ঢাকা ০৮:১০ অপরাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম

ইসরায়েল নির্বাচন: আরবদের জেতা ১৯ আসনেই ঠিক হতে পারে নেতানিয়াহুর ভাগ্য

ইসরায়েলের পার্লামেন্ট নেসেটের ১২০টি আসনের মধ্যে ১৯টিতে জয় পেতে যাচ্ছে আরবদের নেতৃত্বাধীন দলগুলো। এটা নতুন রেকর্ড। এই আসনগুলোই প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ক্ষমতায় রাখা বা সরানোর ক্ষেত্রে চূড়ান্ত ভূমিকা রাখতে পারে। যদিও নেতানিয়াহুর বিরোধীরা আরব দলগুলোর ওপর নির্ভর না করার প্রতিশ্রুতি দিয়েছেন।

কেন্দ্রীয় নির্বাচন কমিটির ৮৫ দশমিক ৬ শতাংশ ভোট গণনার আংশিক ফলাফল অনুযায়ী, নেতানিয়াহুর জোট পেয়েছে ৫৩টি আসন। আর গাদি আইসেনকোটের ইয়াশার পার্টির নেতৃত্বাধীন জোট পেয়েছে ৪৮টি। বিদায়ী নেসেটে জয়েন্ট লিস্ট ও রা’ম দল দুটির মোট আসন ছিল ১০টি। এবার তারা যৌথভাবে ১৯টি আসন পাবে বলে ধারণা করা হচ্ছে। এর আগে ২০২০ সালে সর্বোচ্চ ১৫টি আসন পেয়েছিল তারা। ইসরায়েলে সরকার গঠনের জন্য অন্তত ৬১টি আসন প্রয়োজন।

নেতানিয়াহুর সরকার ও তার কট্টর ডানপন্থী মন্ত্রীদের প্রতি ব্যাপক বিরোধিতার প্রতিফলন দেখা যাচ্ছে এই নির্বাচনে। বিরোধী দলগুলো ও আরব দলগুলো মিলে মোট ৬৭টি আসন পাবে। কিন্তু আরব দলগুলোর সমর্থন ছাড়া বিরোধীরা কখনোই ৬১টি আসনের ম্যাজিক ফিগারে পৌঁছাতে পারবে না। অন্যদিকে নেতানিয়াহুর পক্ষেও কট্টর ডানপন্থী ও কট্টরপন্থী অর্থোডক্স মিত্রদের বাইরে অন্য কোনো দলের সমর্থন পাওয়ার সুযোগ নেই।

যোসেফ জাবারিনের নেতৃত্বাধীন জয়েন্ট লিস্ট সরকার গঠনে বাইরে থেকে সমর্থন দেওয়ার প্রস্তাব দিয়েছে। আর মনসুর আব্বাসের দল রা’ম সরাসরি সরকারে যোগ দিতে আগ্রহী। তারা এর আগে ২০২১ সালে নাফতালি বেনেটের সরকারেও ছিল। দলগুলোর প্রধান লক্ষ্য নেতানিয়াহুকে ক্ষমতা থেকে সরানো।

তবে বিরোধী নেতা আইসেনকোট, বেনেট ও লিবারম্যান আরব দলগুলোর ওপর নির্ভর না করার ঘোষণা দিয়েছেন। আর নেতানিয়াহু নির্বাচনে জালিয়াতির অভিযোগ এনে আরব দলগুলোর সঙ্গে কাজ না করার আহ্বান জানিয়েছেন। আগামী ৪ নভেম্বর নির্বাচনের চূড়ান্ত ফলাফল প্রকাশের কথা রয়েছে।

বাংলা৭১নিউজ/আরকে

Tag :
জনপ্রিয় সংবাদ

পশ্চিম এশিয়ার যুদ্ধের আঁচ যাতে ভারতে না লাগে, সেই চেষ্টা করছে সরকার: মোদি

ইসরায়েল নির্বাচন: আরবদের জেতা ১৯ আসনেই ঠিক হতে পারে নেতানিয়াহুর ভাগ্য

আপডেট সময় ০৬:৪৫:২৮ অপরাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬