন ও তাদের খোঁজখবর নেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেসসচিব আতিকুর রহমান রুমন বিষয়টি নিশ্চিত করে জানান, জুমার নামাজ আদায় শেষে প্রধানমন্ত্রী বাইরে অপেক্ষমাণ শিশু-কিশোরদের সঙ্গে কথা বলেন। তারা কী ধরনের খেলাধুলা পছন্দ করে এবং নিয়মিত খেলে কি না, সে বিষয়ে জানতে চান।

প্রেস সচিব বলেন, ‘প্রধানমন্ত্রী শিশুদের কাছে জানতে চান তারা কী খেলা পছন্দ করে। জবাবে শিশুদের কেউ ফুটবল আবার কেউ ক্রিকেটের কথা জানায়। প্রধানমন্ত্রী তাদের কাছে জানতে চান তারা বাস্কেটবল বা টেবিল টেনিস খেলে কি না।’

কথোপকথন শেষে প্রধানমন্ত্রী শিশুদের জন্য খেলার সামগ্রী পাঠানোর আশ্বাস দেন।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

মাদকের সঙ্গে জড়িত ব্যক্তির রাজনীতি করার অধিকার নেই: ইশরাক

নামাজ শেষে শিশুদের সঙ্গে প্রধানমন্ত্রীর কুশল বিনিময়

আপডেট সময় ০৫:০৬:২২ অপরাহ্ন, শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬