ঢাকা ১০:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম

একযোগে পুলিশের ১৪ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি-পদায়ন

পুলিশের বিভিন্ন পদমর্যাদার ১৪ কর্মকর্তাকে বদলি করে নতুন কর্মস্থলে পদায়ন করা হয়েছে।
পুলিশ প্রশাসনে বড় ধরনের রদবদল করেছে সরকার। বিসিএস (পুলিশ) ক্যাডারের ডিআইজি, অতিরিক্ত ডিআইজি, পুলিশ সুপারসহ বিভিন্ন পদমর্যাদার ১৪ কর্মকর্তাকে বদলি করে নতুন কর্মস্থলে পদায়ন করা হয়েছে।

মঙ্গলবার (২৪ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে পৃথক দুটি প্রজ্ঞাপনে এ আদেশ জারি করা হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপন দুটিতে স্বাক্ষর করেন মন্ত্রণালয়ের উপসচিব তৌছিফ আহমেদ। আদেশে বলা হয়েছে, জনস্বার্থে জারি করা এ সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে।

দুটি প্রজ্ঞাপনের একটিতে আটজন এবং অন্যটিতে ছয়জন কর্মকর্তার বদলি ও পদায়নের কথা উল্লেখ করা হয়েছে।

প্রথম প্রজ্ঞাপনে আট কর্মকর্তার বদলি

প্রথম প্রজ্ঞাপনে অতিরিক্ত ডিআইজি, পুলিশ সুপার ও বিশেষ পুলিশ সুপার পদমর্যাদার আট কর্মকর্তাকে নতুন কর্মস্থলে পদায়ন করা হয়েছে।

তাদের মধ্যে অতিরিক্ত ডিআইজি মুহাম্মদ সাইফুল ইসলামকে পুলিশ অধিদপ্তর থেকে পুলিশ স্টাফ কলেজে পদায়ন করা হয়েছে। পুলিশ অধিদপ্তরে টিআর পদে থাকা পুলিশ সুপার এ.এইচ.এম. শাহাদাত হোসাইন, পিপিএম (বার)-কেও পুলিশ স্টাফ কলেজে পাঠানো হয়েছে।

পুলিশ অধিদপ্তরে টিআর পদে থাকা পুলিশ সুপার মোহাম্মদ তৌহিদুল ইসলাম, পিপিএমকে সিআইডির বিশেষ পুলিশ সুপার করা হয়েছে। সিআইডির বিশেষ পুলিশ সুপার মো. সজীব খানকে স্পেশাল রেসপন্স ইউনিটের (এসআরইউ) পুলিশ সুপার পদে বদলি করা হয়েছে।

এ ছাড়া এসবির বিশেষ পুলিশ সুপার মো. মিজানুর রহমানকে রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) উপপুলিশ কমিশনার, একই শাখার মাকসুদা খাতুনকে ট্যুরিস্ট পুলিশের পুলিশ সুপার এবং মোহাম্মদ মনিরুজ্জামান, পিপিএম-সেবাকে নৌপুলিশের পুলিশ সুপার পদে পদায়ন করা হয়েছে। পিবিআইয়ের পুলিশ সুপার মো. রবিউল ইসলামকে করা হয়েছে এসবির বিশেষ পুলিশ সুপার।

দ্বিতীয় প্রজ্ঞাপনে ছয় কর্মকর্তার পদায়ন
দ্বিতীয় প্রজ্ঞাপনে ডিআইজি, অতিরিক্ত ডিআইজি, যুগ্মপুলিশ কমিশনার ও অতিরিক্ত পুলিশ সুপার পদমর্যাদার ছয় কর্মকর্তাকে বদলি করা হয়েছে।

এতে এসবির ডিআইজি মো. মোয়াজ্জেম হোসেনকে এপিবিএনের ডিআইজি করা হয়েছে। খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) পুলিশ কমিশনার (ডিআইজি) মো. সাজ্জাদুর রহমানকে সিআইডির ডিআইজি পদে বদলি করা হয়েছে।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) যুগ্মপুলিশ কমিশনার মো. আসফিকুজ্জামান আকতারকে কেএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার করা হয়েছে। চট্টগ্রামের রেঞ্জ ডিআইজির কার্যালয়ে থাকা অতিরিক্ত ডিআইজি মো. নাজিমুল হককে সিলেটের আরআরএফের কমান্ড্যান্ট পদে পদায়ন করা হয়েছে।

অন্যদিকে, ডিএমপির যুগ্মপুলিশ কমিশনার মুনশী শাহাবুদ্দীনকে চট্টগ্রামের রেঞ্জ ডিআইজির কার্যালয়ে অতিরিক্ত ডিআইজি এবং এসবির অতিরিক্ত পুলিশ সুপার (সুপারনিউমারারি পুলিশ সুপার) মো. কামরুল ইসলামকে রংপুর মহানগর পুলিশের (আরপিএমপি) অতিরিক্ত উপপুলিশ কমিশনার (সুপারনিউমারারি পুলিশ সুপার) পদে বদলি করা হয়েছে।

বাংলা৭১নিউজ/জেএস

Tag :
জনপ্রিয় সংবাদ

‎ধামরাইয়ে চিরনিদ্রায় শায়িত অভিনেতা সোহেল খান

একযোগে পুলিশের ১৪ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি-পদায়ন

আপডেট সময় ১০:০০:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬