ঢাকা ০৩:৫৬ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ‘সামাজিক ট্যাবু ভেঙে কিশোর-কিশোরীদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী’ Logo হিন্দু সম্প্রদায়ের অধিকার ও সমস্যা সমাধানে পাশে থাকার আশ্বাস জামায়াত আমীরের Logo ফ্যাসিবাদের দোসররা ভারত থেকে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে Logo মুক্তির আগেই ১০০ কোটির পথে ‘জেলার ২’ Logo সালমানের সঙ্গে বিচ্ছেদ নিয়ে কেন মুখ খুলতে চাননি ঐশ্বরিয়া Logo আর্সেনালের ৭ মিনিটের ঝড়ে ডুবল লিল Logo অ্যাতলেতিকোর দ্বিতীয় দ্রুততম গোলের রাতে হারল ইউনাইটেড Logo বাংলাদেশকে ধবলধোলাই করে লক্ষ্য পূরণ করতে চায় ওয়েস্ট ইন্ডিজ Logo মেসির কীর্তি ভেঙে রোনালদোয় চোখ কেইনের Logo ধবলধোলাই এড়ানোর ম্যাচে ১৭২ রানে অলআউট বাংলাদেশ

এনসিপি মূলত জামায়াত নিয়ন্ত্রিত একটা প্রক্সি সংগঠন : আবু হানিফ

ছয়টি আসনের বিনিময়ে নতুন বন্দোবস্ত বাংলাদেশ জামায়াতে ইসলামীর কাছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) বিক্রি করে দিয়েছে বলে দাবি করেছেন গণঅধিকার পরিষদের মুখপাত্র আবু হানিফ। তিনি বলেন, ‘এনসিপি মূলত জামায়াত নিয়ন্ত্রিত একটা প্রক্সি সংগঠন।

আজ বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্টে তিনি এই মন্তব্য করেন।

আবু হানিফ তার পোস্টে বলেন, ‘জুলাই গণ-অভ্যুত্থানের পর গঠিত অন্তর্বর্তী সরকারের পৃষ্ঠাপোষকতায় গড়ে ওঠে কিংস পার্টি—এনসিপি। শুরুতে তারা নিরপেক্ষতার দাবি তুলে নতুন বন্দোবস্তের কথা বলে। কিন্তু সময় গড়ার সঙ্গে সঙ্গে পরিষ্কার হয় যে, এরা মূলত জামায়াত নিয়ন্ত্রিত একটা প্রক্সি সংগঠন।

এককভাবে নির্বাচনের কথা বলে ৩০০ আসনে ১৪৮৪ মনোনয়ন ফরম বিক্রি করে এনসিপি, জানান আবু হানিফ। বলেন, ‘পরবর্তী সময় দেখা গেলো মাত্র ৬ আসনের বিনিময়ে নতুন বন্দোবস্ত জামায়াতের কাছে বিক্রি করে এনসিপি।’

তিনি আরো বলেন, ‘এটা স্পষ্ট যে নতুন বন্দোবস্তের নামে মানুষের সঙ্গে প্রতারণা করে জামায়াত নিয়ন্ত্রিত এই দলটি। কিংস পার্টিখ্যাত এই নব্য দলটি রাজনীতি শেখার আগে প্রতারণা শিখেছে।

এনসিপি জুলাইকে কুক্ষিগত করে, গণ-অভ্যুত্থানের অনেক অংশীজনকে মাইনাস করেছে বলে অভিযোগ করেন আবু হানিফ। বলেন, ‘অথচ এই দলের নেতারা নিজেদের প্রতারণার জন্য অনুতপ্ত নয় বরং অন্যদের আরো নীতি গল্প শোনায়।’

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :

‘সামাজিক ট্যাবু ভেঙে কিশোর-কিশোরীদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী’

এনসিপি মূলত জামায়াত নিয়ন্ত্রিত একটা প্রক্সি সংগঠন : আবু হানিফ

আপডেট সময় ০২:৪৫:১৭ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬