ঢাকা ০৮:২২ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা ফিরিয়ে আনতেই হবে, কোনো বিকল্প নেই: স্বরাষ্ট্রমন্ত্রী Logo সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ডাকসুর সাবেক এজিএসসহ দুইজন রিমান্ডে Logo ‘মন খারাপ করার অধিকারও আপনার নেই, বললে বাড়ি থেকে তুলে নিয়ে যাবে’ Logo নিজ দলের নেতাকর্মীরাও এখন বিএনপির হাতে নিরাপদ নয়: সাদিক কায়েম Logo স্পেনে দুই ট্রেনের সংঘর্ষে বেড়েই চলছে প্রাণহানি Logo মার্সেলের ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২৫ শুরু, থাকছে বিদেশ ভ্রমণ ও ক্যাশব্যাক Logo রাজস্ব ও মুনাফায় প্রবৃদ্ধি, ৭ কোটি টাকা সংগ্রহে আবেদন লিও আইসিটি ক্যাবলসের Logo কার ক্ষমতা কত বাড়লো বা কমলো, এর চেয়ে বেশি জরুরি শিক্ষা ও স্বাস্থ্যের সংস্কার: প্রধানমন্ত্রী Logo সাইবার হামলার শঙ্কায় বন্ধ এনআইডি সার্ভার Logo এমপিপুত্রকে যুবদল থেকে বহিষ্কার, গুরুদাসপুর থানার পরিদর্শক প্রত্যাহার

মার্সেলের ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২৫ শুরু, থাকছে বিদেশ ভ্রমণ ও ক্যাশব্যাক

জনপ্রিয় ইলেকট্রনিকস ব্র্যান্ড মার্সেলের ‘ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২৫’ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির উর্দ্ধতন কর্মকর্তাগণ

জনপ্রিয় ইলেকট্রনিকস ব্র্যান্ড মার্সেলের ‘ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২৫’ শুরু হয়েছে দেশজুড়ে। এ ক্যাম্পেইনের আওতায় ফ্রিজ, টেলিভিশন, এসি বা সিলিং ফ্যান কিনে ক্রেতারা ঘরভর্তি পণ্য বিনামূল্যে পাওয়ার পাশাপাশি বিবাংলা৭১নিউজ/আরএইচদেশ ভ্রমণ, ক্যাশব্যাক ও নিশ্চিত উপহার জেতার সুযোগ পাচ্ছেন। আগামী ৩১ ডিসেম্বর ২০২৬ পর্যন্ত এ সুবিধা উপভোগ করতে পারবেন ক্রেতারা।

সম্প্রতি রাজধানীর বসুন্ধরায় মার্সেল করপোরেট অফিসে আয়োজিত এক অনুষ্ঠানে ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে অনলাইনে যুক্ত হয়ে বক্তব্য দেন প্রতিষ্ঠানের চেয়ারম্যান এস এম শামছুল আলম, ভাইস চেয়ারম্যান এস এম আশরাফুল আলম ও ব্যবস্থাপনা পরিচালক এস এম মাহবুবুল আলম।

ক্যাম্পেইনের আওতায় মার্সেলের ফ্রিজ, টিভি, এসি বা ফ্যান কেনার পর ক্রেতার নাম, মোবাইল নম্বর ও পণ্যের বারকোড দিয়ে ডিজিটাল নিবন্ধন করা হবে। এরপর সম্পূর্ণ কম্পিউটারাইজড পদ্ধতিতে নির্ধারণ করা হবে ক্রেতার প্রাপ্য উপহার। ফিরতি এসএমএসের মাধ্যমে উপহারের তথ্য জানিয়ে দেওয়া হবে। পরে সংশ্লিষ্ট শোরুম কর্তৃপক্ষ ক্রেতার হাতে উপহার তুলে দেবে।

ক্যাম্পেইনের উপহার তালিকায় রয়েছে ফ্রিজ, এসি, টেলিভিশন, ওয়াশিং মেশিন, মাইক্রোওয়েভ ওভেন, গ্যাস স্টোভ, ইনফ্রারেড কুকার, রাইস কুকার, ব্লেন্ডার, সিলিং ফ্যান, রিচার্জেবল ফ্যান, গিজার, ইস্ত্রি ও ইলেকট্রিক কেটলিসহ বিভিন্ন ধরনের গৃহস্থালি পণ্য। পাশাপাশি থাকছে বিদেশ ভ্রমণ, ক্যাশব্যাক ও নিশ্চিত উপহার।

অনুষ্ঠানে মার্সেলের চেয়ারম্যান এস এম শামছুল আলম বলেন, ডিজিটাল ক্যাম্পেইনের মাধ্যমে মার্সেল পণ্যের ক্রেতারা বিশেষভাবে উপকৃত হচ্ছেন। এ কারণে দেশজুড়ে গ্রাহকদের মধ্যে ক্যাম্পেইনটি ব্যাপক সাড়া ফেলেছে। এরই ধারাবাহিকতায় নতুন করে সিজন-২৫ চালু করা হয়েছে। আগের আয়োজনগুলোর মতো এবারও ক্যাম্পেইনটি গ্রাহকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলবে বলে আশা প্রকাশ করেন তিনি।

ভাইস চেয়ারম্যান এস এম আশরাফুল আলম বলেন, গ্রাহকসন্তুষ্টি অর্জন ও আস্থা বাড়াতে ক্রেতাদের সর্বোচ্চ সুবিধা ও সেবা দেওয়ার ওপর বিশেষ গুরুত্ব দিচ্ছে প্রতিষ্ঠানটি। এর অংশ হিসেবে এবারের ক্যাম্পেইনে মার্সেল পণ্যের ক্রেতাদের ঘরভর্তি প্রয়োজনীয় পণ্য বিনামূল্যে পাওয়ার সুযোগ রাখা হয়েছে। ক্যাম্পেইনে ক্রেতাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ নিশ্চিত করতে পরিবেশক, বিক্রয় প্রতিনিধিসহ সংশ্লিষ্ট সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক এস এম মাহবুবুল আলম বলেন, মার্সেলের পণ্য টেকসই, বিদ্যুৎসাশ্রয়ী ও সাশ্রয়ী মূল্যের। পাশাপাশি ক্রেতাদের দ্রুত ও মানসম্মত বিক্রয়োত্তর সেবা নিশ্চিত করতে কাজ করছে প্রতিষ্ঠানটি। পণ্যের বৈশিষ্ট্য এবং ক্যাম্পেইনের উপহার ও সুবিধার তথ্য গ্রাহকদের কাছে পৌঁছে দিতে দেশজুড়ে প্রচার কার্যক্রম জোরদারের পরামর্শ দেন তিনি।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মার্সেলের ব্র্যান্ড অ্যাম্বাসেডর ও চিত্রনায়ক আমিন খান। এতে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ইভা রিজওয়ানা নিলু, মার্সেলের হেড অব বিজনেস মো. রুহিন সাব্বির, চিফ মার্কেটিং অফিসার জোহেব আহমেদসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। এ ছাড়া অনলাইনে যুক্ত ছিলেন দেশের বিভিন্ন এলাকার মার্সেল পরিবেশক ও বিক্রয় প্রতিনিধিরা।

মার্সেল জানিয়েছে, বিক্রয়োত্তর সেবা আরো দ্রুত ও স্বয়ংক্রিয় করতে প্রতিষ্ঠানটি ডিজিটাল গ্রাহক তথ্যভান্ডার গড়ে তুলছে। পণ্য কেনার পর ডিজিটাল নিবন্ধনের মাধ্যমে ক্রেতার নাম, মোবাইল নম্বর ও পণ্যের বারকোডসহ প্রয়োজনীয় তথ্য প্রতিষ্ঠানের নিজস্ব সার্ভারে সংরক্ষণ করা হয়। ফলে ওয়ারেন্টি কার্ড হারিয়ে গেলেও দেশের যেকোনো মার্সেল সার্ভিস সেন্টার থেকে সহজে সেবা নিতে পারেন গ্রাহকেরা।

ডিজিটাল নিবন্ধন কার্যক্রমে ক্রেতাদের অংশগ্রহণ বাড়াতে নিয়মিত এ ধরনের ক্যাম্পেইনের আয়োজন করছে প্রতিষ্ঠানটি।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা ফিরিয়ে আনতেই হবে, কোনো বিকল্প নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

মার্সেলের ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২৫ শুরু, থাকছে বিদেশ ভ্রমণ ও ক্যাশব্যাক

আপডেট সময় ০৭:১৮:৩৯ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬