ঢাকা ০৪:৪৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

৯৯ রানে অপরাজিত সাদমান, আলোকস্বল্পতায় প্রথম দিনের খেলা শেষ

মুখে চওড়া হাসি নিয়েই মাঠ ছাড়লেন সাদমান ইসলাম। তবে সেই হাসিতে স্পষ্ট ফুটে উঠল আর মাত্র ১ রান করার সুযোগ না পাওয়ার আক্ষেপ।

আজকের রাতটা কিভাবে পার করবেন সাদমান—এখন যেন সেটি কোটি টাকার প্রশ্ন!

আলোকস্বল্পতার কারণে আম্পায়াররা যখন মিরপুর টেস্টের প্রথম দিনের খেলার ইতি টানলেন, সাদমান তখন ৯৯ রানে অপরাজিত! সঙ্গী লিটন দাস তাই পিঠ চাপড়ে তাকে সান্ত্বনা দিলেন।

এর আগে আলোকস্বল্পতার কারণে ৫০ মিনিট খেলা বন্ধ ছিল। সাদমান তখন অপরাজিত ছিলেন ৯৬ রানে। রোদের দেখা মেলার পর খেলা আবার শুরু হলে ওয়েস্ট ইন্ডিজ আর ৪ ওভার বোলিং করতে পারল।

SKY

মিরপুরের আকাশ ঘুটঘুটে অন্ধকার। ছবি: মীর ফরিদ

এরপর মিরপুরের আকাশ ফের অন্ধকারাচ্ছন্ন হয়ে পড়ল। আম্পায়ার স্যাম নোগাইস্কি লাইট মিটার বের করে দেখলেন, খেলা চালিয়ে নেওয়ার জন্য মাঠে পর্যাপ্ত আলো নেই। তাই প্রথম দিনের খেলার সমাপ্তি ঘোষণা করতে বাধ্য হলেন।

তার আগে বাংলাদেশ ৭৪ ওভারে ৩ উইকেটে ২১৩ রান তুলে দিনটা নিজেদের করে নিল।

সংক্ষিপ্ত স্কোর

বাংলাদেশ ১ম ইনিংস: ৭৪ ওভারে ২১৩/৩ (সাদমান ৯৯*, হৃদয় ৪২ আহত, মুমিনুল ২৮, শান্ত ১৯, লিটন ১০*; ওয়ারিক্যান ২/৩৩, সিলস ১/১৪)।

*প্রথম দিন শেষে

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

৯৯ রানে অপরাজিত সাদমান, আলোকস্বল্পতায় প্রথম দিনের খেলা শেষ

আপডেট সময় ০৬:৩১:০৩ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬