ঢাকা ০৭:১১ অপরাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo জননিরাপত্তা জোরদারে গুরুতর অপরাধের দ্রুত বিচার নিশ্চিতে আইনের খসড়া প্রকাশ Logo ইসরায়েল নির্বাচন: আরবদের জেতা ১৯ আসনেই ঠিক হতে পারে নেতানিয়াহুর ভাগ্য Logo সারাদেশে ১৪ লাখ ৩৪ হাজার ৪৮২ জন কৃষকের সুদসহ ঋণ মওকুফ করেছে সরকার Logo ডেঙ্গুতে একদিনে ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১২৬২ Logo আসিয়ান প্রতিরক্ষা বৈঠকে চীন-ফিলিপাইন বিরোধ আবারও প্রকাশ্যে Logo যুবদল বিএনপির প্রাণশক্তি : এমপি আবুল কালাম Logo রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু Logo মাদককে ‘জাতীয় সমস্যা’ অভিহিত করে ঐক্যবদ্ধ প্রতিরোধের আহ্বান পার্বত্যমন্ত্রীর Logo বাংলাদেশ-জাপান দ্বিপাক্ষিক বৈঠকে অর্থনৈতিক সম্পর্ক জোরদার ও বিকল্প অর্থায়নে গুরুত্বারোপ Logo পাবনায় বজ্রপাতে ৬ জনের মৃত্যু

ঐতিহাসিক সান সিরো ভেঙে নতুন ঠিকানায় যাবে ইন্টার ও এসি মিলান

ইতালির ফুটবলে যুক্ত হতে যাচ্ছে নতুন এক অধ্যায়। দীর্ঘদিনের ঐতিহ্যবাহী সান সিরো ছেড়ে আধুনিক এক স্টেডিয়ামে নতুন ঠিকানা গড়তে যাচ্ছে এসি মিলান ও ইন্টার মিলান।

দুই চিরপ্রতিদ্বন্দ্বীর যৌথ উদ্যোগে নির্মিতব্য এই স্টেডিয়ামের নাম রাখা হয়েছে ‘জেনেরালি স্টেডিয়াম’। ২০৩১ সাল থেকে সেখানে খেলার পরিকল্পনা রয়েছে ক্লাব দুটির।

এক যৌথ বিবৃতিতে নতুন স্টেডিয়ামের নকশা ও নাম প্রকাশ করে এসি মিলান ও ইন্টার মিলান। ৭১ হাজার ৫০০ দর্শক ধারণক্ষমতার স্টেডিয়ামটির নকশা করেছে ফস্টার অ্যান্ড পার্টনার্স ও মানিকা।

ক্লাব দুটির বিবৃতিতে বলা হয়েছে, ‘ফুটবলের জন্য একটি নতুন ঘর। মিলান শহরের জন্য একটি নতুন স্থাপত্যিক নিদর্শন।’

ঐতিহাসিক সান সিরো স্টেডিয়াম ভেঙে ফেলা হবে। ছবি: সংগৃহীত

নতুন স্টেডিয়ামের নামকরণ স্বত্ব পেয়েছে ইতালির বীমা প্রতিষ্ঠান জেনেরালি।

ইএসপিএনের প্রতিবেদন অনুযায়ী, ২০ বছরের চুক্তিতে এর মূল্য ৬৫০ মিলিয়ন ইউরো (৮ হাজার ৯৯১ কোটি টাকা)। ক্রীড়াঙ্গনে স্টেডিয়ামের নামকরণ স্বত্বের অন্যতম বড় চুক্তি এটি।

পরিকল্পনা অনুযায়ী, ২০২৮ সালে শুরু হবে নির্মাণকাজ। প্রয়োজনীয় অনুমোদন সাপেক্ষে ২০৩১-৩২ মৌসুমে প্রথম ম্যাচ আয়োজনের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। ঐতিহাসিক সান সিরো ভেঙে নতুন স্টেডিয়াম চালুর পরিকল্পনা রয়েছে।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

জননিরাপত্তা জোরদারে গুরুতর অপরাধের দ্রুত বিচার নিশ্চিতে আইনের খসড়া প্রকাশ

ঐতিহাসিক সান সিরো ভেঙে নতুন ঠিকানায় যাবে ইন্টার ও এসি মিলান

আপডেট সময় ০৫:৫৮:১১ অপরাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬