ঢাকা ১০:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

মোস্তাফিজুরকে নিয়ে বিভ্রান্তিকর সংবাদ, বামার প্রতিবাদ

বাংলাদেশ এগ্রোকেমিক্যাল ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বামা) সভাপতি ও ন্যাশনাল অ্যাগ্রিকেয়ার-এনএসি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক কেএসএম মোস্তাফিজুর রহমানকে নিয়ে বিভ্রান্তিকর তথ্য প্রকাশের প্রতিবাদ জানিয়েছে সংগঠনটি। একই সঙ্গে তাকে নিয়ে যাচাই-বাছাই ছাড়া কোনো তথ্য প্রকাশ না করার অনুরোধ জানিয়েছে বামা।

সম্প্রতি মোস্তাফিজুর রহমানকে গ্রেপ্তারের খবর প্রকাশের সময় কয়েকটি সংবাদপত্র, অনলাইন নিউজ পোর্টাল ও টেলিভিশনে তার রাজনৈতিক পরিচয় নিয়ে বিভ্রান্তিকর তথ্য প্রকাশ করা হয়েছে বলে অভিযোগ করেছে সংগঠনটি। এ ধরনের তথ্যকে মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত উল্লেখ করে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়েছে।

বামার পক্ষ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বলা হয়, মোস্তাফিজুর রহমান কখনো আওয়ামী লীগের কোনো কমিটিতে ছিলেন না। দলটির সঙ্গে তার কোনো রাজনৈতিক সম্পৃক্ততাও ছিল না। একজন ব্যবসায়ী হিসেবে তিনি দেশের কৃষি খাতের উন্নয়নে কাজ করে আসছেন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বামার সভাপতি হিসেবে দায়িত্ব পালনের অংশ হিসেবে দেশের কৃষি খাতের প্রয়োজন বিবেচনায় আমদানির পরিবর্তে দেশেই কীটনাশক উৎপাদনের ওপর গুরুত্ব দিয়েছেন মোস্তাফিজুর রহমান। এ লক্ষ্যে সরকারের বিভিন্ন মন্ত্রণালয় ও সংস্থার সঙ্গে নিয়মিত কাজ করেছেন তিনি।

সংগঠনটির দাবি, দেশে কীটনাশক উৎপাদনে গুরুত্ব দেওয়ায় আমদানিকারকদের একটি পক্ষ দীর্ঘদিন ধরে তার বিরুদ্ধে বিভিন্ন ধরনের অপতথ্য ও বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে আসছে। এর অংশ হিসেবে বিভিন্ন গণমাধ্যমকে ব্যবহার করে তার বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রকাশের চেষ্টা করা হচ্ছে। যাচাই-বাছাই ছাড়াই এসব সংবাদ প্রকাশের ফলে তার সম্পর্কে ভুল ধারণা তৈরি হচ্ছে।

বিজ্ঞপ্তিতে এ ধরনের সংবাদ প্রকাশের নিন্দা জানিয়ে সংশ্লিষ্ট গণমাধ্যমগুলোকে বিভ্রান্তিকর তথ্য প্রত্যাহার এবং বামার প্রতিবাদপত্র প্রকাশ ও প্রচারের অনুরোধ জানানো হয়েছে।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

মোস্তাফিজুরকে নিয়ে বিভ্রান্তিকর সংবাদ, বামার প্রতিবাদ

আপডেট সময় ১০:৩০:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬