ঢাকা ০৮:০৮ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ডাকসুর সাবেক এজিএসসহ দুইজন রিমান্ডে Logo ‘মন খারাপ করার অধিকারও আপনার নেই, বললে বাড়ি থেকে তুলে নিয়ে যাবে’ Logo নিজ দলের নেতাকর্মীরাও এখন বিএনপির হাতে নিরাপদ নয়: সাদিক কায়েম Logo স্পেনে দুই ট্রেনের সংঘর্ষে বেড়েই চলছে প্রাণহানি Logo মার্সেলের ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২৫ শুরু, থাকছে বিদেশ ভ্রমণ ও ক্যাশব্যাক Logo রাজস্ব ও মুনাফায় প্রবৃদ্ধি, ৭ কোটি টাকা সংগ্রহে আবেদন লিও আইসিটি ক্যাবলসের Logo কার ক্ষমতা কত বাড়লো বা কমলো, এর চেয়ে বেশি জরুরি শিক্ষা ও স্বাস্থ্যের সংস্কার: প্রধানমন্ত্রী Logo সাইবার হামলার শঙ্কায় বন্ধ এনআইডি সার্ভার Logo এমপিপুত্রকে যুবদল থেকে বহিষ্কার, গুরুদাসপুর থানার পরিদর্শক প্রত্যাহার Logo শুধু সার্টিফিকেট প্রদানের জন্য উন্মুক্ত বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হয়নি : শিক্ষামন্ত্রী

সাইবার হামলার শঙ্কায় বন্ধ এনআইডি সার্ভার

সম্ভাব্য সাইবার হামলার ঝুঁকি এড়াতে জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) সার্ভারের কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রেখেছে নির্বাচন কমিশন (ইসি)। তথ্যভান্ডারের নিরাপত্তা নিশ্চিত করতে কারিগরি দল কাজ করছে। প্রয়োজনীয় কাজ শেষ হলেই সার্ভার পুনরায় চালু করা হবে বলে জানিয়েছে সংস্থাটি।

বুধবার (২৮ অক্টোবর) নির্বাচন কমিশন সচিবালয়ের এনআইডি অনুবিভাগ থেকে এ তথ্য জানানো হয়।

এনআইডি অনুবিভাগের সিস্টেম ম্যানেজার মুহাম্মদ আশরাফ হোসেন বলেন, ‘আমাদের কারিগরি টিম কাজ করছে। কাজ শেষ হলে দ্রুত সার্ভার চালু হয়ে যাবে।’

এরই মধ্যে সরকারি তথ্যভান্ডারের নিরাপত্তা নিয়ে সতর্কবার্তা জারি করেছে সরকারের সাইবার নিরাপত্তাসংশ্লিষ্ট সংস্থা বিজিডি ই-গভ। সম্ভাব্য সাইবার হামলার ঝুঁকির মধ্যেই এনআইডি সার্ভার সাময়িক বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এর আগে পিএইচপি প্রোগ্রামিং ভাষায় দুটি গুরুতর নিরাপত্তা ত্রুটি শনাক্ত হওয়ার পর সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে বাংলাদেশ ব্যাংকসহ কয়েকটি ব্যাংকের ওয়েবসাইট সাময়িক বন্ধ রাখা হয়। পরে গত রোববার বাংলাদেশ ব্যাংকের সার্ভার আবার সচল করা হয়।

এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের এক কর্মকর্তা জানান, নিরাপত্তাজনিত এ উদ্বেগ শুধু বাংলাদেশ ব্যাংকের মধ্যে সীমাবদ্ধ নয়। বিশ্বব্যাপী সাইবার নিরাপত্তার ঝুঁকি বিবেচনায় সতর্কতামূলক পদক্ষেপের অংশ হিসেবে ওয়েবসাইট বন্ধ রাখা হয়েছিল।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ডাকসুর সাবেক এজিএসসহ দুইজন রিমান্ডে

সাইবার হামলার শঙ্কায় বন্ধ এনআইডি সার্ভার

আপডেট সময় ০৭:০২:৫১ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬