ঢাকা ০৭:৩০ অপরাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo নারী স্বাস্থ্য উন্নয়নে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী Logo নতুন স্বৈরাচারের উত্থান দেখছি: নাহিদ ইসলাম Logo প্রতিপক্ষকে লক্ষ্য করে তিন রাউন্ড গুলি, সাভারে যুবক গুলিবিদ্ধ Logo মানুষ কীভাবে চারপাশ দেখে, নতুন তথ্য পেলেন বিজ্ঞানীরা Logo উন্নয়নের গল্প শুনেছি, বাস্তবে দেখিনি : জ্বালানিমন্ত্রী Logo জননিরাপত্তা জোরদারে গুরুতর অপরাধের দ্রুত বিচার নিশ্চিতে আইনের খসড়া প্রকাশ Logo ইসরায়েল নির্বাচন: আরবদের জেতা ১৯ আসনেই ঠিক হতে পারে নেতানিয়াহুর ভাগ্য Logo সারাদেশে ১৪ লাখ ৩৪ হাজার ৪৮২ জন কৃষকের সুদসহ ঋণ মওকুফ করেছে সরকার Logo ডেঙ্গুতে একদিনে ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১২৬২ Logo আসিয়ান প্রতিরক্ষা বৈঠকে চীন-ফিলিপাইন বিরোধ আবারও প্রকাশ্যে

পাবনায় বজ্রপাতে ৬ জনের মৃত্যু

পাবনার মালঞ্চি ইউনিয়নের সোনা পাতিল বিলে মাছ ধরার সময় বজ্রপাতে ছয়জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছে বলে জানা গেছে । শুক্রবার বিকালে এ ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় ও ঘটনার বিস্তারিত জানা যায়নি।

মালঞ্চি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কবির আহমেদ বাবু এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, বৃষ্টির সঙ্গে বজ্রপাত শুরু হলে কয়েকজন একটি পলিথিনের ঘরে আশ্রয় নেন।

এ সময় ওই ঘরে বজ্রপাত হলে ছয়জনের মৃত্যু হয়। নিহতরা কিশোর ও তরুণ। বজ্রপাতে ঘটনাস্থলেই ছয়জন মারা গেছেন। আহত তিনজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সঞ্জয় কুমার সাহা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, ঘটনাস্থলে পুলিশের একজন উপপরিদর্শককে পাঠানো হয়েছে। হতাহত ব্যক্তিদের নাম-পরিচয়সহ বিস্তারিত তথ্য পরে জানা যাবে।

বাংলা৭১নিউজ/হোসেন

Tag :
জনপ্রিয় সংবাদ

নারী স্বাস্থ্য উন্নয়নে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী

পাবনায় বজ্রপাতে ৬ জনের মৃত্যু

আপডেট সময় ০৬:২৯:০৪ অপরাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬