ঢাকা ০৬:৩২ অপরাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo বাংলাদেশ-জাপান দ্বিপাক্ষিক বৈঠকে অর্থনৈতিক সম্পর্ক জোরদার ও বিকল্প অর্থায়নে গুরুত্বারোপ Logo পাবনায় বজ্রপাতে ৬ জনের মৃত্যু Logo প্র্যাবের সভাপতি ইয়াহিয়া মির্জা, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম Logo জাপানের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় বাংলাদেশ Logo ইনানীতে নলকূপ খননের স্থানে গ্যাসের আগুন, ১৪৪ ধারা জারি Logo বিকল্প অর্থায়নে জাপানের সহযোগিতা চায় বাংলাদেশ Logo ৫ হলুদ কার্ড দেখার পরেও কেন নিষিদ্ধ নন মেসি Logo ফিফা বিশ্বকাপ টায়ার ই-তে চ্যাম্পিয়ন হতে পারল না বাংলাদেশ Logo ঐতিহাসিক সান সিরো ভেঙে নতুন ঠিকানায় যাবে ইন্টার ও এসি মিলান Logo প্রধানমন্ত্রীকে বহনকারী বিমানের ত্রুটি তদন্তে চার সদস্যের কমিটি গঠন

ব্যাটিং বিভিষিকায় বাংলাদেশের আকাশে কালো মেঘ

লড়াইটা হচ্ছে নিজেদের মাঠে। উইকেট তাই হাতের তালুর মতো পরিচিত।

কিন্তু লিড নেওয়ার পরেও দ্বিতীয় ইনিংসে ব্যাটারদের অসহায় আত্মসমর্পণ। তাতে ম্যাচের নিয়ন্ত্রণ হারাতে বসেছে স্বাগতিকরা।

ওয়েস্ট ইন্ডিজের স্পিনারদের স্পিনবিষে একের পর এক উইকেট হারিয়ে তৃতীয় দিন শেষ করেছে বাংলাদেশ। অবশ্য আলোকস্বল্পতার কারণে আগেভাগেই শেষ হয়েছে মিরপুর টেস্টের তৃতীয় দিন।

টানা তৃতীয় দিন এমনটা হলো।

দিন শেষে দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের সংগ্রহ ৬ উইকেটে ৭৯ রান। লিড দাঁড়িয়েছে ১০৬ রানে। মিরপুর টেস্টের এখনো ২ দিন বাকি থাকায় বাংলাদেশের আকাশে যেন কালো মেঘ।

আগামীকাল চতুর্থ দিন শুরু করবেন জাকের আলি অনিক ও নাঈম ইসলাম। দুজনই অপরাজিত আছেন ১৮ রানে।

বাংলাদেশের ব্যাটিং বিভিষিকার শুরুটা শামার জোসেফ করলেও মেরুদণ্ড ভেঙে দেন রোস্টন চেজ। ৫ রানের ব্যবধানে তিন উইকেট নিয়ে বাংলাদেশেকে ধ্বংসস্তূপে দাঁড় করান ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক। প্রথম ইনিংসে ৭ রান করলেও এবার রানের খাতাই খুলতে পারেননি বাঁহাতি ওপেনার তানজিদ হাসান।

জোসেফের বলে ডাক মারেন তিনি।

এরপরেই চেজের ঘূর্ণি। সাদমান ইসলামকে ১৩ রানে বোল্ড করে শুরুটা করেন তিনি। ২ বল পর তাওহিদ হৃদয়কে ‘ডাক’ নিয়ে ফিরতে বাধ্য করেন। নিজের ফিরতি ওভারে ফেরান বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্তকে। ১০ রানে এলবিডব্লিউ ফাঁদে পড়েন শান্ত।

দ্রুত সতীর্থদের পথ অনুসরণ করেন লিটন দাস (৪) ও মেহেদী হাসান মিরাজও (৯)। দুজনই জোমেল ওয়ারিক্যানের শিকার। তাতে ৫৩ রানে ৬ উইকেট হারিয়ে চরম বিপদে পড়ে বাংলাদেশ। শেষ পর্যন্ত জাকের ও নাঈম অবিচ্ছিন্ন ২৬ রানের জুটি গড়ে দিন শেষ করেছে।

এর আগে বোলিংয়েও দুর্দান্ত ছিলেন নাঈম। ৪ উইকেটে নিয়ে ওয়েস্ট ইন্ডিজকে প্রথম ইনিংসে ২৪৫ রানে অলআউট করেন তিনি। তাতে বাংলাদেশ পায় ২৭ রানের লিড। প্রথম ইনিংসে বাংলাদেশ করেছিল ২৭২ রান।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

বাংলাদেশ-জাপান দ্বিপাক্ষিক বৈঠকে অর্থনৈতিক সম্পর্ক জোরদার ও বিকল্প অর্থায়নে গুরুত্বারোপ

ব্যাটিং বিভিষিকায় বাংলাদেশের আকাশে কালো মেঘ

আপডেট সময় ০৫:৩০:২২ অপরাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬