হঠাৎ বুকব্যথা নিয়ে সিলেট নগরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী।
শুক্রবার (৬ নভেম্বর) বেলা সোয়া ১টার দিকে তাকে ভর্তি করা হয়।
বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন মন্ত্রীর ঘনিষ্ঠজন জুরেজ আবদুল্লাহ গুলজার।
জুরেজ আবদুল্লাহ বলেন, সকালে মন্ত্রী তার নির্বাচনী এলাকা সিলেট-৪ আসনের কোম্পানীগঞ্জ উপজেলার কয়েকটি উন্নয়নমূলক কাজ ও কর্মসূচিতে যোগ দেন। দুপুর পৌনে ১২টার দিকে তিনি বুকে প্রচণ্ড ব্যথা অনুভব করেন। এরপরই তাকে দ্রুততার সঙ্গে সিলেট নগরে নিয়ে আসা হয়। এ সময় মন্ত্রীকে নগরের আখালিয়া এলাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়।
জুরেজ আবদুল্লাহ আরও জানান, বর্তমানে মন্ত্রী আশঙ্কামুক্ত বলে চিকিৎসকেরা জানিয়েছেন। তবে তিনি হাসপাতালেই পূর্ণ বিশ্রামে রয়েছেন।
বাংলা৭১নিউজ/আরএইচ
























