ঢাকা ০৮:৫৯ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা ফিরিয়ে আনতেই হবে, কোনো বিকল্প নেই: স্বরাষ্ট্রমন্ত্রী Logo সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ডাকসুর সাবেক এজিএসসহ দুইজন রিমান্ডে Logo ‘মন খারাপ করার অধিকারও আপনার নেই, বললে বাড়ি থেকে তুলে নিয়ে যাবে’ Logo নিজ দলের নেতাকর্মীরাও এখন বিএনপির হাতে নিরাপদ নয়: সাদিক কায়েম Logo স্পেনে দুই ট্রেনের সংঘর্ষে বেড়েই চলছে প্রাণহানি Logo মার্সেলের ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২৫ শুরু, থাকছে বিদেশ ভ্রমণ ও ক্যাশব্যাক Logo রাজস্ব ও মুনাফায় প্রবৃদ্ধি, ৭ কোটি টাকা সংগ্রহে আবেদন লিও আইসিটি ক্যাবলসের Logo কার ক্ষমতা কত বাড়লো বা কমলো, এর চেয়ে বেশি জরুরি শিক্ষা ও স্বাস্থ্যের সংস্কার: প্রধানমন্ত্রী Logo সাইবার হামলার শঙ্কায় বন্ধ এনআইডি সার্ভার Logo এমপিপুত্রকে যুবদল থেকে বহিষ্কার, গুরুদাসপুর থানার পরিদর্শক প্রত্যাহার

ব্যালন ডি’অর তোমার প্রাপ্য : ‘বন্ধু’ কেইনকে কোহলির বার্তা

খেলেন ভালো কিন্তু জেতেন না—এমন এক কঠিন সময় পাড় করে এসেছেন হ্যারি কেইন। বছরের পর বছর গোল করার পরেও ব্যক্তিগত বা দলীয় কোনো মেজর ট্রফিই ছুঁয়ে দেখার স্বপ্ন পূরণ হচ্ছিল না তার।

২০২৩ সালে কেইন ক্লাব বদলালে ভাগ্যদেবী মুখ তুলে তাকান। টটেনহাম থেকে বায়ার্ন মিউনিখে যোগ দিয়ে জেতেন দলীয় ট্রফি। গতকাল জিতেছেন ব্যক্তিগত পুরস্কারের কাঙ্খিত ট্রফিটি। লিওনেল মেসি-ক্রিস্টিয়ানো রোনালদোর মতো এখন তিনিই ব্যালন ডি’অর জয়ী।

ক্যারিয়ারের গোধূলিলগ্নে এসে মর্যাদাপূর্ণ পুরস্কার জিতেছেন কেইন। এমন পর্যায়ে এসে স্বপ্ন পূরণ হওয়াটা কতটা বিশেষ সেটা ভালো করে জানেন বিরাট কোহলি। ক্রিকেটের প্রায় সবকিছু শিরোপা বা ট্রফির স্বাদ পাওয়া ভারতীয় কিংবদন্তিও তো ক্যারিয়ারের গোধূলিলগ্নে এসে জিতেছেন আইপিএলের ট্রফি।

কঠোর পরিশ্রম ও ধারাবাহিক পারফরম্যান্সের পরও যখন সেরার স্বীকৃতি মেলে না তখনো নিজেকে সেরাদের কাতারে ধরে রাখা কতটা কষ্টসাধ্য সেটা ভালো করেই জানেন অ্যাথলেটরা।

সেই দিকটা তুলে ধরেই কেইনকে অভিনন্দন জানিয়েছেন কোহলি। ইংল্যান্ডের স্ট্রাইকারকে বন্ধু সম্বোধন করে সামাজিক মাধ্যমে এক পোস্ট দিয়েছেন ভারতীয় ব্যাটার।

ব্যালন ডি’র কেইনের প্রাপ্য ছিল বলে জানান কোহলি। ৩৭ বছর বয়সী ব্যাটার বলেছেন, ‘হ্যারি, বন্ধু, বছরের পর বছর সর্বোচ্চ পর্যায়ের ফুটবলে নিজের দৃঢ়তা, কঠোর পরিশ্রম আর সততার পরিচয় দিয়ে তুমি যেভাবে এগিয়ে গেছ, এই পুরস্কারের প্রতিটি সম্মানই তোমার প্রাপ্য। তোমার জন্য আমি সত্যিই আনন্দিত।

ঈশ্বর তোমাকে ও তোমার পরিবারকে আশীর্বাদ করুন। এই দীর্ঘ পথচলা ও অর্জন নিয়ে তোমার পরিবার নিশ্চয়ই ভীষণ গর্বিত। তুমিও নিশ্চয়ই নিজের এই যাত্রা নিয়ে গর্বিত। সব সময় তোমার জন্য রইল আমার শুভকামনা। অভিনন্দন!’

২০১৯ সালে লর্ডসে প্রথম দেখা হয় দুই ক্রীড়ার দুই কিংবদন্তির। সাক্ষাতের কয়েক বছর আগ থেকেই অবশ্য কোহলি-কেইন একে-অপরের পারফরম্যান্সের প্রশংসা করে আসছেন। সেই সম্পর্ক এখন বন্ধুতে গড়িয়েছে।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা ফিরিয়ে আনতেই হবে, কোনো বিকল্প নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

ব্যালন ডি’অর তোমার প্রাপ্য : ‘বন্ধু’ কেইনকে কোহলির বার্তা

আপডেট সময় ০৫:৫১:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬