সোমবার, ২২ জুন ২০২৬, ১০:৫১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
ভারতে কোচিং সেন্টারে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ১৩ `যুদ্ধের কারণে সাড়ে ৩ মাসে বিপিসির লোকসান ১৭ হাজার কোটি টাকা’ ব্যবসা শুরুর প্রক্রিয়া ১৪ দিনে নামিয়ে আনার লক্ষ্য সরকারের : বাণিজ্যমন্ত্রী কে হচ্ছেন যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী দেশে টিভি চ্যানেল ৫৯টি, পত্রিকা ১৪৩৬ ও অনলাইন নিউজ পোর্টাল ৪৭৪টি: তথ্যমন্ত্রী ঢাকা-রোম রুটে বিমানের ফ্লাইট সংখ্যা বাড়ানোর আলোচনা দুমুঠো ভাতের খোঁজে নরকবাস: রিক্তা হত্যা মামলায় পাউবোর সবিবুর বরখাস্ত পদত্যাগের ঘোষণা দিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার তিন মাসের মধ্যে ৫০ হাজার শিক্ষক নিয়োগের উদ্যোগ নেয়া হবে: শিক্ষামন্ত্রী মালয়েশিয়া থেকে চীনের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

‘আপনি তো বাজেট নিয়ে কথাই বলেন নাই’, এমপি বাবুকে স্পিকার

বাংলা৭১নিউজ ঢাকা:
  • আপডেট সময় সোমবার, ২২ জুন, ২০২৬
  • ১২ বার পড়া হয়েছে

জাতীয় সংসদে প্রস্তাবিত ২০২৬-২৭ অর্থবছরের বাজেটের সাধারণ আলোচনায় অংশ নিয়ে বাজেট নিয়ে একটি শব্দও উচ্চারণ করেননি জামালপুর-২ আসনের বিএনপি দলীয় সংসদ সদস্য এ ই সুলতান মাহমুদ বাবু।

সোমবার (২২ জুন) ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় ও প্রথম বাজেট অধিবেশনের ১২তম দিনে সংসদ অধিবেশনে বক্তব্য দিতে উঠে তিনি বাজেট আলোচনার পুরো সময়টাই ব্যয় করেন দল ও নিজের নির্বাচনী এলাকার নানা গুণগানে।

অধিবেশনে সুলতান মাহমুদ বাবুকে বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিতে শুরুতে সাত মিনিট সময় বরাদ্দ দিয়েছিলেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। তবে সেই সময়ের মধ্যে বাজেটের ভালো-মন্দ কোনো দিক নিয়ে কথা না বলে তিনি বিএনপির প্রতিষ্ঠাতা ও প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার স্মৃতিচারণ শুরু করেন।

একই সঙ্গে তিনি বৃদ্ধাশ্রম ও নিজের নির্বাচনী এলাকার নানা প্রসঙ্গ টেনে কথা বলেন। বক্তব্যের এক পর্যায়ে তিনি নিজের এলাকার মানুষের কাছে ফিরে যাওয়ার ইচ্ছা প্রকাশ করে স্পিকারের কাছে আরও কিছুটা সময় বাড়ানোর অনুরোধ জানান। 

এ সময় স্পিকার তাকে থামিয়ে দিয়ে মন্তব্য করেন, আপনি তো বাজেট নিয়ে কোনো কথাই বলেন নাই। দুই মিনিটে আপনার বক্তব্য শেষ করুন। স্পিকারের এমন মন্তব্যের পর সুলতান মাহমুদ বাবু বলেন, এলাকার মানুষ ভোটের মাধ্যমে তাকে তিন তিনবার এই মহান সংসদে পাঠিয়েছে এবং তারা উন্নয়ন চায়। এলাকার মানুষের বিভিন্ন সমস্যা নিয়ে পরে সময় পেলে কিংবা ৭১ বিধিতে কথা বলবেন বলে জানান তিনি।

বাংলা৭১নিউজ/এমএস

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2026
Theme Dwonload From ThemesBazar.Com