ঢাকা ০৫:২৬ অপরাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুমিল্লায় লরির চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল ব্র্যাক কর্মকর্তার Logo মুখে কথা নয়, চিন্তা দিয়েই প্রিয়জনের সঙ্গে যোগাযোগের প্রযুক্তি আনছে নিউরালিংক Logo গভীর রাতে পার্সেলে আনা হলো ২৮ কেজি গাঁজা, যুবক গ্রেপ্তার Logo অধিকারবঞ্চিত শিশুদের মূলধারায় পুনর্বাসনে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : সমাজকল্যাণমন্ত্রী Logo চুয়াডাঙ্গায় ভারতীয় সীমান্তে রাসেল ভাইপার উদ্ধার Logo দীপের বক্তব্যে ‘আশ্বস্ত’ নয় পিবিআই, ধাওয়া খেয়ে নদীতে ঝাঁপের দাবি মানছেন না তাহসিফের বাবা Logo শনিবার টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায় Logo ধাওয়া খেয়ে তুরাগে ঝাঁপ দেন তাহসিফ—দীপের সব তথ্য বিশ্বাস করছে না পিআইবি Logo প্রধানমন্ত্রীর জাপান সফরে বেসরকারি বিনিয়োগের ক্ষেত্র প্রশস্ত হয়েছে : হুমায়ুন কবির Logo মোবাইলে টুজি বন্ধের পরিকল্পনা, চাপে দেশীয় শিল্প

আলোকস্বল্পতায় বন্ধ খেলা, বাংলাদেশের লিড ১০৬

মিরপুর টেস্টের তৃতীয় দিনে ওয়েস্ট ইন্ডিজকে অলআউট করে নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামে বাংলাদেশ। কিন্তু ক্যারিবীয় স্পিনে দিশেহারা হয়ে পড়ে স্বাগতিকরা। এক সময় মনে হচ্ছিলো হয়তো একশো রানের লিডও নিতে পারবে না টাইগাররা। তবে জাকের-নাঈমের ব্যাটে নতুন স্বপ্ন দেখছে বাংলাদেশ শিবির। ইতোমধ্যে লিড একশো ছাড়িয়েছে। এরপরই আলোকস্বল্পতায় বন্ধ হয়েছে খেলা।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৬ উইকেটে ৭৯ রান। আর টাইগাররা লিড নিয়েছে ১০৬ রানের।

দ্বিতীয় ইনিংসের শুরুটাই বাজে হয় বাংলাদেশের। ব্যক্তিগত রানের খাতা খোলার আগেই শামার জোসেফের লেগ স্টাম্পের ফুল লেন্থের বল ফ্লিক করতে গিয়ে গালিতে ক্যাচ দেন তানজিদ হাসান তামিম। আগের ইনিংসে ৭ রান করা এই ওপেনার এবার নিজের শূন্য এবং দলীয় ১ রানেই সাজঘরে ফেরেন।

এরপর শান্ত-সাদমান জুটিতে বাংলাদেশের লিড ৫০ পেরোয়। কিন্তু ইনিংসের ১১তম ওভারেই নতুন করে হোঁচট খায় স্বাগতিকরা। তিন বলের ব্যবধানে আউট হলেন আগের ইনিংসের সেঞ্চুরিয়ান সাদমান ও হৃদয়। ৩০ বলে ১৩ রান করে চেজের বলে বোল্ড হন সাদমান। আর হৃদয় এক বল ডিফেন্ড করার পর ক্যারিবীয়দের চাপে ফেলার চেষ্টায় বড় শট খেলার চেষ্টার করেন। কিন্তু ব্যাট-বলে ঠিকঠাক না হওয়ায় জোসেফকে ক্যাচ তুলে দেন মিড-অনে। আগের ইনিংসে ৪২ রানের পর এবার করেন ০।

শান্ত ফেরার পর ফিল্ডিংয়ের সময় মাথায় আঘাত পাওয়া মুমিনুল হকের কানকাশন বদলি হিসেবে ব্যাটিংয়ে নামেন জাকের আলি অনিক। দলের খাতায় আর ১ রান যোগ হতেই মিরপুরে বৃষ্টি নামে। ফলে আগেভাগেই দেওয়া হয় চা বিরতি। এর আগে বাংলাদেশ ৩৪ রান নিতেই ৪ উইকেট হারায়।

চা বিরতির পর মাঠে নেমেই নিজের উইকেট বিলিয়ে আসেন লিটন কুমার দাস। জোমেল ওয়ারিকানের করা বলে এলবিডব্লিউর ফাঁদে পড়েন তিনি। ১০ বলে ৪ রান আসে এই ব্যাটারের ব্যাট থেকে।

মাত্র ৩৫ রানে ৫ উইকেট হারিয়ে ধুঁকছিল বাংলাদেশ। এসময় জাকের আলির সঙ্গে জুটি গড়ার চেষ্টা চালান মেহেদী হাসান মিরাজ। কিন্তু তাতে কোনো লাভ হয়নি। মিরাজকে ৯ রানে প্যাভিলিয়নে ফেরত পাঠান ওয়ারিকান।

অন্যদিকে, ৪ উইকেটে ১৩৪ রানের পর আজ (শুক্রবার) তৃতীয় দিনে খেলতে নেমে ওয়েস্ট ইন্ডিজের হয়ে প্রথমে হাফসেঞ্চুরি করেন তেজনারায়ণ চন্দরপল। ১৮৪ বলে ৬ চার ও ১ ছক্কায় ৫৬ রান করার পর তাকে স্লিপে শান্ত’র ক্যাচ বানিয়ে ফিরিয়েছেন শরিফুল ‍ইসলাম। এর আগে তিনি জাস্টিন গ্রিভসের সঙ্গে ৬৫ রানের জুটি গড়েছিলেন। গ্রিভসও একবার লাইফ পেয়েছেন মুমিনুল সহজ ক্যাচ ছেড়ে দেওয়ায়। পরে নাঈমের অফসুইংয়ে এলবিডব্লিউ হয়ে তিনি ১০৩ বলে ২ চারে ৪৬ রানে ফিরেছেন।

মধ্যাহ্নভোজের বিরতি শেষে বাংলাদেশ বেশিরভাগ ওভার করিয়েছে দুই অফস্পিনার দিয়ে। তারা ভাগাভাগি করে বাকি ৪ উইকেট তুলে নেন। অভিষিক্ত ক্যারিবীয় অলরাউন্ডার জশুয়া বিশপ নেমেই তিনটি চার মেরেছেন, তবে ১৫ রানেই তাকে ফিরতে হলো মিরাজের বলে স্টাম্পিং হয়ে। এরপর শামার জোসেফকে (৪) উইকেটকিপার লিটনের হাতে, জোমেল ওয়ারিকানকে (০) এলবিডব্লিউ এবং জেইডেন সিলসকে (০) মিরাজের ক্যাচ বানিয়ে ফেরালেন নাঈম হাসান।

বাংলাদেশের হয়ে দ্রুততম ৫০ ‍উইকেটের মাইলফলক পূর্ণ করা নাঈমের শিকার ৪ উইকেট। এ ছাড়াও মেহেদি হাসান মিরাজ ও তাইজুল ইসলাম ২টি করে উইকেট শিকার করেন। হাসান মাহমুদ ও শরিফুল ইসলাম নেন ১টি করে।

বাংলা৭১নিউজ/আরকে

Tag :
জনপ্রিয় সংবাদ

কুমিল্লায় লরির চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল ব্র্যাক কর্মকর্তার

আলোকস্বল্পতায় বন্ধ খেলা, বাংলাদেশের লিড ১০৬

আপডেট সময় ০৪:২৩:০৮ অপরাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬