ঢাকা ০৪:০৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ১০ মাসে ৩৯৮ নারী ও শিশু ধর্ষণের শিকার: মহিলা পরিষদ Logo বাংলাদেশি পণ্যে অতিরিক্ত ১৮ শতাংশ শুল্কের প্রস্তাব যুক্তরাষ্ট্রের Logo যুক্তরাষ্ট্রে সমুদ্রে পড়ল বিমান, ছয়জনের মরদেহ উদ্ধার Logo দুই দফায় ৯ কোটি ৬ লাখ টাকার বিদ্যুৎ দিল রূপপুর Logo ডিসেম্বর মাস ঘিরে জয়পুরহাট সীমান্তে বিজিবির কড়া নজরদারি Logo ২ ডিসেম্বর কুষ্টিয়া যাচ্ছেন প্রধানমন্ত্রী Logo ব্যবসায়ীদের আপত্তিতে চট্টগ্রাম কাস্টমসের ১৪ নির্দেশনা স্থগিত Logo রুশ হামলায় ইউক্রেনের পাঁচ অঞ্চলে বিদ্যুৎ বিপর্যয় Logo শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণায় সরকার কোনো চাপে নেই : স্বরাষ্ট্রমন্ত্রী Logo বগুড়ায় ড্রেনের ময়লায় আগুন দিয়ে বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগের প্রচার!

মরদেহ আটকে টাকা আদায়ের অভিযোগ, ক্যামেরায় ধরা পড়ল লেনদেন

মানিকগঞ্জ মেডিকেল কলেজের মর্গে মরদেহের ময়নাতদন্ত ও সংরক্ষণের নামে স্বজনদের কাছ থেকে ১৬ হাজার টাকা আদায়ের অভিযোগ উঠেছে মর্গের ডোম জিতেন্দ্রর বিরুদ্ধে।

মরদেহ ফ্রিজে সংরক্ষণ, চিকিৎসক ও ডোমের খরচসহ বিভিন্ন অজুহাতে দফায় দফায় টাকা নিয়েছেন তিনি। এমনকি টাকা না দিলে ময়নাতদন্ত করা হবে না বলেও হুমকি দেওয়ার অভিযোগ করেছেন মৃতের স্বজনেরা।

মঙ্গলবার (২৪ নভেম্বর) সন্ধ্যায় মানিকগঞ্জ মেডিকেল কলেজের মর্গে এ ঘটনা ঘটে বলে অভিযোগ করেছেন নিহতের স্বজনেরা।

জানা যায়, গত সোমবার (২৩ নভেম্বর) সন্ধ্যায় বাড়ি ফেরার পথে পূর্বশত্রুতার জেরে সাগর খন্দকার (২৫) নামের এক যুবক ধারালো দা দিয়ে শিমু বেগমকে কুপিয়ে গুরুতর আহত করেন। পরে তাকে উদ্ধার করে মানিকগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়া হয়। শারীরিক অবস্থার অবনতি হলে তাকে ঢাকার জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (নিটোর) পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

পরে ময়নাতদন্তের জন্য শিমুর মরদেহ মানিকগঞ্জ মেডিকেল কলেজের মর্গে নেওয়া হয়। সেখানে ময়নাতদন্ত ও মরদেহ সংরক্ষণসহ বিভিন্ন সেবার নামে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ করেন নিহতের স্বজনেরা। এ ঘটনায় মর্গে গোপন ক্যামেরায় ধারণ করা ভিডিওতে টাকা লেনদেনের দৃশ্য দেখা গেছে।

নিহতের মেয়ের জামাই মোহাম্মদ সালেহ আকরাম অভিযোগ করে বলেন, মরদেহ মর্গে নেওয়ার পর দীর্ঘ সময় পার হলেও তা ফ্রিজে সংরক্ষণ করা হয়নি। চিকিৎসকেরও দেখা মেলেনি। উল্টো বিভিন্ন অজুহাতে তাদের কাছে বারবার টাকা চাওয়া হয়েছে। আগের দিন সাড়ে ৬ হাজার টাকা এবং পরদিন আরও ৫ হাজার টাকা দেওয়ার পরও নতুন করে টাকা দাবি করা হয়। পরে লাশ কাটার কাজে সহযোগী মিন্টু নামের এক ব্যক্তিকে মদ্যপানের জন্য ২ হাজার টাকা এবং মরদেহের আনুষঙ্গিক সামগ্রী কেনার কথা বলে আরও ২ হাজার ৫০০ টাকা দিতে হয়েছে।

তিনি আরও অভিযোগ করেন, অ্যাম্বুলেন্স, ড্রাম, মরদেহ গোসল করানো, সাবান, কাপড়, ব্যাগ ও পলিথিনসহ বিভিন্ন সামগ্রীর কথা বলে টাকা নেওয়া হয়েছে। এমনকি ১০ টাকার পলিথিনের জন্য ৫০ টাকা দাবি করা হয়। সব মিলিয়ে তাদের কাছ থেকে প্রায় ১৬ হাজার টাকা নেওয়া হয়েছে বলে দাবি করেন সালেহ আকরাম।

সালেহ আকরামের অভিযোগ, ময়নাতদন্তকে কেন্দ্র করে অর্থ আদায়, মরদেহ সংরক্ষণে অবহেলা এবং একটি সংঘবদ্ধ চক্রের মাধ্যমে টাকা নেওয়ার ঘটনা ঘটছে। এ ধরনের অনিয়ম বন্ধে তিনি সরকার ও প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।

নিহতের পরিবারের অভিযোগ, মর্গের মরদেহ কাটার কাজে নিয়োজিত জিতেন্দ্র টাকা না দিলে ময়নাতদন্ত করা হবে না বলেও জানিয়েছেন। সম্পূর্ণ টাকা দেওয়ার পর প্রয়োজনীয় কাগজপত্রে নিহতের স্বজনদের স্বাক্ষর নেওয়া হয়।

লাশ কাটার সহযোগী হিসেবে কাজ করেন মিন্টু। তিনি বলেন, আমি শুধুমাত্র ২ হাজার টাকা নিয়েছি, কারণ আমি কোনো বেতন পাই না।

তবে এসব অভিযোগ অস্বীকার করে অভিযুক্ত ডোম জিতেন্দ্র বলেন, আমি কোনো টাকা পয়সা নেইনি। আপনি আসেন আমাকে প্রমাণ দেন, লাশের স্বজনদের সঙ্গে কথা বলেন, তাদের নিয়ে আসেন, আপনি।

এ বিষয়ে মানিকগঞ্জ মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. তৌহিদুল ইসলাম বলেন, ডোমদের টাকা নেওয়ার কোনো সুযোগ নেই। অভিযোগের বিষয়টি আমার জানা নেই। খোঁজ নিয়ে দেখব, যদি কোনো ব্যত্যয় ঘটে তাহলে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ বিষয়ে সুশাসনের জন্য নাগরিক (সুজন) মানিকগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম বিশ্বাস বলেন, যাদের লাশ আনা হয় তারা রোড অ্যাক্সিডেন্ট, হত্যা, আত্মহত্যাসহ নানা দুর্ঘটনার সঙ্গে সম্পৃক্ত থাকে। এমনিতেই তো তারা শোকাহত এবং অসহায় তাদের ওপর যদি এসব হয়ে থাকে তাহলে খুবই দুঃখজনক। কর্তৃপক্ষের উচিত এ বিষয়ে হস্তক্ষেপ করে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা এবং এসব অচিরেই বন্ধ করা।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

১০ মাসে ৩৯৮ নারী ও শিশু ধর্ষণের শিকার: মহিলা পরিষদ

মরদেহ আটকে টাকা আদায়ের অভিযোগ, ক্যামেরায় ধরা পড়ল লেনদেন

আপডেট সময় ১০:৪৬:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬