ঢাকা ১২:০৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ১০ মাসে ৩৯৮ নারী ও শিশু ধর্ষণের শিকার: মহিলা পরিষদ Logo বাংলাদেশি পণ্যে অতিরিক্ত ১৮ শতাংশ শুল্কের প্রস্তাব যুক্তরাষ্ট্রের Logo যুক্তরাষ্ট্রে সমুদ্রে পড়ল বিমান, ছয়জনের মরদেহ উদ্ধার Logo দুই দফায় ৯ কোটি ৬ লাখ টাকার বিদ্যুৎ দিল রূপপুর Logo ডিসেম্বর মাস ঘিরে জয়পুরহাট সীমান্তে বিজিবির কড়া নজরদারি Logo ২ ডিসেম্বর কুষ্টিয়া যাচ্ছেন প্রধানমন্ত্রী Logo ব্যবসায়ীদের আপত্তিতে চট্টগ্রাম কাস্টমসের ১৪ নির্দেশনা স্থগিত Logo রুশ হামলায় ইউক্রেনের পাঁচ অঞ্চলে বিদ্যুৎ বিপর্যয় Logo শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণায় সরকার কোনো চাপে নেই : স্বরাষ্ট্রমন্ত্রী Logo বগুড়ায় ড্রেনের ময়লায় আগুন দিয়ে বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগের প্রচার!

৩৫ জেলায় ভোক্তা অধিকারের অভিযান, ৯৪ প্রতিষ্ঠানকে সাড়ে ৮ লাখ টাকা জরিমানা

ভোজ্যতেলসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারে মূল্য স্থিতিশীল রাখা এবং পণ্যের স্বাভাবিক সরবরাহ নিশ্চিত করতে এবং নকল-ভেজাল প্রতিরোধসহ নিরাপদ খাদ্য নিশ্চিতকরণে দেশব্যাপী বিশেষ তদারকি কার্যক্রম পরিচালনা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

ঢাকা মহানগরসহ দেশের ৩৫টি জেলায় অধিদপ্তর কর্তৃক পরিচালিত এ অভিযানে বিভিন্ন অনিয়মের দায়ে ৯৪টি প্রতিষ্ঠানকে মোট ৮ লাখ ৫৪ হাজার ৫ শত টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (২৪ নভেম্বর) অধিদপ্তরের ৪৬টি টিম একযোগে পাইকারি ও খুচরা বাজার, বিভিন্ন ফার্মেসি, বেকারি এবং হোটেল-রেস্তোরাঁয় এ অভিযান পরিচালনা করে।

অধিদপ্তর জানিয়েছে, বাজারে ভোজ্যতেলসহ নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য পরিস্থিতি ও সরবরাহ ব্যবস্থা পর্যবেক্ষণ, ব্যবসা প্রতিষ্ঠানে হালনাগাদ মূল্যতালিকা প্রদর্শন, নির্ধারিত মূল্যের অধিক মূল্যে পণ্য বিক্রয়, ওজন ও পরিমাপে কারচুপি, মেয়াদোত্তীর্ণ পণ্য ও ওষুধ বিক্রয় প্রতিরোধ, নকল ও ভেজাল পণ্যের উৎপাদন ও বিক্রয় প্রতিরোধ এবং হোটেল-রেস্তোরাঁয় সংশ্লিষ্ট বিধি-বিধান প্রতিপালন নিশ্চিত করতে এ তদারকি কার্যক্রম পরিচালনা করা হয়।

এ ছাড়া অভিযানকালে ব্যবসায়ীদের পণ্যের কৃত্রিম সংকট সৃষ্টি, অযৌক্তিক মজুত এবং সরবরাহে প্রতিবন্ধকতা সৃষ্টি থেকে বিরত থাকার নির্দেশনা দেওয়া হয়। একই সঙ্গে দৃশ্যমান স্থানে হালনাগাদ মূল্যতালিকা প্রদর্শন এবং সঠিক ওজন ও পরিমাপ নিশ্চিত করতে সতর্ক করা হয়।

উল্লেখ্য, অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় ও জেলা কার্যালয়ের কর্মকর্তাগণ এনএসআই, চট্টগ্রামের গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চট্টগ্রাম মহানগরীর কদমতলী এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করেন। অভিযানে জয়শ্রী অটোমোবাইলস নামক প্রতিষ্ঠানে বিভিন্ন ব্র্যান্ডের নকল ইঞ্জিন অয়েল, গিয়ার অয়েল ও ব্রেক অয়েল উৎপাদন ও বাজারজাতের প্রমাণ পাওয়ায় প্রতিষ্ঠানটির ব্যবসায়িক কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করা হয়। একই অভিযানে ভেজাল মবিল উৎপাদন, সংরক্ষণ ও সরবরাহের দায়ে নিউ মোস্তফা এন্ড সন্সকে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪১ ধারায় ১ লাখ টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়। অভিযানে এনএসআই, সিটিএসবি ও সিএমপির সদস্যরা সহযোগিতা প্রদান করেন।

অপরদিকে, অধিদপ্তরের গাজীপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আফসানা পারভীনের নেতৃত্বে গাজীপুরের টঙ্গী বউবাজার এলাকায় পরিচালিত তদারকিমূলক অভিযানে খোলা সয়াবিন তেল অবৈধভাবে বোতলজাত করার বিষয়টি শনাক্ত করা হয়। এ অপরাধে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী ৪০ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।

অভিযানে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ভোক্তা ও ব্যবসায়ীদের মধ্যে লিফলেট ও প্যাম্ফলেট বিতরণ এবং প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হয়। এ সময় সংশ্লিষ্ট বিভাগ ও জেলার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, স্বাস্থ্য পরিদর্শক, কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) এবং সংশ্লিষ্ট শিল্প ও বণিক সমিতির প্রতিনিধিরা বাজার তদারকি কার্যক্রমে সহযোগিতা করেন।

ভোক্তাদের প্রয়োজনের অতিরিক্ত পণ্য ক্রয় করে কৃত্রিম সংকট সৃষ্টি না করা এবং পণ্য ক্রয়ের আগে মূল্যতালিকা, সর্বোচ্চ খুচরা বিক্রয়মূল্য, উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ যাচাই করার পরামর্শ দিয়েছে অধিদপ্তর। একই সঙ্গে সঠিক ওজন ও পরিমাপ নিশ্চিত করে পণ্য ক্রয় করা এবং ক্রয়ের সময় বিক্রেতার নিকট থেকে ভাউচার সংগ্রহের জন্য অনুরোধ করা হয়েছে।

পণ্য ক্রয়ে কোনো অনিয়ম বা প্রতারণার সম্মুখীন হলে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের হটলাইন ১৬১২১-এ অভিযোগ জানানোর জন্য ভোক্তাদের অনুরোধ করা হয়েছে।

বাজারে শৃঙ্খলা, ন্যায্যমূল্য এবং নিরাপদ ও স্বাস্থ্যসম্মত খাদ্য নিশ্চিতকরণ ও নকল-ভেজাল প্রতিরোধে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের এ ধরনের বাজার তদারকি কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছে অধিদপ্তর।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

১০ মাসে ৩৯৮ নারী ও শিশু ধর্ষণের শিকার: মহিলা পরিষদ

৩৫ জেলায় ভোক্তা অধিকারের অভিযান, ৯৪ প্রতিষ্ঠানকে সাড়ে ৮ লাখ টাকা জরিমানা

আপডেট সময় ১০:৫০:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬