ঢাকা ০৩:৩৯ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

জন্মদিনে আনীতকে ‘মহাবিশ্বের উপহার’ বললেন আহান

‘তুমি মহাবিশ্বের উপহার, আনীত। তুমি যা ছুঁয়ে দাও, তা-ই তারার ধুলায় পরিণত হয়।

সাইয়ারা’ ছবির সহ-অভিনেত্রী আনীত পাড্ডার জন্মদিনে এভাবেই শুভেচ্ছা জানিয়েছেন আহান পাণ্ডে। সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের একসঙ্গে কাটানো মুহূর্তের কিছু অদেখা ছবি ও ভিডিও প্রকাশ করে আবেগঘন বার্তা দিয়েছেন অভিনেতা।

১৩ অক্টোবর ২৪ বছরে পা দিয়েছেন আনীত। বিশেষ এই দিনে ইনস্টাগ্রামে একাধিক ছবি ও ভিডিও নিয়ে একটি পোস্ট শেয়ার করেন আহান।

সেখানে আনীতের প্রতি শুভকামনা জানিয়ে তিনি লেখেন, মহাবিশ্ব যেন সব সময় আনীতের প্রতি ততটাই কোমল থাকে, যতটা আনীত মহাবিশ্বের প্রতি। পাশাপাশি তিনি যেন কখনো ভুলে না যান, তার উপস্থিতি চারপাশে কতটা আলো ছড়িয়ে দেয়—সেই কথাও উল্লেখ করেন আহান। বার্তার শেষে আনীতকে জন্মদিনের শুভেচ্ছা জানান তিনি।

২০২৫ সালে মুক্তি পাওয়া ‘সাইয়ারা’ ছবির মাধ্যমে বলিউডে অভিষেক হয় আহান পাণ্ডে ও আনীত পাড্ডার।

মোহিত সুরির পরিচালনায় এবং যশরাজ ফিল্মসের প্রযোজনায় নির্মিত ছবিটি মুক্তির পর দর্শকদের মধ্যে সাড়া ফেলে। ছবিতে আহান অভিনয় করেন কৃষ কাপুর নামের এক সংগ্রামী সংগীতশিল্পীর চরিত্রে। অন্যদিকে আনীতকে দেখা যায় তরুণ লেখিকা বাণী বাত্রার ভূমিকায়, যিনি অল্প বয়সেই আলঝেইমার রোগে আক্রান্ত হন। প্রেম, বিচ্ছেদ ও হারানোর গল্প নিয়ে নির্মিত ছবিটি ২০২৫ সালের তৃতীয় সর্বোচ্চ আয় করা হিন্দি সিনেমা হয়।

ছবিটির সাফল্যের পর আহান ও আনীতের ব্যক্তিগত সম্পর্ক নিয়ে নানা জল্পনা ছড়ায়।

তবে এ বিষয়ে দুজনের কেউই প্রকাশ্যে কিছু জানাননি।

এদিকে পরিচালক মোহিত সুরির সঙ্গে নতুন একটি ছবিতে আবারও একসঙ্গে কাজ করতে যাচ্ছেন আহান ও আনীত। প্রতিবেদন অনুযায়ী, নাম চূড়ান্ত না হওয়া ছবিটি হবে প্রচলিত ধারার বাইরে একটি প্রেমের গল্প।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :

জন্মদিনে আনীতকে ‘মহাবিশ্বের উপহার’ বললেন আহান

আপডেট সময় ০২:২৬:৫৬ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬