ঢাকা ০৭:২৩ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo মার্সেলের ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২৫ শুরু, থাকছে বিদেশ ভ্রমণ ও ক্যাশব্যাক Logo রাজস্ব ও মুনাফায় প্রবৃদ্ধি, ৭ কোটি টাকা সংগ্রহে আবেদন লিও আইসিটি ক্যাবলসের Logo কার ক্ষমতা কত বাড়লো বা কমলো, এর চেয়ে বেশি জরুরি শিক্ষা ও স্বাস্থ্যের সংস্কার: প্রধানমন্ত্রী Logo সাইবার হামলার শঙ্কায় বন্ধ এনআইডি সার্ভার Logo এমপিপুত্রকে যুবদল থেকে বহিষ্কার, গুরুদাসপুর থানার পরিদর্শক প্রত্যাহার Logo শুধু সার্টিফিকেট প্রদানের জন্য উন্মুক্ত বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হয়নি : শিক্ষামন্ত্রী Logo ঢাকাকে টোকিওর মতো পরিচ্ছন্ন শহরে পরিণত করার পরিকল্পনা প্রধানমন্ত্রীর Logo স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢামেকে আনিসুল হক, পলক ও সাবেক আইজিপি মামুন Logo মান্নার গাড়িতে আগুনের ঘটনায় ম্যানেজার মামুনের জামিন Logo এডেন বিমানবন্দর খালি করার নির্দেশ দিলো হুথিরা

এশিয়া কাপ আর্চারিতে বাংলাদেশের স্বর্ণপদক জয়

শুরুর ধাপে ২ পয়েন্টে এগিয়ে যাওয়ায় আত্মবিশ্বাস বাড়ে বাংলাদেশ দলের। শেষ পর্যন্ত আধিপত্য ধরে রেখে কাজাখস্তানকে হারিয়ে এশিয়া কাপ ওয়ার্ল্ড র‌্যাংকিং টুর্নামেন্টের (স্টেজ-২) কম্পাউন্ড নারী দলগত ইভেন্টে সোনা জয়ের উচ্ছ্বাসে মাতে বাংলাদেশ।

ইরাকের সুলাইমানিয়াহতে আজ ফাইনালে কাজাখস্তানকে ২৩০-২২০ স্কোরে হারিয়েছে বাংলাদেশ। দলের হয়ে খেলেন বন্যা আক্তার, শ্রীপর্ণা বিশ্বাস ও কুলসুম আক্তার মনি। এই ইভেন্টে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর স্বাগতিক ইরাককে ২১৯-২১৮ স্কোরে হারিয়ে ব্রোঞ্জ পেয়েছে শ্রীলঙ্কা।

বাংলাদেশের শুরুটা হয় আশা জাগানিয়া।

৫৭-৫৫ পয়েন্টে জিতে এগিয়ে যায় দল। দ্বিতীয় সেটে পাঁচ পয়েন্টের ব্যবধানে (৫৭-৫২) জিতে ম্যাচের নিয়ন্ত্রণ মুঠোয় নেন বন্যারা। পরের দুই সেটেও ৫৮-৫৬, ৫৮-৫৭ ব্যবধানে জিতে যায় বন্যা-মনিরা।

নারী দলগত ইভেন্টে দলই ছিল চারটি।

ফলে সেমিফাইনাল দিয়ে শুরু হয় ইভেন্টটি। বাংলাদেশ সেমিফাইনালে শ্রীলঙ্কাকে ২৩৩-২১৯ স্কোরে হারায়। ইরাককে টাইব্রেকারে হারিয়ে ফাইনালে ওঠে কাজাখস্তান।

দিনের শুরুতে কম্পাউন্ড পুরুষ দলগত বিভাগের ফাইনালে কাজাখস্তানের বিপক্ষে ২৩০-২২৪ স্কোরে হেরে যায় বাংলাদেশ। দলের হয়ে খেলেন হিমু বাছাড়, তরিকুল ইসলাম ও রাকিব নেওয়াজ আহমেদ।

বন্যাদের জয়ে ওই হারের ক্ষতে কিছুটা প্রলেপও দিতে পেরেছে বাংলাদেশ।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

মার্সেলের ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২৫ শুরু, থাকছে বিদেশ ভ্রমণ ও ক্যাশব্যাক

এশিয়া কাপ আর্চারিতে বাংলাদেশের স্বর্ণপদক জয়

আপডেট সময় ০৬:২৭:০২ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬