ঢাকা ০৬:০৭ অপরাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম

মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষায় ৫১ মেডিকেল সেন্টারের তালিকা প্রকাশ

মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষার জন্য বাংলাদেশে ৫১টি অনুমোদিত মেডিকেল সেন্টারের নতুন তালিকা প্রকাশ করেছে মালয়েশিয়ার ফরেন ওয়ার্কার্স সেন্ট্রালাইজড ম্যানেজমেন্ট সিস্টেম (এফডব্লিউসিএমএস)। এর আগে এ তালিকায় মাত্র ১৭টি মেডিকেল সেন্টার ছিল।

শুক্রবার (৬ নভেম্বর) এফডব্লিউসিএমএস নতুন করে ৫১টি মেডিকেল সেন্টারের তালিকা প্রকাশ করে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আগের ১৭টি মেডিকেল সেন্টারের সীমিত সক্ষমতার কারণে মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষা নিয়ে নানা জটিলতা ও দীর্ঘসূত্রতা তৈরি হয়েছিল। নতুন তালিকায় মেডিকেল সেন্টারের সংখ্যা বাড়ানোয় স্বাস্থ্য পরীক্ষার প্রক্রিয়া আরও সহজ ও দ্রুত হবে বলে আশা করা হচ্ছে।

এর আগে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছিল, মালয়েশিয়ায় কাজ করতে ইচ্ছুক কর্মীদের স্বাস্থ্য পরীক্ষা ৩১ অক্টোবর ২০২৬ থেকে অনুমোদিত মেডিকেল সেন্টারগুলোতে শুরু হবে। এর আগে কোনো কর্মীর স্বাস্থ্য পরীক্ষা করানো যাবে না।

তবে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী গণমাধ্যমকে জানিয়েছিলেন, নতুন মেডিকেল সেন্টারের তালিকা প্রকাশের পর মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষা শুরু হবে।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

মাদকের সঙ্গে জড়িত ব্যক্তির রাজনীতি করার অধিকার নেই: ইশরাক

মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষায় ৫১ মেডিকেল সেন্টারের তালিকা প্রকাশ

আপডেট সময় ০৪:৩৫:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬