ঢাকা ০৫:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo সাবেক এসবি প্রধান মনিরুল ও তার পরিবারের ৮৩ ব্যাংক হিসাব অবরুদ্ধ Logo হাম উপসর্গে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৩৯২ Logo বিশ্বব্যাংক ও আইএমএফের সঙ্গে সহযোগিতার আলোচনা ভালোভাবে এগোচ্ছে : অর্থমন্ত্রী Logo অবশেষে মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মী নিয়োগের ঘোষণা, মিলবে যেসব সুযোগ Logo প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ: ৩ আসামির দুই দিনের রিমান্ড Logo হিন্দু-মুসলিমের সম্প্রীতি নষ্টের অপচেষ্টা চলছে : রুহুল কবীর রিজভী Logo তিন মাসের ভ্যাট রিটার্ন ২৫ অক্টোবর পর্যন্ত দাখিল করা যাবে Logo চলতি অর্থবছর ৬.৫ শতাংশ প্রবৃদ্ধি অর্জনে আশাবাদী সরকার Logo দেশে অফশোর ব্যাংকিং ডেবিট কার্ড চালু করল পূবালী ব্যাংক ও মাস্টারকার্ড Logo বিমানবন্দরের নিরাপত্তা উন্নয়নে স্বরাষ্ট্রমন্ত্রীকে প্রধান করে কমিটি

মেসির কীর্তি ভেঙে রোনালদোয় চোখ কেইনের

‘গোলমেশিন’ তকমা তো আর এমনি এমনি পাননি হ্যারি কেইন। বছরের পর বছর গোল করারই স্বীকৃতি এটি।

গতকাল চ্যাম্পিয়নস লিগের ম্যাচেও জোড়া গোল করেছেন বায়ার্ন মিউনিখের ফরোয়ার্ড।

ভাইকিংয়ের বিপক্ষে ৩-৩ ড্র হওয়া ম্যাচের গোলেই কীর্তিও গড়েছেন কেইন। নতুন কীর্তিতে আবার ছাড়িয়ে গেছেন সর্বকালের অন্যতম সেরা ফুটবলার লিওনেল মেসিকে। বয়স ৩০ হওয়ার পর মহাদেশীয় শ্রেষ্ঠত্বের টুর্নামেন্টে গোল করার কীর্তিতে।

৩০ বসন্তের পর কেইনের গোলসংখ্যা এখন ৩৬। বিপরীতে মেসির গোল ৩৫। ম্যাচের সংখ্যাতেও কেইনের সাফল্য। আর্জেন্টিনার সাবেক অধিনায়কের ৪৮ ম্যাচের বিপরীতে ৮ ম্যাচ কম খেলেছেন ইংল্যান্ডের ফরোয়ার্ড।

দুজনের সামনে আছেন শুধু কিংবদন্তি ক্রিস্টিয়ানো রোনালদো। পর্তুগালের অধিনায়কের গোল ৭৪ ম্যাচে ৬৮।

রোনালদোর আরেকটি কীর্তির পেছনে ছুটছেন কেইন। গতকাল জোড়ায় চ্যাম্পিয়নস লিগে টানা ৯ ম্যাচে গোল পেয়েছেন কেইন। তার মতো সমান ৯ ম্যাচে গোল করার কীর্তি রয়েছে রবার্ট লেভানডফস্কি ও রুড ফন নিস্টেলরয়ের।

টানা ১১ ম্যাচে গোল করে শীর্ষে আছেন ৫ বারের ব্যালন ডি’অর জয়ী রোনালদো।

চলতি মৌসুমে কেইনের গোল এখন ৮টি। সব প্রতিযোগিতা মিলিয়ে নয় ম্যাচে ৪ অ্যাসিস্টও করেছেন ৩৩ বছর বয়সী ফরোয়ার্ড।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :

সাবেক এসবি প্রধান মনিরুল ও তার পরিবারের ৮৩ ব্যাংক হিসাব অবরুদ্ধ

মেসির কীর্তি ভেঙে রোনালদোয় চোখ কেইনের

আপডেট সময় ০৩:০৮:১৪ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬